ভ্রাম্যমান প্রতিনিধি
সারা দেশের মত আজ এই বৎসরের বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক দাখিল পরীক্ষা শুরু হচ্ছে। রাজশাহী জেলার একটি আদর্শ উপজেলা ‘ মোহনপুর উপজেলা ‘।এই উপজেলার একমাএ মাদরাসা পরীক্ষা কেন্দ্র ” সাকোঁয়া বাকশৈল কামিল মাদরাসা। বেশ কয়েক বৎসর ধরে এই মাদরাসাটি বেশ সুনামের সঙ্গে তাদের মাদরাসা পরীক্ষা কেন্দ্রটি সুণ্ঠভাবে পরিচালনা করে যাচ্ছেন।
রাজশাহী – নওগাঁ মহাসড়কের ধার ঘেষে এই ঐতিহ্যবাহী মাদরাসাটি অবস্হিত। ১৯৫২ সালে এই সুনামধন্য কামিল মাদরাসাটি স্হাপিত হয়। এটা অনেক পুরাতন মাদরাসা। ২০০৫ সাল থেকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদন পেয়ে দাখিল পরীক্ষার কেন্দ্র হিসাবে সুষ্ঠভাবে পরীক্ষা নিয়ে আসছে। আজ ১ম দিনের পরীক্ষা কোরআন মাজীদ ও তাজভীদ। সকাল ১০ টা থেকে – ১টা পর্যন্ত পরীক্ষাগুলি চলবে। বিকালে কোন পরীক্ষা নাই। এই কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪১৬ জন।
বিজ্ঞান বিভাগে ছাএ ৫১ জন,ছাএী ৪৫ জন। সাধারণ বিভাগে ছাএ ১৯২ জন,ছাএী ১২৮ জন।এই পরীক্ষা কেন্দ্রে এই উপজেলার ১৭ টি দাখিল মাদরাসার পরীক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। এই পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব এর দায়িত্ব পালন করবেন এই ঐতিহ্যবাহী কামিল মাদরাসার সুনামধন্য প্রিন্সিপ্যাল মোঃ আব্দুল কাদের। পাশাপাশি দায়িত্ব পালন করবেন এই মাদরাসার ভাইস প্রিন্সিপ্যাল মোঃ আবুল কালাম আজাদ। এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর জন্য পর্যাপ্ত ফ্যান,আলো,বাতাস,পানির ব্যবস্হা করা হয়েছে।
এই উপজেলার এসএসসি,দাখিল পরীক্ষা কেন্দ্রগুলির সার্বিক দায়িত্বে আছেন এই উপজেলার নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরা। সব পরীক্ষা কেন্দ্রগুলিতে আইন – শৃংখলা বাহিনী সজাগ থেকে দায়িত্ব পালন করবেন। এই উপজেলার সব পরীক্ষা কেন্দ্রগুলিতে সুষ্ঠ, সুন্দর,মরোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটাই আমাদের সবার প্রত্যাশা।
