Skip to content
May 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • কৃষি

বৈরী আবহাওয়ায় পচে গেছে আগাম আলু, বিপাকে চাষি

নিউজডেস্ক November 1, 2021

আলো ডেস্ক: করোনার ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে আগাম আলু চাষ করেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা। কিন্তু সেই আলুর বীজ ও উঠতি গাছ বৈরী আবহাওয়ায় পচে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। উপজেলায় আশ্বিন ও কার্তিক মাসের বৃষ্টি এবং গত কয়েক দিনের তীব্র তাপদাহে আলু পচে গেছে।

আর একমাস পরেই ওইসব আলু উত্তোলন করা যেত। জমিতে অধিক পানি জমে থাকায় পচে যাচ্ছে গাছ। আবারও তীব্র রোদে ঝিমিয়ে পড়ছে। বাধ্য হয়ে দ্বিতীয় ও তৃতীয় বারের মতো চাষ দিয়ে নতুন করে আলু রোপণের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর এই উপজেলায় চার হাজার ১৪০ হেক্টর জমিতে আগাম আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরেজমিন দেখা গেছে, প্রতিবারের মতো এবারও ভাদ্র ও আশ্বিন মাসের প্রথম সপ্তাহ থেকে আগাম আলু চাষ করেন কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা।

কিন্তু আশ্বিন-কার্তিক মাসের বৃষ্টিতে উপজেলার নয়টি ইউনিয়নের অধিকাংশ কৃষকের আলু পচে যায়। তারা ফের ধার-দেনা করে জমি প্রস্তুত, বীজ সংগ্রহ ও সার প্রয়োগ করে আলু রোপণ করছেন। কিন্তু এতেও কোনও কাজ হয়নি। এরপর সেই রোপণকৃত আলু বৃষ্টির পানি আর তীব্র তাপদাহে আবারও পচন ধরে নষ্ট হয়ে গেছে। এতে একই জমিতে দুই থেকে তিন বার আলু রোপণ করে অর্থ সংকটে পড়েছেন কৃষকরা।

উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিমপাড়া গ্রামের আলমগীরের চার বিঘা, সাজ্জাদ হোসেন বাদশার চার বিঘা, শামসুল হকের দুই বিঘা, আবদুল হামিদের তিন বিঘাসহ অন্যান্য কৃষকের ৩০ থেকে ৪৫ দিন বয়সী আলুতে পচন ও গাছ ঝিমিয়ে পড়েছে। তাই নতুন করে আলু আবাদের জন্য হালচাষ দিচ্ছেন তারা। কৃষক সাজ্জাদ হোসেন বাদশা জানান, বেশি দামের আশায় আগাম আলু রোপণ করেছি।

কিন্তু এবারের বৈরী আবহাওয়ায় আলু চাষে বাঁধ সাধে। দ্বিতীয় ও তৃতীয়বার আলু রোপণে হালচাষ, আলু বীজ, সার ও শ্রমিকসহ খরচ তিনগুণ দাঁড়াবে। এ ছাড়া ন্যায্য বাজার মূল্য না পেলে ক্ষতি পুষিয়ে নিতে হিমশিম ক্ষেতে হবে। সদর ইউনিয়নের কেশবা গ্রামের আবদুল মতিন বলেন, আমি দুই বিঘা জমিতে আগাম আলু দুই বার রোপণ করেছিলাম। সেই আলুও পচে নষ্ট হয়ে গেছে। তৃতীয় বারের মতো রোপণের প্রস্তুতি নিচ্ছি। জানি না এবার কপালে কী আছে। আলু রোপণে খরচ হয়েছে বিঘাপ্রতি ২৫ হাজার টাকা।

এই টাকা কীভাবে কোথা থেকে তুলবো, সেই হিসাব মেলাতে পারছি না। উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, আশ্বিন ও কার্তিক মাসের বৃষ্টিপাত এবং খরায় কিছু কৃষকের আলু পচে নষ্ট হয়ে গেছে। জমিতে (মাটিতে) অধিক পানি জমে থাকায়, তা এখন তীব্র রোধের ফলে আলু গাছ মরে যাচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তুষার কান্তি রায় জানান, বৈরী আবহাওয়ায় মাটিতে রসের পরিমাণ বেশি হওয়ায় আগাম জাতের আলুর গাছে পচন ধরেছে। সাময়িক এই ক্ষতির জন্য কৃষি বিভাগ নানা পরামর্শ দিয়ে যাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আবুবক্কর সিদ্দিক জানান, এটা একটা সাময়িক সমস্যা। আবহাওয়ার পরিবর্তন হলে আশা করি আগাম জাতের আলু চাষে কৃষক আবার ঘুরে দাঁড়াতে পারবে। আলুর ফলন ও বাজারে ভালো দাম পেলে ক্ষতি পুষিয়ে নিতে সমস্যা হবে না।

Continue Reading

Previous: ‘আমরা কেউই সন্দেহের ঊর্ধ্বে নই’, নথি হারানোর বিষয়ে স্বাস্থ্যের সচিব
Next: সমালোচনা করলে সরকার রাগ করে: মির্জা আব্বাস

Related Stories

পেঁয়াজের বাজারে ধস, ন্যায্যমূল্যের দাবি কৃষকের
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পেঁয়াজের বাজারে ধস, ন্যায্যমূল্যের দাবি কৃষকের

March 12, 2026
স্রোতের বিপরীতে বাংলাদেশ বিমান বাহিনীর ,এক গ্রুপ ক্যাপ্টেন এর স্বপ্ন – এক অনন্য ফুলের বাগান—ডিমার্স গার্ডেন
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্রোতের বিপরীতে বাংলাদেশ বিমান বাহিনীর ,এক গ্রুপ ক্যাপ্টেন এর স্বপ্ন – এক অনন্য ফুলের বাগান—ডিমার্স গার্ডেন

February 19, 2026
আলুতে লোকসান-তবুও মাঠজুড়ে কৃষকের স্বপ্ন
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আলুতে লোকসান-তবুও মাঠজুড়ে কৃষকের স্বপ্ন

January 15, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.