আলো ডেস্ক এক্সক্লুসিভ: চূড়ান্ত ফল প্রকাশের ১৫ দিন পর ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের জাতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। গত সোমবার দিনগত রাত ১২টা থেকে মেধাতালিকা ওয়েবসাইটে দেখা যাচ্ছে। প্রার্থীরা সেখানে গিয়ে মেধাতালিকা দেখতে পারবেন।
লিংকে গিয়ে রোল নম্বর, বিষয়, স্কুল বা কলেজ উল্লেখ করে নিজেদের মেরিট লিস্ট দেখতে পারবেন প্রার্থীরা। এ বিষয়ে গতকাল মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব মো. ওবাইদুর রহমান জানান, চূড়ান্ত মেধাতালিকা টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রার্থীরা চাইলে উল্লিখিত ওয়েবসাইটে প্রবেশ করে তাদের পজিশন দেখতে পাবেন। এর আগে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিলে কিছুদিন সময় চায় টেলিটক। গত সোমবার রাতে প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়। গত ১৭ অক্টোবর ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৮ হাজার ৫৫০ জন উত্তীর্ণ হন।
