Skip to content
September 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

আবারও শীর্ষে সাকিব

নিউজডেস্ক October 27, 2021

এফএনএস স্পোর্টস: সাকিব আল হাসান টুর্নামেন্টে ব্যাট ও বল হাতে নিজেকে মেলে ধরে এই সংস্করণের অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সিংহাসন পুনরুদ্ধার করেছেন তিনি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি বুধবার র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। আফগানিস্তানের মোহাম্মদ নবিকে পেছনে ফেলে আবার শীর্ষে উঠেছেন সাকিব। ঘরের মাঠে নিউ জিল্যান্ড সিরিজে জ¦লে উঠতে না পেরে শীর্ষস্থান হারান সাকিব। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকেই ব্যাটে-বলে উজ্জ্বল তিনি। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ ১১ উইকেট তার, গড় ৬.৪৫। ব্যাটে হাতে ১১৮ রান করে আছেন রান সংগ্রাহকদের তালিকায় তিনে। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তার রেটিং পয়েন্ট ২০ বেড়ে এখন ২৯৫। দুইয়ে থাকা নবির রেটিং পয়েন্টে কমে ২৮৫ থেকে ২৭৫ এ দাঁড়িয়েছে। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলেরও। তিন ধাপ এগিয়ে তিনি আছেন তিনে। তার সঙ্গে যৌথভাবে একই অবস্থানে নামিবিয়ার জেজে স্মিট, তিনি এগিয়েছেন ২৩ ধাপ। ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের দাভিদ মালান। দুইয়ে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজম নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলেন দারুণ ইনিংস। তাতে ৮৩১ রেটিং পয়েন্টে থাকা মালানের সঙ্গে ব্যবধান কমিয়েছেন তিনি, বাবরের পয়েন্ট এখন ৮২০। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪০ রানের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম। আট ধাপ উপরে উঠেছেন তিনে আছেন তিনি। ভারতকে হারানো ম্যাচে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলা মোহাম্মদ রিজওয়ান নিউ জিল্যান্ডের বিপক্ষে করেন ৩৩। এই পাকিস্তানি এগিয়েছেন ৩ ধাপ, আছেন চারে। পঞ্চম স্থানে আছেন পাকিস্তানের বিপক্ষে ফিফটি করার ভারত অধিনায়ক বিরাট কোহলি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। উন্নতি হয়েছে বাংলাদেশের শেখ মেহেদি হাসান, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ এবং অস্ট্রেলিয়ার জশ হেইজেলউডের। আসরে এখন পর্যন্ত ৫ উইকেট নেওয়া মেহেদি ১১ ধাপ এগিয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সেরা দশে। এই স্পিনার আছেন ৯ নম্বরে। তার আগের স্থানে সাকিব ও পরে মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা আফ্রিদিও ১১ ধাপ উঠে জায়গা করে নিয়েছেন ১২তম স্থানে। নিউ জিল্যান্ড ম্যাচের সেরা রউফ ৩৪ ধাপ এগিয়ে আছেন ১৭ নম্বরে। ১৬ ধাপ এগিয়ে তার পরের অবস্থানে আছেন হেইজেলউড।

Continue Reading

Previous: নিরাপত্তারক্ষীদের নামে জয় উৎসর্গ করলেন হাফিজ
Next: ইংল্যান্ডের কাছে সহজেই হারলো বাংলাদেশ

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

570627
Users Today : 4720
This Month : 149998
This Year : 542063
Total Users : 570627
Views Today : 22488
Total views : 2082992

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.