ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী মহানগরীতে এক কলেজ ছাএীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’- এ ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোঃ আনোয়ার হোসেন (৩৯) নামে এক স্কুলের অফিস সহায়ককে গ্রেফতার করে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাজশাহী জেলার চারঘাট থানার বাদুড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এই তথ্য নিশ্চিত করেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী হোসেন। এই মামলা সূত্র থেকে আমাদের প্রতিবেদক জানতে পারেন যে, রাজশাহী জেলার চারঘাট থানার বাদুড়িয়া গ্রামের মৃত মজিবর রহমান এর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৯) রাজশাহী সরকারী মহিলা কলেজের এক ছাএীর কিছু অশ্লীল ছবি তার আপন বড় বোনের মুঠো ফোনের হোয়াটসআপ দেয়।
সে বলে, তার ছোট বোনের এই অশ্লীল ছবিগুলি সে ‘ফেসবুক’- এ ছেড়ে দিবে। দীর্ঘদিন যাবৎ তাদের ২ বোনকে সে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দেয়, তাদের ছবিগুলি সোসাল মিডিয়ায় ছেড়ে দিবে বলে ব্ল্যাকমেইল করার চেষ্ঠা করে। এই ঘটনার পর এই কলেজ ছাত্রী বাদী হয়ে গত বৃহস্পতিবার সকালে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানায় মোঃ আনোয়ার হোসেন এর বিরুদ্ধে পণ্যগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।
ঐদিনই বিকালে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে বাদুড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করে। তার স্ত্রী, সন্তান আছে। সে বাদুড়িয়া হাইস্কুল- এ অফিস সহায়ক পদে কর্মরত আছেন। বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী হোসেন আমাদের প্রতিবেদককে জানান, গত শুক্রবার আদালতে তাকে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠায়। মামলাটির দায়িত্ব পালন করেন বোয়ালিয়া মডেল থানার এস আই মোঃ শাকিল আহম্মেদ।
