Skip to content
September 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

মানুষ সুখে আছে বলেই বঙ্গবন্ধুকন্যাকে বার বার ভোট দেয়: শিক্ষামন্ত্রী

নিউজডেস্ক March 31, 2023

আলো ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা একটানা ১৪ বছর ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করার কারণে দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে। এর ধারবাহিকতা আমাদের রক্ষা করতে হবে। কারণ আমরা আর পেছনে ফিরে যেতে চাই না। আমরা একই দিনে ৫০০ জায়গায় বোমা দেখতে চাই না, শেখ হাসিনা যেমন একই দিনে ১০০টি ব্রিজ, ১০০টি সড়ক উদ্বোধন করছেন, আমরা তা দেখতে চাই। গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২২ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা চাই না, সরকারের উচ্চ পর্যায়ে যারা থাকে, তারা এতিমের অর্থ আত্মসাৎ করুক। সেজন্য বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বর্তমান সরকার দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতা আমাদের দরকার। আজ আমরা যে অবস্থায় আছি, আগামী দিনে আমরা আরও ভালো অবস্থায় থাকব, যদি এ সরকারের ধারাবাহিকতা থাকে। এ ধারাবহিকতা থাকবে। বঙ্গবন্ধুকন্যাকে মানুষ কেন বার বার ভোট দিয়ে নির্বাচিত করছে, তার কারণ মানুষ সুখে ও শান্তিতে আছে এবং আগের তুলনায় অনেক ভালো আছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উদ্দেশ্যে দীপু মনি বলেন, আমরা জেনেছি, চাঁদপুর সদর উপজেলায় ৩২১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার রয়েছে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট ১৩৬৫ জন মানুষ বসবাস করে এ উপজেলায়। এসব পরিবারের জনগণের উদ্দেশে তিনি বলেন, আমাদের সংবিধানই আপনাদের সমান অধিকার দিয়েছে। দেশের অন্যান্য নাগরিকের মতো আপনাদেরও সমান অধিকার প্রাপ্য। শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীই নয়, পেশাগত কিংবা ভৌগলিক কারণে যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে, তাদের মূলধারায় ফিরিয়ে আনবার জন্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তাদের অন্যের মতো সমান অধিকার নয়, আরও অতিরিক্ত সহযোগিতা দিয়ে অন্য সবার সমান জায়গায় নিয়ে আসার জন্য বঙ্গবন্ধুকন্যার সরকার আমাদের সংবিধানের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন সক্রিয়ভাবে।

আমরা দেখেছি, শুধুমাত্র পার্বত্য অঞ্চলেই নয়, আমাদের সমতলে বসবাসকারী সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সারাদেশে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে কেউ গৃহহীন ও ভ‚মিহীন থাকবে না, সে জন্য ঘরে করে দেওয়া হচ্ছে। একইভাবে শিক্ষায় সহায়তার জন্য বৃত্তি-উপবৃত্তি দেওয়া হচ্ছে। সন্তানদের পড়া-লেখার জন্য বৃত্তির ব্যবস্থা করা, তাদের এলাকার উন্নয়ন, প্রশিক্ষণ এবং ঋণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যডাভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক সংগঠন বালিয়া ত্রিপুরা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্ণরাজ ত্রিপুরা, সাধারণ সম্পাদক খোকন ত্রিপুরাসহ শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: আরও ৫ জনের করোনা শনাক্ত
Next: শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক সংস্কারে বরাদ্দ ৫০ কোটি

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

২০২৩-এ দাফন ভোলাহাটে, ২০২৬-এ কলকাতায় মৃত্যু দেখিয়ে রাসিকের প্রত্যয়ন!

২০২৩-এ দাফন ভোলাহাটে, ২০২৬-এ কলকাতায় মৃত্যু দেখিয়ে রাসিকের প্রত্যয়ন!

September 19, 2026
বড়কুঠি ঘাটে আধা কেজি মাছেও ৩০ টাকা মাশুল তালিকার বাইরে ইচ্ছেমতো আদায়ের অভিযোগ, প্রতিবাদে জেলেদের মানববন্ধনে বাধা-হুমকি

বড়কুঠি ঘাটে আধা কেজি মাছেও ৩০ টাকা মাশুল তালিকার বাইরে ইচ্ছেমতো আদায়ের অভিযোগ, প্রতিবাদে জেলেদের মানববন্ধনে বাধা-হুমকি

September 19, 2026
নারীসহ সাবেক ওসি মাহবুব আটক, চন্দ্রিমা থানায় রাখা হয়েছে

নারীসহ সাবেক ওসি মাহবুব আটক, চন্দ্রিমা থানায় রাখা হয়েছে

September 19, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

September 18, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 18, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 18, 2026
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 18, 2026
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026

আরও খবর

২০২৩-এ দাফন ভোলাহাটে, ২০২৬-এ কলকাতায় মৃত্যু দেখিয়ে রাসিকের প্রত্যয়ন!
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

২০২৩-এ দাফন ভোলাহাটে, ২০২৬-এ কলকাতায় মৃত্যু দেখিয়ে রাসিকের প্রত্যয়ন!

September 19, 2026
বড়কুঠি ঘাটে আধা কেজি মাছেও ৩০ টাকা মাশুল তালিকার বাইরে ইচ্ছেমতো আদায়ের অভিযোগ, প্রতিবাদে জেলেদের মানববন্ধনে বাধা-হুমকি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বড়কুঠি ঘাটে আধা কেজি মাছেও ৩০ টাকা মাশুল তালিকার বাইরে ইচ্ছেমতো আদায়ের অভিযোগ, প্রতিবাদে জেলেদের মানববন্ধনে বাধা-হুমকি

September 19, 2026
নারীসহ সাবেক ওসি মাহবুব আটক, চন্দ্রিমা থানায় রাখা হয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নারীসহ সাবেক ওসি মাহবুব আটক, চন্দ্রিমা থানায় রাখা হয়েছে

September 19, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

September 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

537267
Users Today : 977
This Month : 116638
This Year : 508703
Total Users : 537267
Views Today : 2637
Total views : 1905025

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.