Skip to content
May 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

জ্বালানি মহাপরিকল্পনা বাস্তবায়িত করতে হবে

নিউজডেস্ক November 2, 2021

সম্পাদকীয়ঃ জলবায়ু পরিবর্তিত হচ্ছে প্রতিনিয়ত। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও বৈশ্বিক বাজারের অস্থিতিশীলতা মোকাবিলায় জ্বালানি ও বিদ্যুৎ খাতে নতুন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। কিন্তু এ উদ্যোগকে আমরা সতর্কতার সঙ্গে স্বাগত জানাতে চাই মূলত বিদ্যমান মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে নজর রেখে।

যেমন- চলমান জ্বালানি মহাপরিকল্পনায় প্রথমে ২০১৫, পরে ২০২০ সালের মধ্যে ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। বাস্তবে সেই লক্ষ্যমাত্রার অর্ধেকও পূরণ করা সম্ভব হয়নি। নতুন মহাপরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে তা ২০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে- এতে আস্থা রাখা কঠিন।

অথচ সময় থাকতেই কয়লার ব্যবহার কমানোর বিকল্প নেই। স্বীকার করতে হবে, আসন্ন মহাপরিকল্পনায় বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। এরইমধ্যে বাস্তবায়নে ধীরগতিসম্পন্ন ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পও বাতিল ঘোষণা করা হয়েছে। কিন্তু মহাপরিকল্পনা বাস্তবায়নে গতি আনা এবং প্রতিশ্রুতির তুলনায় প্রয়োগে জোর দেওয়া ছাড়া লক্ষ্যমাত্রা পূরণ কঠিন।

মনে রাখতে হবে, বৈশ্বিক জ্বালানি খাতে যে মূল্য ও সরবরাহ-সংক্রান্ত অস্থিরতা দেখা যাচ্ছে, তা আগামী দিনগুলোতে আরও বাড়বে বৈ কমবে না। গ্যাস-কয়লাসহ জ্বালানি খাতের প্রধান সব উৎস ও সরবরাহ-শিকল ক্রমেই অস্থির ও অনিশ্চিত হয়ে পড়ছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে দেখছি, বাংলাদেশের জ্বালানি খাত মূলত গ্যাসনির্ভর হলেও ক্রমেই কমছে দেশীয় উৎস থেকে গ্যাসের উৎপাদন।

কয়েক বছর আগেও যেখানে দৈনিক গ্যাস উৎপাদন ২৭০ কোটি ঘনফুট ছিল, এখন তা কমে ২৪০ কোটিতে নেমে এসেছে। এর বাইরে মজুদ ও উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ নিয়েও সুড়ঙ্গের শেষ প্রান্তে আলো নেই; বরং আগামী কয়েক বছরের মধ্যেই উত্তোলনযোগ্য অবশিষ্ট গ্যাস ফুরিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ভরসা জোগাতে পারত সমুদ্র এলাকায় অনুসন্ধান ও উত্তোলনে জোর দেওয়া। সে ক্ষেত্রেও আমরা হতাশাজনক চিত্র দেখতে পাচ্ছি।

সৌরবিদ্যুৎ ছাড়া অন্যান্য নবায়নযোগ্য উৎসকে আমরা কাজে লাগাতে পারিনি। সরকার যদি সত্যিই বিদ্যুৎ-বৈচিত্র্যের ওপর জোর দিতে চায়, তাহলে বরং জলবিদ্যুতের মতো নবায়নযোগ্য উৎস খুঁজতে হবে। হিমালয় অঞ্চলের খরস্রোতা প্রবাহগুলোকে কেন্দ্র করে লক্ষাধিক মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের যে সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে অনেক কথা হয়েছে। অভিন্ন অববাহিকার দেশ হিসেবে বাংলাদেশ যে সেখানে অংশীদার হতে পারে, তাও বহুল আলোচিত।

মূল অধোগতি আসলে অগ্রগতির প্রশ্নে। মনে রাখতে হবে, আমাদের প্রধানমন্ত্রী এখন সিভিএফ তথা ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট। ফলে এই বৈশ্বিক দুর্যোগ মোকাবিলায় জ্বালানি খাত ‘সবুজ’ করে তুলতে বৈশ্বিক উদাহরণ স্থাপন করাও আমাদের দায়িত্ব।

নতুন মহাপরিকল্পনায় অবশ্য ‘ক্লিন এনার্জি’ সম্প্রসারণে জোর দেওয়া হয়েছে। কিন্তু বড় কথা হচ্ছে বাস্তবায়নযোগ্যতা। স্বাগত জানাতে গিয়ে সতর্কতার প্রয়োজন আসলে সেখানেই। আমরা প্রতিশ্রুতি ও পরিসংখ্যানের বদলে প্রয়োগ দেখতে চাই। নতুন নতুন মহাপরিকল্পনা ভালো; কিন্তু বাস্তবায়ন সম্ভব না হলে তা কাগজের তোড়া ছাড়া আর কী? কাজেই সরকার কার্যকরি পদক্ষেপ নেবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: ইউপি নির্বাচনকে সংঘাতমুক্ত করতে হবে
Next: পুরান ঢাকার রাসায়নিক গুদাম: সরানোর জন্য অপেক্ষা শিল্পপার্কের

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.