Skip to content
August 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

যথাযথ নিয়ম মেনেই দুই আসামির ফাঁসি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজডেস্ক November 5, 2021

আলো ডেস্ক এক্সক্লুসিভ: চুয়াডাঙ্গার একটি হত্যা মামলায় দুই আসামির আপিল শুনানির আগে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যথাযথ নিয়ম অনুযায়ী তাদের ফাঁসি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, যথাযথ নিয়ম মেনে তাদের ফাঁসি দেওয়া হয়েছে। কোনো আপিল পেন্ডিং ছিল বলে আমাদের জানা নেই। ফাঁসি দেওয়ার ক্ষেত্রে আমাদের সিস্টেমের কোনো ব্যত্যয় হয়নি। চুয়াডাঙ্গার একটি হত্যা মামলায় ঝড়ু ও মকিম নামের দুই আসামির নিয়মিত আপিল নিষ্পত্তির আগে তাদের দণ্ড কার্যকর হয়েছে বলছেন তাদের আইনজীবী।

ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে করা আপিলটি শুনানির জন্য প্রস্তুত হলে আইনজীবী স্বজনদের কাছ থেকে জানতে পারেন, চার বছর আগে ২০১৭ সালেই দণ্ড কার্যকর হয়ে গেছে। আপিল শুনানির আগে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের জানা মতে এইরকম ঘটনা ঘটেনি।

প্রথম কথা হলো এই, ফাঁসির ক্ষেত্রে একটা প্রসিডিউর আছে। যিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত হন, প্রথমে তিনি আপিল করতে পারেন। তিনি হাইকোর্টে আপিল করেছেন। আপিল না মঞ্জুর হওয়াতে তিনি আবার আপিল বিভাগে আপিল করেছেন। জেল থেকে তিনি আপিল করেছেন, যেটাকে জেল আপিল বলে।

জেল আপিল নিষ্পন্ন হওয়ার পরে, না মঞ্জুর হওয়ার পরে তিনি সর্বশেষ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন। রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন না মঞ্জুর করেছেন। এরপর সিস্টেম অনুযায়ী তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তিনি বলেন, এখানে আপিলের যদি খবর থাকতো নিশ্চয়ই সেটার একটা ই…হতো।

আমরা যেটুকু দেখেছি, যথাযোগ্য নিয়ম অনুযায়ী হয়েছে, প্রত্যেকটি স্টেপের পর যে স্টেপ সেই স্টেপই আসছে। কোনো আপিল পেন্ডিং ছিল বলে আমাদের কিংবা কারা কর্তৃপক্ষের জানা নেই। তবে সমস্যা কোথায় হয়েছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা এটা বলতে পারবো না।

যথাযথ নিয়মের মধ্যেই তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এখন যদি কেউ কিছু বলে থাকেন, সেটা আমাদের জানা নেই। কারা কর্তৃপক্ষের কাছেও কোনো নিষেধাজ্ঞা কিংবা কিছু আসেনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের যে সিস্টেম সেই সিস্টেমে কোন ব্যত্যয় হয়নি।
অভিযোগ সঠিক নয়, দাবি আইনমন্ত্রীর: এদিকে, দুই আসামির আপিল শুনানির আগে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, তাদের আপিল শুনানি হয়েছে, তাদের জেল আপিল ছিল, জেল আপিল শুনানি হয়েছে এবং জেল আপিল শুনানির পর তাদের প্রাণভিক্ষা চাওয়ার অধিকার যেটা আছে তা দেওয়া হয়েছিল।

মহামান্য রাষ্ট্রপতি তা নাকচ করে দেওয়ার পর তাদের ফাঁসি দেওয়া হয়েছে। এই যে খবরটা, এটা বোধহয় সঠিক নয়। চুয়াডাঙ্গার একটি হত্যা মামলায় ঝড়ু ও মকিম নামের দুই আসামির নিয়মিত আপিল নিষ্পত্তির আগে তাদের দণ্ড কার্যকর হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাদের আইনজীবী। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে করা আপিলটি শুনানির জন্য প্রস্তুত হলে আইনজীবী স্বজনদের কাছ থেকে জানতে পারেন, চার বছর আগে ২০১৭ সালেই দণ্ড কার্যকর হয়ে গেছে।

আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে তাদের মৃত্যুদণ্ডাদেশ কনফার্ম করা হয়েছিল। এবং তারা একটা জেল আপিল করেছিলেন। জেল আপিলটা শুনানি শেষে, এই বিচারিক আদালত এবং হাইকোর্টের রায় সেটাকে বহাল রাখা হয়। এরপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান।

সেই আবেদন নাকচ করার পরে ওদের ফাঁসি কার্যকর করা হয়। মন্ত্রী তার বক্তব্যের সপক্ষে যশোর কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের দলিলপত্রাদি থেকে পড়ে শোনান। তিনি বলেন, যে ঘটনাটা হয়েছে, আমি যেহেতু একজন আইনজীবী, আমি এটা বলতে পারি। জেল আপিলের যখন শুনানি হয় তখন আদালতে কিন্তু কোনো আইনজীবী থাকেন না।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা নিজস্ব একটা ফরমেটে জেল আপিলটা লেখেন। তাদের লেখাটা বিচারপতিদের সামনে উপস্থাপন করা হয়। বিচারপতিরা এগুলো পড়েন। পড়ে যদি কোনো কাগজপত্র এর সঙ্গে দেওয়া হয়ে থাকে, সেই কাগজপত্রগুলো তারা দেখেন। অবশ্যই হাইকোর্ট ডিভিশনের রেকর্ডটা তাদের সামনে থাকে, সেগুলোও তারা দেখেন।

এভাবে তারা শুনানি করে মামলাটি নিষ্পত্তি করেন। জেল আপিলগুলো নিষ্পত্তি করেন। আমার মনে হয় ভুলটা হয়েছে…ভুল বলতে এই মামলার প্রক্রিয়ায় কোনো ভুল হয়নি, এখন যে বিভ্রান্তি ঘটেছে সেটার ব্যাপারটা সেটা হচ্ছে যে, কোনো একসময় হয়তো একটা আপিল কেউ দাখিল করেছিল।

আমি আমার ওকালতি জীবনে যেটা দেখেছি, এইরকম একটা আপিল যদি দাখিল করা হয় কোনো আইনজীবীর মাধ্যমে, জেল আপিলও যদি থাকে তাহলে দুটো একসঙ্গে হয়ে যায়। আইনমন্ত্রী বলেন, আমি জানি না আপিলটা কবে দাখিল করা হয়েছিল। কেন জেল আপিলটা নরমাল যে আপিল করা হয়েছে সেটার সঙ্গে একসঙ্গে হলো না। সেটা ভিন্ন বিষয়।

Continue Reading

Previous: ধর্ম নিয়ে কটূক্তি: জবি শিক্ষার্থী তিথি সরকারের বিচার শুরু
Next: দুই মাসে সড়ক দুর্ঘটনায় ৮৪৬ জনের মৃত্যু

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে রেলওয়ে ও খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে রেলওয়ে ও খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

August 30, 2026
গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল অভিযোগ-পাল্টা অভিযোগের পর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত

গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল অভিযোগ-পাল্টা অভিযোগের পর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত

August 30, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

August 30, 2026
নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ

নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ

August 30, 2026
নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

August 30, 2026
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

August 30, 2026
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

August 29, 2026
‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

August 29, 2026

আরও খবর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে রেলওয়ে ও খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে রেলওয়ে ও খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

August 30, 2026
গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল অভিযোগ-পাল্টা অভিযোগের পর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল অভিযোগ-পাল্টা অভিযোগের পর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত

August 30, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

August 30, 2026
নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ

August 30, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

413855
Users Today : 1600
This Month : 187906
This Year : 385291
Total Users : 413855
Views Today : 4950
Total views : 1504978

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.