Skip to content
May 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার সংস্কৃতি দূর করতে হবে

নিউজডেস্ক November 3, 2021

সম্পাদকীয়ঃ সরকারি চাকরিকে সোনার হরিণের সাথে তুলনা করা হয়। তুলনাটায় বাড়াবাড়ি নেই। সরকারি চাকুরেদের কাজে অবহেলার অভিযোগ নতুন নয়। নির্দিষ্ট সময়ে অফিসে হাজির না হওয়া, অফিসে হাজিরা দিয়ে খোশগল্প করে বেড়ানো ইত্যাদি অভিযোগ অনেক পুরনো।

আবার কর্মক্ষেত্রে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগও আছে অনেকের বিরুদ্ধে। অনেকেই দিনের পর দিন কর্মক্ষেত্রে থাকেন না। এ অভিযোগ থেকে মুক্তির কোনো চেষ্টা যে আছে, তা মনে হয় না। তবে এ অভিযোগ সব সরকারি চাকুরের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক নিষ্ঠাবান ও মনোযোগী সরকারি চাকুরে পাওয়া যাবে, যাঁদের কর্মনিষ্ঠা, যোগ্যতা ও মননশীলতা বিভিন্ন বিভাগে উদাহরণ হয়ে আছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনেকেরই মফস্বলে কাজ করতে অনীহা দীর্ঘদিনের। মফস্বলে পদায়ন হলে অনেক কর্মকর্তাই নিয়মিত অফিস করেন না বা নানা অজুহাতে কর্মক্ষেত্রের বাইরে থাকেন এমন অভিযোগও নতুন নয়। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সুনামগঞ্জের শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ২০ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত।

ফলে উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়মিত তদারক করা সম্ভব হচ্ছে না। ২০১৯ সালের মার্চ মাস থেকে এ পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত তিনি। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় উপজেলার মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় নানা সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে করোনা-পরবর্তী সময়ে স্কুল খোলার পর সরকার শিক্ষাব্যবস্থার ক্ষতি পুষিয়ে নিতে নানা উদ্যোগ নিলেও এ উপজেলায় তা বাস্তবায়িত হচ্ছে না।

বিষয়টি প্রত্যক্ষ করে উপজেলার মাসিক সমন্বয় কমিটির সভায় তাঁকে নিয়ে আলোচনার পর তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়। কিন্তু তিনি কর্মস্থলে উপস্থিত হননি। কর্মস্থলে আসার নির্দেশ দিয়েছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

এ ঘটনায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বুধবার তাঁর বিরুদ্ধে থানায় জিডি করেছেন। শাল্লা উপজেলা মাধ্যমিক এই শিক্ষা কর্মকর্তার আচরণ সত্যি উদ্বেগজনক। কোন সরকারি কর্মকরতার কাছ থেকেই এই ধরণের আচরণ কাম্য নয়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া যাবে না।

কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে সবার আগে কাজের প্রতি মনোযোগী হতে হবে, যথাযথভাবে দায়িত্বশীল হতে হবে। সরকারি অফিসে কাজ না করলেও চলে এই ‘মানসিকতা’ বদলাতে হবে। যাঁরা কাজে অবহেলা করবেন, তাঁদের জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

দায়িত্ব পালনে অবহেলায় শাস্তির দৃষ্টান্ত স্থাপন করা গেলে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা যাবে। সরকার এ ক্ষেত্রে মনোযোগ দেবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: শিশুদের কোভিড-১৯ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
Next: করোনার যন্ত্রণা আর না

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.