নব-নবনির্বাচিত সাংসদ বাদশাকে শিক্ষক কর্মচারীদের অভিনন্দন ও শুভেচ্ছা
মোঃ ফায়সাল হোসেন
নবনির্বাচিত রাজশাহী-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন, রাজশাহী জেলা ও মহানগর।
রোববার (১৪ জানুয়ারি)বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন, রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত সভায় এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, আমি শিক্ষক সমাজের সাথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা মহান জাতীয় সংসদে উপস্থাপন করে শিক্ষকদের দীর্ঘদিনের সমস্যার সমাধানের চেষ্টা করবেন মর্মে শিক্ষক সমাজকে আশ্বাস দেন।
সভায় সভাপতিত্ব করেন বাকশিস জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার এবং অনুষ্ঠান সঞ্চালনায় জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান মধু।
সভায় বক্তব্য রাখেন বাকশিস মহানগর সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, কারিগরি কলেজ শিক্ষক সমিতি মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ মন্ডল,অধ্যক্ষ রুহুল আমিন, মহানগর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ রনজিৎ সাহা, মহানগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফারুফ হোসেন এছাড়াও বক্তব্য রাখেন অধ্যক্ষ কাউসার, অধ্যক্ষ তরিকুল ইসলাম, অধ্যক্ষ শাহাবুদ্দিন, অধ্যাপক আবু সাঈদ অধ্যক্ষ মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন, অধ্যক্ষ সুলতানুল ইসলাম, অধ্যক্ষ ফাজলে রাব্বি, অধ্যাপক মিজান, অধ্যাপক বিলকিস আক্তার, অধ্যাপক রতন কুমার ভট্টাচার্য, সহ প্রমুখ। সভা শুরুতে পবিত্র গ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক মোঃ মামুনুর রহমান এবং গীতা থেকে পাঠ করেন প্রভাষক রনজিত কুমার দাস।
