Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহী রেলওয়ে স্টেশনে অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্টের উদ্বোধন

নিউজডেস্ক November 9, 2021

স্টাফ রিপোর্টার
রাজশাহী রেলওয়ে স্টেশনে অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ফলক উন্মোচন ও ফিতা অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেলওয়ে‘কে যুগপযোগী ও আধুনিক করে গড়ে তুলছেন।

এরই অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়েতে দুইটি অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট যোগ হলো। বাংলাদেশ রেলওয়ের প্রথম স্বয়ংক্রিয় ট্রেন ওয়াশিং প্ল্যান্ট স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
মেয়র আরো বলেন, নতুন যাত্রীবাহী কোচ ও লোকোমোটিভ কোচ সংগ্রহ করছে সরকার। যমুনা সেতুতে যাতায়াতের জন্য পৃথক রেল লাইন স্থাপন করা হচ্ছে। রাজশাহী থেকে কক্সবাজার পর্যন্ত যাতায়াতে রেললাইন স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের নানামূখী উদ্যোগের ফলে এ সকল উন্নয়ন সম্ভব হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) এর মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ। স্বাগত বক্তব্য দেন চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কুদরত ই খুদা। বক্তব্য দেন চীফ অপারেটিভ সুপারিনটেনডেন্ট শহীদুল ইসলাম, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পাকশি) মমতাজুল ইসলাম, বিভাগীয় রেল ব্যবস্থাপক (পাকশী) মোঃ শাহীদুল ইসলাম।

আরো বক্তব্য দেন রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ওয়ালী খান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার আলী, রাজশাহী রেলওয়ে শ্রমীক লীগ ওপেন লাইন শাখার সভাপতি জহরুল ইসলাম, আরবিআর শাখার সভাপতি মোতাহার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, বীর মুক্তিযোদ্ধাগণসহ রেলওয়ে শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (৮ নভেম্বর) বাংলাদেশ রেলওয়েতে প্রথম স্থাপিত ২টি অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্টের উদ্বোধন করা হলো। এরমধ্যে ঢাকা রেলওয়ে স্টেশনে ১টি অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি। রাজশাহীতে ফলক উন্মোচন ও ফিতা কেটে ১টি অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহ প্রকল্পের আওতায় নতুন স্থাপিত অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্টের প্ল্যান্টের মাধ্যমে অল্প সময়ে ট্রেনের উভয় পাশর্^, ছাদ, এবং আন্ডার গিয়ার সচারুভাবে পরিস্কার করা যাবে।

এই প্ল্যান্ট প্রতিদিন কমপক্ষে ১ লাখ লিটার বানি সাশ্রয় করবে এবং ব্যবহৃত পানির ৭০% রি-সাইকেল করে পুনরায় ব্যবহার উপযোগী করবে। ইউএসএ থেকে সংগৃহীত এই প্ল্যান্ট অটোমেটিক ও ম্যানুয়াল উভয় মুডে অপারেট করা যায়। গড়ে ১০ মিনিটে ১৪ কোচের একটি ট্রেন পরিস্কার করা যাবে। অত্যাধুনিক এই প্ল্যান্ট পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী।

Continue Reading

Previous: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের ৫৩৯তম সভা অনুষ্ঠিত
Next: ঘরের মেঝেতে মায়ের লাশ, টের পায়নি ছেলে-ছেলে বউ

Related Stories

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

568126
Users Today : 2219
This Month : 147497
This Year : 539562
Total Users : 568126
Views Today : 9617
Total views : 2070121

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.