আলো ডেস্ক: বিএনপির সঙ্গে যুগপৎ কর্মসূচি পালনের অংশ হিসেবে আগামী ২৭ জুলাই দুপুর ২টায় রাজধানীর পূর্ব পান্থপথে এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
গতকাল শনিবার বিকেলে এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা দেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
ড. রেদোয়ান আহমেদ বলেন, আওয়ামী লীগের কাজই হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা। অথচ সারাদেশের মানুষ গণতন্ত্র চান। নিজের ভোট নিজে দিতে চান। কিন্তু আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
দেশের সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা নির্বাচন চাই এবং সেই নির্বাচন চাই নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে। শেখ হাসিনার অধীনে নয়। তাই এ সরকারকে পদত্যাগে বাধ্য করতে রাজপথের আন্দোলনের বিকল্প নেই।
