Skip to content
May 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

করোনার উৎস হয়তো কখনোই জানা যাবে না

নিউজডেস্ক October 30, 2021

এফএনএস বিদেশ: বিশ্ব মহামারি করোনাভাইরাসের উৎস নিয়ে নানা বিতর্ক রয়েছে। বেশিরভাগ দেশেরই ধারণা, চীন থেকেই এটি ছড়িয়েছে গোটা বিশ্বে। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলি বলেছে, করোনার উৎস হয়তো কখনোই জানা যাবে না। তবে এটা যে জৈব অস্ত্র হিসেবে তৈরি করা হয়নি এ ব্যাপারে তারা নিশ্চিত হয়েছেন।

স্থানীয় সময় গত শুক্রবার এই তথ্য জানায় তারা। খবর বিবিসি, রয়টার্সের।যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা অফিস অব দ্য ইউএস ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্স (ওডিএনআই) এক রিপোর্টে জানিয়েছে, প্রাকৃতিক ভাবে করোনাভাইরাস উৎপত্তি এবং গবেষণাগার থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়া -উভয় ব্যাপারেই বিশ্বাসযোগ্য অনুমান রয়েছে।

কিন্তু কোনটির সম্ভাবনা বেশি তা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাননি গবেষকরা। অবশ্য এই প্রতিবেদন প্রকাশের পর তীব্র সমালোচনা করেছে চীন। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউএক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসের উৎস খোঁজার জন্য বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের ওপর নির্ভর না করে যুক্তরাষ্ট্র বরং গোয়েন্দা সংস্থাগুলোর ওপর আস্থা রাখছে। ওয়াশিংটনের এই কর্মকাণ্ড পুরোপুরি রাজনৈতিক প্রহসন।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড ভাইরাসের উৎস নির্ধারণে বিজ্ঞানভিত্তিক গবেষণাকে ছোট করবে এবং একই লক্ষ্যে পরিচালিত বৈশ্বিক প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করবে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনা কর্মকর্তারা ২০১৯ সালের শেষের দিকে উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে ভাইরাসটির অস্তিত্ব সম্পর্কে জানতেন না। তবে ওই রিপোর্টে চীন যে বিশ্বব্যাপী তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং তথ্য শেয়ার করা বাধাগ্রস্ত করেছে এটাও উল্লেখ করা হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম নোভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথমে বলা হয়েছিল, উহান শহরের কেন্দ্রে অবস্থিত হুনান সি-ফুড মার্কেট থেকেই প্রথম করোনা সংক্রমণের ঘটনা ঘটে। কিন্তু এই বছরের শুরুর দিকে, যুক্তরাষ্ট্র দাবি করে উহানের ল্যাব থেকে দুর্ঘটনাবশত এই ভাইরাস ছড়িয়েছে। মে মাসে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গোয়েন্দা কর্মকর্তাদের ল্যাব লিক তত্ত্বসহ ভাইরাসের উৎস খুঁজে বের করার নির্দেশ দেন। কিন্তু চীন তা প্রত্যাখ্যান করে।

Continue Reading

Previous: ইরানের ড্রোন কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
Next: প্রণোদনা জালিয়াতিতে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.