Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

তোশিবা ভেঙে হচ্ছে আলাদা তিন কোম্পানি

নিউজডেস্ক November 9, 2021

এফএনএস বিদেশ : জাপানের ইলেকট্রনিক ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান তোশিবকে ভেঙে তিনটি আলাদা কোম্পানি করা হচ্ছে। তোশিবার একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, তোশিবাকে ভেঙ্গে ব্যবসা আলাদা করার পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আরও কিছুদিন পর।

তোশিবার পরিচালনা বোর্ড চেয়ারম্যানের অপসারণ ও বিতর্কিত এক ক্রয় প্রস্তাবনার পর আগামী ২০২৩ সালে বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানকে ভেঙ্গে তিনটি আলাদা কোম্পানি করার সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম দ্য নিক্কে বিজনেস। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, আলাদা এই তিন ইউনিট অবকাঠামো, যন্ত্রাংশ ও সেমিকন্ডাক্টর মেমোরি উৎপাদন করবে। আগামী দুই বছরের মধ্যে পুঁজিবাজারেও তারা তালিকাভুক্ত হতে যাচ্ছে। দ্য নিক্কে জানিয়েছে, আগামী শুক্রবার তোশিবা প্রতিষ্ঠানের বার্ষিক আয়ের প্রতিবেদন প্রকাশ করবে।

সেদিন মধ্যমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনাও উন্মোচন করবে। সেদিনই প্রতিষ্ঠান বিভক্ত হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা আসতে পারে। তোশিবার মুখপাত্র তাতসুরো ওইসি এএফপিকে বলেন, ‘আমরা আমাদের কর্পোরেট মূল্য বাড়ানোর জন্য একটি মধ্যমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনার খসড়া তৈরি করছি।

ব্যবসাগুলোকে বিভক্ত করার জন্য বিকল্প চিন্তাভাবনা করা হচ্ছে। কোনো সিদ্ধান্ত নিলে দ্রুত ঘোষণা করব আমরা… যতটুকু প্রকাশ করা উচিত।’ চলতি বছর জুনে জাপানের পুঁজিবাজারে সক্রিয় বিনিয়োগকারীদের বিজয়ের পর তোশিবার শেয়ারহোল্ডাররা একাধিক কেলেঙ্কারি এবং ব্যবসায়িক ক্ষতির পর বোর্ডের চেয়ারম্যানকে ক্ষমতাচ্যুত করার পক্ষে ভোট দেয়।

এই অভিযোগ তদন্তের আগে তোশিবা শেয়ারহোল্ডারদের ভোটাভুটিতে বাধা দিয়েছিল বলে অভিযোগ এসেছে।পরে তদন্ত প্রতিবেদনে উঠে আসে, তোশিবা জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়কে এই ভোটপ্রয়োগের আগে কতটা চাপে রেখেছিল। চলতি বছর এপ্রিলে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তোশিবা কিনে নেওয়ার প্রস্তাবনা আসার পর শেয়ারহোল্ডাররা বিক্ষুব্ধ হয়ে উঠেন।

পরে জানা যায় ওই প্রতিষ্ঠানের সঙ্গে তোশিবার প্রধান নির্বাহী নবুওয়াকি কুরুমাতানির সংযোগ রয়েছে। তুমুল বিতর্কের মধ্যে কুরুমাতানি এপ্রিল মাসে পদত্যাগ করেন। তখন তিনি জানিয়েছিলেন, বিতর্কিত ক্রয় প্রস্তাবের সঙ্গে তার পদত্যাগের কোনো সম্পর্ক নেই। গত ২০১৭ সালের এপ্রিলে খবর আসে, ইলেক্ট্রনিক সামগ্রিসহ টারবাইন ও জেনারেটর প্রস্তুকারক বিশ্বখ্যাত জাপানি প্রতিষ্ঠান তোশিবা করপোরেশন আর্থিক সংকটে দেউলিয়া হতে যাচ্ছে।

তোশিবার বিপুল পরিমাণ ইলেক্ট্রনিক সামগ্রী বাংলাদেশে ব্যবহৃত হয়। তখন তোশিবা জানায়, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যাপক পরিমাণ লোকসান দিচ্ছে তারা। ভর্তুকি দিতে গিয়ে তোশিবা করপোরেশন ২০১৬ সালে প্রথম তিন প্রান্তিকে বিপুল পরিমাণ লোকসান দিয়েছে।

তোশিবার মূলধন ও সম্পদের চেয়ে দেনা বেড়েছে অনেক। এর পরিমাণ ৩৪০ বিলিয়ন ইয়েন। অর্থাৎ তোশিবার সার্বিক সব সম্পদের যে দাম, তার চেয়ে দেনার পরিমাণ ৩৪০ বিলিয়ন ইয়েন বেশি।

Continue Reading

Previous: কানপুরে প্রথম জিকা ভাইরাস শনাক্ত হয়, আক্রান্ত ৮৯
Next: করোনাভাইরাস: নিউ জিল্যান্ডে কঠোর নিয়মের বিরুদ্ধে গণবিক্ষোভ

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.