Skip to content
August 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

পরিবহণ ধর্মঘট: দিনশেষে বলির পাঠা সাধারণ যাত্রী

নিউজডেস্ক November 7, 2021

আলো ডেস্ক এক্সক্লুসিভ: তরতর করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। জ্বালানি তেলের দাম হ্রাসের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের অঘোষিত ধর্মঘটে শুক্রবার থেকে দেশের প্রায় সর্বত্র পণ্য ও যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে। রাজধানী ঢাকায় সকাল থেকে বিআরটিসির কিছু বাস ছাড়া সড়কে যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়নি। রাজধানী থেকে দেশের অন্যান্য অঞ্চলের উদ্দেশে কোনো দূরপাল্লাহর যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। দেশের অন্যান্য অঞ্চল থেকেও কোনো বাস রাজধানীতে প্রবেশ করেনি। গণপরিবহনের পাশাপাশি বন্ধ রয়েছে পণ্যবাহী গাড়িগুলোও। এতে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থা হয়ে পড়েছে অচল। এ কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ কর্মজীবী মানুষ।

সূত্র জানায়, সরকার ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর পর ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন বন্ধ রাখার ঘোষণা দেন মালিক ও শ্রমিকরা। অঘোষিত পরিবহন ধর্মঘটের প্রথম দিনে কার্যত অচল হয়ে পড়ে দেশ। পথে পথে ছিল দুর্ভোগ। শিশু ও বয়স্কদের পড়তে হয় সবচেয়ে খারাপ অবস্থায়। ভর্তি ও চাকরির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা পড়েছেন আরও বিপাকে। কয়েক গুণ ভাড়া দিয়ে বিকল্প উপায়ে তারা কেন্দ্রে পৌঁছেন।
জ¦ালানি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর বিষয়টি জানায়। লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা আসে। রাতেই তা কার্যকর হয়। এর ফলে ডিজেল ও কেরোসিন তেলের নতুন দর হয় প্রতি লিটার ৮০ টাকা; যা এতদিন ছিল ৬৫ টাকা।

ডিজেল ও কেরোসিনের এই অকস্মাৎ মূল্যবৃদ্ধিতে বহুমুখী সমস্যার উদ্ভব হতে চলেছে। এতে জীবনযাত্রার ব্যয় ও পরিবহন ভাড়া বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে প্রকট। ট্রাক, বাসসহ পরিবহনের জ্বালানি হিসেবেই ডিজেলের ব্যবহার সবচেয়ে বেশি। সংশ্নিষ্টরা বলছেন, ট্রাক ভাড়া বাড়লে পণ্য পরিবহনের খরচ বেড়ে যাবে। দাম বাড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের। চাপ পড়বে সীমিত আয়ের মানুষের ওপর।

জানা যায়, জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে মালিক-শ্রমিকদের সঙ্গে রোববার বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। ওই বৈঠকে ভাড়া বাড়ানোর ঘোষণা না আসা পর্যন্ত পরিবহণ খাতের এ অচলাবস্থার নিরসন হবে না বলে জানিয়েছেন পরিবহণ সংশ্লিষ্টরা। যদিও সরকারের তরফ থেকে শুক্রবার পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। ওই আহ্বানে সাড়া না দিয়ে ধর্মঘট অব্যাহত রেখেছেন পরিবহণ সংশ্লিষ্টরা।

এদিকে যানবাহনের অচলাবস্থার সুযোগ নিয়ে রিকশা এবং সিএনজিচালিত অটোরিকশা চালকরা কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছেন। সিএনজিচালিত অটোরিকশায় যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে মহাখালী আসতে একজন যাত্রীকে ভাড়া গুনতে হচ্ছে ৪০০ টাকা। স্বাভাবিক সময়ে এই পথের ভাড়া সর্বোচ্চ ২০০ টাকা। তেজগাঁও থেকে মগবাজারের দিলু রোডে যেতে রিকশা ভাড়া দাবি করা হচ্ছে ১৫০ টাকা। অথচ অন্য সময়ে এ পথের ভাড়া সর্বোচ্চ ৮০ টাকা।

সূত্র জানায়, অঘোষিত ধর্মঘটের কারণে দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে পরিবহন চলেনি। বন্দরনগরী চট্টগ্রামে বাস-ট্রাক-লরি চলাচল করতে দেখা যায়নি। তবে শহরে অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। বরিশাল শহরের রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ভোর থেকে বাস চলাচল করতে দেখা যায়নি।

অলসভাবে পড়ে থাকতে দেখা গেছে পণ্য পরিবহনের ট্রাক লরিকে। রাজশাহী শহর থেকে যাত্রী ও পণ্য পরিবহন প্রায় বন্ধ করে রেখেছে মালিক ও শ্রমিকরা। কিছু ট্রাক শহরে আসলেও শহর থেকে বাস-ট্রাক সব চলাচল বন্ধ আছে। খুলনা থেকে যে ২২টি রুটে বাস চলাচল করে সেগুলোতেও ভোর থেকে বাস চলাচল বন্ধ আছে। এ ছাড়া সিলেট, কুমিল্লা, বগুড়া, গাজীপুর, রংপুর, ময়মনসিংহ ও চাঁদপুরসহ আরো কয়েকটি এলাকা থেকে একই খবর পাওয়া গেছে।

অকস্মাৎ যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় ক্ষোভ ঝরেছে পথে নেমে নাকাল হওয়া সাধারণ মানুষের কণ্ঠে। তবে যেখানে ভয়াবহ যানজটের রাজধানীতে ছিল না যানজট, ছিল না একটি বাসের সঙ্গে অন্য বাসের অসুস্থ প্রতিযোগিতা। ট্রাফিক সিগন্যালগুলোতে ছিল না বাস, যানবাহনের দীর্ঘ সারি, বাসের হেলপারের চিরচেনা হাঁকডাকও শোনা যায়নি। রাজধানীর রাস্তায় কোনো বাস চলাচল না করায় অন্য একটি রূপ নিয়েছে এই যানজট আকীর্ণ নগরটি।

ইতোমধ্যে লঞ্চ ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব উত্থাপন করেছেন লঞ্চ মালিকরা। যাত্রীবাহী লঞ্চের ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা ও ১০০ কিলোমিটারের বেশি হলে ১ টাকা ৪০ পয়সার পরিবর্তে ২ টাকা ৮০ পয়সা করার প্রস্তাব করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা। শুক্রবার বিকাল ৩টায় সারা দেশের লঞ্চ মালিকদের সমন্বয়ে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এই প্রস্তাব করা হয়েছে। লিখিত প্রস্তাবটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লউটিএ) চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘ভাড়ার বিষয়ে আগামী ৮ নভেম্বর সোমবার আমাদের একটি পূর্বনির্ধারিত বৈঠক আছে। তবে মালিকদের এই আবেদনের প্রেক্ষিতে বৈঠকের সময় এগিয়ে আনা হতে পারে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

বাস-লঞ্চ বন্ধের কারণে অতিরিক্ত চাপ পড়েছে ট্রেনের ওপর। শুক্রবার থেকে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। আন্তঃনগর ট্রেনগুলোতে করোনাকাল থেকেই দাঁড়িয়ে যাত্রী তোলা নিষেধ। স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ। কিন্তু যাত্রী চাপে শুক্রবার এসব নিয়মকানুনের বালাই ছিল না।

দুপুরে ভর্তি পরীক্ষা এবং বিকেলে নিয়োগ পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের প্রচণ্ড চাপ ছিল কমলাপুরে। তাদের অধিকাংশই টিকিট পাননি। তারা বাধা না মেনে দাঁড়িয়ে ট্রেনে চড়েন। কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানিয়েছেন, বিকেলে যাত্রীর চাপ বাড়ে।

স্টেশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ধর্মঘটের কারণে যাত্রী ভোগান্তি বিবেচনা করে দাঁড়িয়ে ট্রেন যাত্রায় বাধা দেওয়া হয়নি। বিমানবন্দর স্টেশন থেকে ছাদে ট্রেন ভ্রমণের খবর মিলেছে।

মূলকথা হলো যাই হোক না কেন দিন শেষে বলির পাঠা হবে সাধারণ যাত্রী। ধর্মঘট চলাকালীন তাদের যেমন ভোগান্তি, ধর্মঘট শেষেও তাদের জন্য অপেক্ষা করছে ভাড়া ভোগান্তি। তেলের মূল্য প্রত্যাহার বা স্থগিত করার কথা বললেও অন্তরালে আসলে ভাড়া সমন্বয় করার একটা কৌশল চলছে।

Continue Reading

Previous: জলবায়ু সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর বার্তাকে গুরুত্ব দিতে হবে
Next: শিল্পকারখানায় বীভৎস অগ্নিকান্ডের ঘটনা থামছেই না

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে রেলওয়ে ও খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে রেলওয়ে ও খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

August 30, 2026
গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল অভিযোগ-পাল্টা অভিযোগের পর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত

গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল অভিযোগ-পাল্টা অভিযোগের পর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত

August 30, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

August 30, 2026
নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ

নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ

August 30, 2026
নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

August 30, 2026
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

August 30, 2026
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

August 29, 2026
‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

August 29, 2026

আরও খবর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে রেলওয়ে ও খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে রেলওয়ে ও খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

August 30, 2026
গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল অভিযোগ-পাল্টা অভিযোগের পর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল অভিযোগ-পাল্টা অভিযোগের পর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত

August 30, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

August 30, 2026
নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ

August 30, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

414059
Users Today : 1804
This Month : 188110
This Year : 385495
Total Users : 414059
Views Today : 5532
Total views : 1505560

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.