Skip to content
May 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

প্রণোদনা জালিয়াতিতে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে

নিউজডেস্ক October 30, 2021

সম্পাদকীয়ঃ বাংলাদেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পর গত বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত ২৩টি প্যাকেজের আওতায় দুই দফায় আড়াই লাখ কোটি টাকার প্রণোদনা দেওয়ার কথা বলা হয় সরকারের পক্ষ থেকে

এর মধ্যে ঋণনির্ভর প্রণোদনাই প্রায় দেড় লাখ কোটি টাকা, অন্যান্য খাতের জন্য বরাদ্দ হয় বাকি টাকা। প্রণোদনার শর্ত অনুযায়ী, ঋণের টাকা শুধু চলতি মূলধন হিসাবে ব্যবহার করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রণোদনা তহবিল থেকে কুটির ও ক্ষুদ্র শিল্পে ঋণ দেওয়া যাবে।

কিন্তু প্রণোদনার কোনো অর্থ দ্বারা আগের ঋণ পরিশোধ করা যাবে না। একইসঙ্গে কোনো খেলাপি গ্রাহককে ঋণ দেওয়া যাবে না। প্রণোদনার অর্থ স্বচ্ছভাবে ব্যবহার করতে হবে। ঋণের টাকা কোথায় কীভাবে খরচ হচ্ছে, তা কঠোরভাবে তদারক করার নির্দেশনাও ছিল।

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ব্যাংক ও প্রণোদনা গ্রহীতাদের একটি বড় অংশই এসব শর্ত মানেনি। প্রণোদনায় ঋণ নিয়ে বেশকিছু প্রতিষ্ঠান বড় ধরনের জালিয়াতি করেছে। তারা শর্ত ভঙ্গ করে কম সুদে ঋণ নিয়ে বেশি সুদের ঋণ পরিশোধ করেছেন।
প্রণোদনার ঋণ মূল হিসাব থেকে ৪-৫ দফা স্থানান্তরের পর নগদ আকারে তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে।

এসব অর্থ অন্যের নামে পে-অর্ডার করে স্থানান্তরিত হয়েছে। এ খাতের অনেক অর্থ কোথায় কীভাবে নেওয়া হয়েছে, এরও কোনো হদিস মিলছে না। সবচেয়ে বড় কথা, ব্যাংকগুলোও সংশ্লিষ্ট গ্রাহকদের বেআইনি কর্মকাণ্ড সহায়তা দিয়েছে।
প্রণোদনার ঋণের অপব্যবহার হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে এমন তথ্য উঠে এলে তারা তদন্তের সিদ্ধান্ত নেয়, এ ছাড়া পরে অর্থ মন্ত্রণালয় থেকেও তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক একটি যৌথ পরিকল্পনার মাধ্যমে সারা দেশে তদন্ত শুরু করে। এসব তদন্তেই উঠে এসেছে উপরোল্লিখিত তথ্যসমূহ। সরকার ও কেন্দ্রীয় ব্যাংক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল করোনায় অর্থনীতির যে ক্ষতি সাধিত হয়েছে, তা কাটিয়ে ওঠার লক্ষ্য নিয়ে। প্রণোদনার অর্থ সঠিকভাবে প্রয়োগ হবে, এটাই কাম্য ছিল। কিন্তু দেখা গেল, বেশকিছু শিল্পপ্রতিষ্ঠান এই অর্থ নিয়ে জালিয়াতি করেছে।

এই অন্যায় ও দুর্নীতি ক্ষমার অযোগ্য। তবে শুধু গ্রাহক নয়, সংশ্লিষ্ট ব্যাংকগুলোও তাদের যে সহযোগিতা করেছে, তা ঘোরতর দুর্নীতি। যেসব গ্রাহক প্রণোদনার ঋণ নিয়ে আগের ঋণ পরিশোধ করেছেন, তাদেরকে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা বেআইনিভাবে সহযোগিতা করেছেন।

ব্যাংকাররা চেয়েছেন, যেভাবেই হোক আগের ঋণ পরিশোধের সুযোগ করে দিতে হবে। এতে তারা ব্যাংক ঋণ আদায় দেখাতে পারবে। এ লক্ষ্যে অনেক ব্যাংক গ্রাহকের প্রণোদনার অর্থ নগদ আকারে তুলে নিয়ে আগের ঋণ শোধের পথ দেখিয়েছে।
প্রণোদনার অর্থ নিয়ে যারা জালিয়াতি করেছেন তারা শুধু নন, যেসব ব্যাংক কর্মকর্তা এই জালিয়াতিতে সহযোগিতা করেছেন, সুষ্ঠু তদন্তসাপেক্ষে তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। শর্ত ভঙ্গ করা শুধু অন্যায়ই নয়, দুর্নীতিও বটে। সরকার ও বাংলাদেশ ব্যাংক পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: করোনার উৎস হয়তো কখনোই জানা যাবে না
Next: কোভিড টিকা সংগ্রহের প্রচেষ্টা জোরদার করতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.