Skip to content
May 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ইউপি নির্বাচনকে সংঘাতমুক্ত করতে হবে

নিউজডেস্ক November 2, 2021

সম্পাদকীয়ঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিপক্ষ নেই বললেই চলে। বিএনপিসহ কয়েকটি দলের বর্জনের মুখে প্রায় একদলীয় ইউপি নির্বাচনেও বিভিন্ন স্থানে সংঘাত, সংঘর্ষ ও প্রাণহানি ঘটে চলেছে।

সর্বশেষ আগামী ১১ নভেম্বর নির্বাচন সামনে রেখে আট জেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যকার সংঘর্ষে ২ জনের প্রাণহানি এবং ৫২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে কয়েক দিনের ব্যবধানে মারা গেছেন তিনজন। এসব খবর আমাদের উদ্বিগ্ন না করে পারে না।

বিভিন্ন সংবাদমাধ্যমে যেসব খবর আসছে, তাতে দেখা যাচ্ছে ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষ হচ্ছে মূলত আওয়ামী লীগের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর অনুসারীদের মধ্যে। ১১ নভেম্বর ৮৪৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যপদে নির্বাচন হওয়ার কথা। এর মধ্যে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা ৬৯১।

দলীয় মনোনয়ন নিয়ে ক্ষমতাসীন দলও যে স্বস্তিতে নেই, তার প্রমাণ অনেক স্থানে কাউকে মনোনয়ন না দিয়ে প্রতিদ্বন্দ্বিতা উন্মুক্ত রাখা হয়েছে। এর আগে মাদারীপুরের বেশ কিছু ইউনিয়নে প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়েছিল। সামনের নির্বাচনেও অন্তত আটজন সাংসদ প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের কাছে তাঁদের নির্বাচনী এলাকায় কাউকে মনোনয়ন না দিয়ে উন্মুক্ত রাখার অনুরোধ জানিয়েছেন।

সব মিলিয়ে এবারের ইউপি নির্বাচন কেবল প্রশ্নবিদ্ধই হচ্ছে না, এর মূল উদ্দেশ্যও ব্যাহত হচ্ছে। দলীয় প্রতীক কিংবা উন্মুক্ত পদ্ধতি যেভাবেই নির্বাচন হোক না কেন, তা হতে হবে শান্তিপূর্ণ পরিবেশে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। কিন্তু বিএনপিসহ অনেক দল নির্বাচন বর্জন করায় প্রতিযোগিতার ক্ষেত্র সংকুচিত হয়ে গেছে।

যেখানে ক্ষমতাসীন দলে মনোনয়নই জয়ের শতভাগ নিশ্চয়তা দেয়, সেখানে বিরোধী দলের নির্বাচন বর্জনকে দোষ দেওয়া যায় না। নির্বাচন নিয়ে হতাশা ব্যক্ত করেছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও।

আমাদের দেশে স্থানীয় সরকারের ঐতিহ্য বেশ পুরোনো। এর মাধ্যমে কেবল সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া হয় না, তৃণমূল পর্যায়ে জনগণের ক্ষমতায়নও নিশ্চিত করা হয়। অতীতে যখন স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ভিত্তিতে হতো, তখন সংঘাত-সংঘর্ষ কম হতো। এককেন্দ্রিক বাংলাদেশের শাসনকাঠামোয় কিছুটা ক্ষমতার ভারসাম্য থাকত। অনেকের মতে, দলীয়ভাবে নির্বাচন হওয়ায় বর্তমানে স্থানীয় সরকারব্যবস্থা ক্ষমতাসীন দলের বর্ধিত সংস্করণে পরিণত হয়েছে।

যেকোনো নির্বাচনের উদ্দেশ্য হচ্ছে অবাধে জনগণের প্রার্থী বাছাইয়ের সুযোগ। কিন্তু যখন সাংসদের অঙ্গুলিহেলনে ইউপি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার হয়ে যায় কিংবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউকে বিজয়ী করার প্রবণতা দেখা যায়, তখন আর তাকে ইলেকশন না বলে সিলেকশন বলাই শ্রেয়। নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কে এম নূরুল হুদা কমিশন তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

সে ক্ষেত্রে বাকি মেয়াদে এই কমিশনের নির্বাচন পরিচালনার নৈতিক অধিকার আছে কি না, সেই প্রশ্নও উঠেছে। নির্বাচন কমিশন আর কিছু না পারুক, যেখানে তারা মনে করবে শান্তিপূর্ণ পরিবেশ নেই, সেখানে তারা নির্বাচন স্থগিত করে দিতে পারে; তাতে অন্তত প্রাণহানি ও সম্পদহানি এড়ানো যায়। দেশবাসী নিয়ম রক্ষার কিংবা সংঘাতপূর্ণ নির্বাচন চায় না। সরকার এ বিষয়ে সুদৃষ্টি দেবে এটাই সকলের প্রত্যাশা।

Continue Reading

Previous: অধিক সক্ষমতাসম্পন্ন উদ্ধারকারী জাহাজ সংগ্রহ করতে হবে
Next: জ্বালানি মহাপরিকল্পনা বাস্তবায়িত করতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.