Skip to content
May 10, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সাহিত্য

ভয়ঙ্কর রাক্ষস

নিউজডেস্ক January 15, 2024

সাহিত্য ডেস্ক

এক বনে বাস করতো এক রাক্ষস, সে ছিল অনেক লোভী তার জা¦লায় বনের কোন প্রাণী শান্তিতে থাকতে পারত না এবং কি কোন মানুষ যদি কখনো বনে যেতো তার জান নিয়ে ফেরা কঠিন ছিল ফিরতে হতো লাশ হয়ে। এমনকি  আশে পাশের মানুষ ও রক্ষা পেতো না ওই রাক্ষস এর হাত থেকে।

ওই বনের পাশে অন্য একটি গ্রামে বাস করতো এক রাজা, সে ছিল মহা সুখী, তার ছিল একটি মাত্র কন্যা, নাম ছিলো যার হীরামনি, যেমনি নাম তেমনি ছিলো চেহারা, রূপ যেন তার চাঁদের আলো কে ও হার মানায়।

এক দিন হঠাৎ এলো জ্বর হীরা-মণির, রাজ্যের যতো হাকিম, বোদ্ধ, সকল কে ডাকা হলো সবাই যার যার মতো ওষধ বড়ি দিতে লাগলো কিন্তু কিছুতেই কোন কাজ হলো না রাজা তো হতাশ হয়ে পড়লেন একমাত্র মেয়ে অসুস্থ কি করবেন দিশেহারা, এমন সময় এক সাধক এসে বলে রাজা মশাই ক্ষমা করবেন, একটা কথা বলতে চাই, ঠিক আছে বলো সাধক কি বলতে চাও, আপনার মেয়ের যে জ্বর হইছে তা কোন হাকিম বোদ্ধ সারাতে পারবে না এই জ্বর সারাতে হলে রাক্ষসে বনে রাখতে হবে আপনার মেয়েকে, বিধাতা যদি চায় তার কৃপায় ভাল হয়ে যাবে আপনার মেয়ে এ ছাড়া তাকে ভাল করার আর কোন উপায় নেই।

চুপ করো সাধক কি বলছ এই সব, তোমার গরদান নিব আমি ওই বনে কোন মানুষ থাকতে পারে? কি ভাবে এটা সম্ভব, এক মাত্র মেয়েকে বনে রাখতে পারবো না। এই দিকে তো হীরা-মণির শরীর  অনেক খারাপ হতে থাকে। সারা গ্রামের মানুষ তো হতাশ, কি, হবে রাজার এক মাত্র মেয়ের? সকল ডাক্তার, কবিরাজ, বোদ্ধ হেকিম, সবার চোখে মুখে হতাশা, কি হবে এখন? আর যেন কোন আশাই নেই, রাজা তো মেয়ের এ অবস্থা কোন ভাবেই যেন মানতে পারছেন না অবশেষে আর কোন উপায় না পেয়ে সাধক এর কথা মতো রাজ্যের সকল প্রজাদের নিয়ে গেল সেই বনে, রেখে এলো রাজার মেয়েকে, ছোট একটা কুড়ে ঘরে। অবচেতন অবস্থায় পড়ে রয় হীরামনি।

এভাবে চলতে থাকে দিন। হঠাৎ বিধাতার কৃপায় সুস্থ হয়ে যায় হীরামনি। সেই কুড়ে ঘরে জ্বলতে থাকে আলো। আর সেই আলোতে চোখ পড়ে বনে থাকা রাক্ষস। রাক্ষস আর দেরি না করে জলদি চলে আসে কুড়ো ঘরে, সেখানে বসে আছে রাজার মেয়ে হীরামনি, দেখেই তো পাগল রাক্ষস আহাঃ কি রূপ আর যৌবন, কি করবে রাক্ষস দিশেহারা, হীরামনি ছিলও তখন ঘুমে রাক্ষস এর হাসিতে তার ঘুম ভাঙ্গে, রাক্ষস কে দেখে হীরামনি ভয়ে কাঁদতে থাকে।

ভয় পেয়ো না রাজকুমারী, আমি তোমাকে খাব না আমি তোমাকে বিবাহ করবো হা হা হা এই বলে হীরা মণিকে তুলে নিয়ে গেল তার প্রাসাদে। শুরু হলো হীরামনির কষ্টের দিন রাক্ষস এর সাথে করতে লাগলো সংসার এভাবে চলতে থাকে দিন এরপর দিন, কি করবে হীরামনি বুঝতে পারছে না সে একটা রাক্ষস এর সংসার কিভাবে করবে, কিন্তু কোন উপায় নেই তার এভাবে দুঃখে কষ্টে কাটতে থাকে দিন।

এর মধ্যে হঠাৎ হীরা-মনির এক দিন মাথা ঘুরে সে বুজতে পারে সে মা হবে কিন্তু রাক্ষস এর সন্তান ভাবতেই পারছে না হীরামনি এর মধ্যে রাক্ষস বুঝতে পারে রাজকুমারীর সন্তান হবে সে তো মহা খুশি নিশ্চয় তার সন্তান হবে রাক্ষস তার পর যখন আর কোন খাবার থাকবে না তখন সে রাজকুমারী কে খেয়ে নিবে বাড়বে তার দল।

এই দিকে তো রাজকুমারী চিন্তায় চিন্তায় শেষ পেটে বড় হতে থাকে সন্তান তার পড়ে এক দিন হীরা-মণির পেট এ ভীষণ ব্যথা কোল আলো করে আসে দুইটা পুত্র সন্তান এ দেখে রাক্ষ্স এর মন বেজায় খারাপ, সে তো মানুষ জন্ম দিতে চাইনি! রাক্ষস এর সন্তান হবে রাক্ষস, হলো তার উল্টো রাজার মেয়ে জন্ম দিল মানুষ রাক্ষস গেল ভীষণ ক্ষেপে খেয়ে ফেলতে হবে এদের কোনভাবে বাঁচতে দেওয়া যাবে না।

রাক্ষস সুযোগ খোঁজতে থাকে, সন্তান দেখে রাজকুমারী খুশি হয়েও যেন হতে পারছে না রাক্ষস তো মেরে ফেলবে তাদের হীরামনি তো রাক্ষস এর সব বুঝতে পারে, কি করবে হীরামনি? কি ভাবে বাঁচাবে ছেলেদের? কি ভাবে বলবে ছেলেদের যে তার বাবা একজন রাক্ষস? কি ভাবে? নানা প্রশ্ন তার মনে, অবশেষে একদিন সেই সুযোগ আসল রাক্ষস অনেক দুরে ঘুরতে গেল, সেই সুযোগ এ হীরামনি তার ছেলেদের সব বলতে থাকে, তাদের বাবা কোন মানুষ নয় সে হলো মানুষ খেকো রাক্ষস এ কথা শুনে তো ছেলেরা ভয় পেয়ে যায় কি বলছে মা? কি ভাবে বাঁচবো আমরা? মা কে রেখে কি ভাবে বাইরে যাব? মেরে ফেলতে হবে এই রাক্ষসকে, মা ছেলে মিলে রাক্ষস কে মারার সুযোগ খোঁজতে থাকে এই দিকে রাক্ষস চিন্তা করে কিভাবে খাব এদের বনের অন্য অন্য রাক্ষস দের সাথে পরামর্শ করতে থাকে।

তারা বলে আগে মারতে হবে রাজ কুমারীকে ছেলেদের দুরে কাজে পাঠাতে হবে। এ কথা শুনে রাক্ষস বলে ঠিক আছে তা হলে তাই করতে হবে। এক দিন রাক্ষস ছেলেদের বলে তোমরা পাশের গ্রামে কাজে যাবে দুই দিন এর জন্য। ছেলেরা বলে ঠিক আছে।

ছেলেরা পড়ে গেল ভীষণ চিন্তায়,কি করবে এখন? ছেলেরা বলে মা আমরা না থাকলে তোমার কোন বিপদ হলে বুজবো কি করে? হীরামনি বলে আমি তোমাদের একটি গ্লাসে দুধ দিব তোমরা যখন বাইরে যাবে তখন এটা নিয়ে যাবে আর যে দিন দেখবে এই গ্লাস এর দুধ রক্তবর্ণ ধারণ করছে সেই দিন বুজবে আজ বিপদ হবে এবং রাক্ষস আমাকে খেয়ে ফেলবে তখনি তোমরা চলে আসবে। ঠিক আছে মা, ছেলেরা কাজ করে আর সেই গ্লাস এর দুধ দেখতে থাকে।

এ ভাবে চলতে থাকে দিন হঠাৎ এক দিন সেই গ্লাস এর দুধ লাল রক্তবর্ণ ধারণ করে তখনি ছেলেরা বাড়ি আসে এসে দেখতে পায় তাদের মাকে রাক্ষস খাবার চেষ্টা করছে ওমনি তারা রাক্ষস এর ওপর ঝাঁপিয়ে পরে এবং রাক্ষস কে অনেক কষ্টে মেরে ফেলে।

তার পর হীরামনি তার ছেলেদের নিয়ে ফিরে গেল রাজ প্রসাদে। রাজা তো হীরামনি কে দেখে অবাক, তার সব কথা শুনার পর রাজা আশে পাশের চোদ্দ গ্রামে ঢাক, ঢোল, পিটিয়ে এ খবর এলাকার সবাই কে  জানিয়ে দিল। রাক্ষস কে মেরে ফেলা হয়েছে, এ খবর শুনে লোকজন তো মহা খুশি। রাজার বাড়িতে মহা ভোজের আয়োজন। বনে থাকা পশু পাখিরাও মনের আনন্দে গান গাইতে থাকে সবাই মিলে সুখ আর শান্তিতে বসবাস করতে লাগলো।

Continue Reading

Previous: কর্মক্ষেত্রে নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করুন
Next: দেড় হাজার অভিবাসীকে ফেরত পাঠালো কুয়েত

Related Stories

আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধেমাঠে তৎপর রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • সাহিত্য

আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধেমাঠে তৎপর রাসিক প্রশাসক

May 3, 2026
রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন, মনোনয়ন পেলেন মাওলানা মনজুর রহমান
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সাহিত্য
  • স্লাইড

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন, মনোনয়ন পেলেন মাওলানা মনজুর রহমান

December 30, 2025
ধানের শীষ হচ্ছে ঐক্যের প্রতিক: মিলন
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সাহিত্য

ধানের শীষ হচ্ছে ঐক্যের প্রতিক: মিলন

November 17, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

 

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.