Skip to content
August 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

স্বাভাবিক জীবনে ফেরা সুন্দরবনের দস্যুরা পাচ্ছেন ঘর-নৌকা-জাল

নিউজডেস্ক November 1, 2021

আলো ডেস্ক: সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার তিন বছর হবে আজ। ২০১৮ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। আজ সোমবার দিবসটি উপলক্ষে স্বাভাবিক জীবনে ফেরা সাবেক দস্যুদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

স্বাভাবিক জীবনে ফেরা দস্যুদের বসতঘর, দোকান, নৌকা, জাল, ট্রলার ও গবাদিপশু প্রদান করা হবে। বাগেরহাটে রামপাল উপজেলা পরিষদ চত্বরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণকৃত বনদস্যুদের হাতে এসব উপকরণ তুলে দেবেন।

এ ছাড়া অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ, র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন উপস্থিত থাকবেন। সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকায় দস্যুদের আধিপত্যের কারণে বনজীবীরা নির্ভয়ে ও নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারতেন না।

দস্যুদের হাতে অপহরণের শিকার হয়ে সর্বস্ব খুইয়ে নিঃস্ব হতে হয়েছে সাধারণ বনজীবীদের। বিষয়টি সরকারের নজরে এলে র‌্যাব অভিযান চালায়। র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বিভিন্ন দস্যুবাহিনীর সদস্যরা কোণঠাসা হতে শুরু করে। একপর্যায়ে সরকারের ঘোষণা অনুযায়ী সাংবাদিকদের মধ্যস্ততায় বনদস্যুরা র‌্যাব-৮ ও র‌্যাব-৬ এর মাধ্যমে সরকারের কাছে আত্মসমর্পণ শুরু করেন।

২০১৮ সালের ১ নভেম্বর বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে সর্বশেষ ছয়টি বনদস্যু বাহিনীর প্রধানসহ ৫৪ জন সদস্য আত্মসমর্পণ করেন। এ সময় তারা ৫৮টি আগ্নেয়াস্ত্র ও তিন হাজার ৩৫১ রাউন্ড গুলি জমা দেন। প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে আত্মসমর্পণকৃত দস্যুরা অস্ত্র ও গুলি তুলে দেন। এরপর থেকে এই প্রক্রিয়ায় আসা ৩২টি বাহিনীর ৩২৮ জন সদস্যকে প্রধানমন্ত্রী প্রদত্ত জনপ্রতি এক লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার বিভাগীয় কমিশনার, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরার জেলা প্রশাসকসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, যারা সরকারের ডাকে সাড়া দিয়ে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছে, তাদের প্রতি খেয়াল রাখবেন। তারা যাতে পরিবার-পরিজন নিয়ে নিজ এলাকায় সুন্দরভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করবেন। এ ছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আর্থিকভাবেও সহযোগিতা করার জন্য পরামর্শ দেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা সূত্র জানায়, ২০১৬ থেকে ২০১৮ সালের ১ নভেম্বর পর্যন্ত সুন্দরবনের ৩২টি দস্যু বাহিনীর মোট ৩২৮ জন সদস্য আত্মসমর্পণ করেছে। স্বাভাবিক জীবনে ফেরা এসব বনদস্যু ৪৬২টি আগ্নেয়াস্ত্র ও ২২ হাজার ৫০৪টি গুলি র‌্যাবের মাধ্যমে সরকারের কাছে হস্তান্তর করেছে।

স্বাভাবিক জীবনে ফেরা ৩২৮ জন দস্যুকে বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হবে। এর মধ্যে প্রয়োজনের ভিত্তিতে ১০২টি বসতঘর, ৯০টি দোকান, প্রয়োজনীয় জালসহ ১২টি নৌকা, আটটি ট্রলার ও ৮৮ গবাদিপশু রয়েছে। র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মাদ মোস্তাক আহমদ জানান, আত্মসমর্পণের পর থেকে স্বাভাবিক জীবনে ফেরা দস্যুদের র‌্যাবের পক্ষ থেকে খোঁজ-খবর রাখা হয়েছে।

তাদের নানাভাবে সহযোগিতাও করা হয়েছে। আত্মসমর্পণকারী সাবেক বনদস্যুদের পুনর্বাসনের লক্ষ্যে ঘর, জাল, নৌকা, ট্রলার ও গবাদিপশু বিতরণ করা হবে।

Continue Reading

Previous: তৃতীয় প্রান্তিকে ৮৭ কোটি টাকা মুনাফা করেছে রবি
Next: সাংগঠনিক টিম বিলুপ্ত করেছে ছাত্রদল

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

August 28, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

August 28, 2026
দেওপাড়ার ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ আকতার ফেরদৌস (জনি) প্রচারণা

দেওপাড়ার ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ আকতার ফেরদৌস (জনি) প্রচারণা

August 28, 2026
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026
প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

August 26, 2026
“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

August 26, 2026
‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

August 26, 2026
রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

August 26, 2026

আরও খবর

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

August 28, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

August 28, 2026
দেওপাড়ার ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ আকতার ফেরদৌস (জনি) প্রচারণা
  • রাজশাহীর সংবাদ

দেওপাড়ার ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ আকতার ফেরদৌস (জনি) প্রচারণা

August 28, 2026
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

409566
Users Today : 4905
This Month : 183617
This Year : 381002
Total Users : 409566
Views Today : 14458
Total views : 1490611

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.