Skip to content
May 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

শিশুদের কোভিড-১৯ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

নিউজডেস্ক November 3, 2021

এফএনএস বিদেশ : পাঁচ থেকে ১১ বছর বয়সি শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র ।

দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কয়েকদিন আগে এ টাকার ব্যবহারের সুপারিশ করে। এবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিডিসি’র পরিচালক রচেলে উলেনস্কি শিশুদের জন্য ফাইজারের টিকার চূড়ান্ত অনুমোদনের কথা জানিয়েছেন।

এখন অচিরেই নির্ধারিত বয়সি শিশুদের টিকা দেওয়া শুরু হবে। পাঁচ থেকে ১১ বয়সী শিশুদের তিন সপ্তাহের ব্যবধানে দুই ডোজ টিকা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে পাঁচ থেকে ১১ বছর বয়সের প্রায় দুই কোটি ৮০ লাখ শিশু রয়েছে। বিশেষজ্ঞেরা বলছেন, স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য শিশুদের টিকাদান জরুরি।

এফডিএ জানায়, পাঁচ থেকে ১১ বছরের শিশুদের বেলায় কোভিড টিকা ৯১ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। এদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ১৬ থেকে ২৫ বছর বয়সিদের মতোই প্রায়। তা ছাড়া বিশেষ কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও মেলেনি। যুক্তরাষ্ট্রে বর্তমানে ১২ বছর থেকে তদূর্ধ্ব বয়সিদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। অন্যদিকে, চীনসহ পৃথিবীর বেশকিছু দেশে ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের কোভিড টিকা দেওয়া হচ্ছে।

চীনে তিন বছর বা তার বেশি বয়সিদের কোভিড টিকা দেওয়া হচ্ছে। এ বছরেও যুক্তরাষ্ট্রে দুই হাজার ৩০০ স্কুল বন্ধ রাখতে বাধ্য করেছে কোভিড। গত আগস্ট পর্যন্ত দেশটিতে ১২ লাখ শিক্ষার্থী এবং ৭৮ হাজার শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। সিডিসি’র একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এনবিসির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

সিডিসির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত পাঁচ থেকে ১১ বছরের ১৮ লাখ শিশু করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে প্রায় দুইশ জনের মৃত্যু হয়েছে। এবং আক্রান্তদের বেশির ভাগ চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমরা অভিভাবকদের দীর্ঘদিনের দুশ্চিন্তার অবসান চাই।

একই সঙ্গে শিশুরা যাতে অন্যান্যের মধ্যে ভাইরাস না ছড়ায়, সে ব্যবস্থাও নিতে চাই।’ টেক্সাস চিলড্রেন হসপিটালের (টিসিএইচ) পরীক্ষা-নিরীক্ষা বিভাগের প্রধান ড. জেমস ভারসালনোভিক বলেন, ‘টিকার প্রয়োজনীয়তা বোঝা উচিত অভিভাবকদের। মহামারি এখনও চলে যায়নি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শিশু হাসপাতাল টিসিএইচে এ পর্যন্ত দেড় হাজারের বেশি শিশুর করোনা শনাক্ত হয়েছে।

Continue Reading

Previous: মোদির আলিঙ্গনে ‘বিরক্ত’ গুতেরেস
Next: কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার সংস্কৃতি দূর করতে হবে

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.