Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

করোনাভাইরাস: নিউ জিল্যান্ডে কঠোর নিয়মের বিরুদ্ধে গণবিক্ষোভ

নিউজডেস্ক November 9, 2021

এফএনএস বিদেশ : মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নিউ জিল্যান্ড সরকার লকডাউন ও কোভিড-১৯ টিকার সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়ার পর দেশটির পার্লামেন্টের সামনে হাজারো জনতা বিক্ষোভ শুরু করেছেন।

বিক্ষোভ শুরু হওয়ার পর পার্লামেন্ট ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী ওয়েলিংটনে বিক্ষেভ সমাবেশে অংশ নেওয়া নাগরিকদের অধিকাংশের মুখেই মাস্ক নেই।

সংক্রমণ ঠেকাতে পার্লামেন্ট ভবনের প্রবেশপথ বিহাইভের ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শান্তিপূর্ণ এই গণবিক্ষোভে অংশ নেওয়া নাগরিকরা প্ল্যাকার্ডে নানা বার্তা লিখে নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তারা লিখেছেন ‘স্বাধীনতা’, কেউ লিখেছেন ‘কিউইরা ল্যাবের গিনিপিগ নয়’।

লকডাউন ও বাধ্যতামূলক টিকার নির্দেশনা তুলে নিতে স্লোগান দিচ্ছেন তারা। করোনা প্রতিরোধী টিকা দেওয়ার পর এক তরুণী মারা যাওয়ার পর তার ভাই প্ল্যাকার্ডে লিখেছেন, ‘টিকা আমার বোনকে মেরে ফেলেছে। টিকা নেওয়ার পর আমার বোনের ফুসফুস ক্ষতিগ্রস্থ হয়। পরে সে মারা যায়।’

করোনাভাইরাস মহামারীর মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্ক পরবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। ওয়েলিংটনের বিক্ষোভ থেকে তার সমর্থনেও স্লোগান এসেছে। সমাবেশে অংশ নেওয়া তরুণরা সংবাদমাধ্যমকে গালমন্দ করছেন। তাদের অভিযোগ, করোনা মহামারীর সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যম ভুলভাল ও মিথ্যা তথ্য পরিবেশন করছে।

সমাবেশে বিক্ষুব্ধদের একজন রয়টার্সকে বলেন, ‘আমার শরীরে কিছু একটা প্রবেশ করানো হবে, সেটা তো আমি নাও চাইতে পারি। আমাকে জোর করে টিকা দেওয়া হবে, সেটা আমি হতে দেব কেন? আমি বাধা দেবই। আমরা সরকারকে বলতে চাই, আমাদের সেই ২০১৮ সাল ফিরিয়ে দিন।

আমরা আমাদের চলাচলের স্বাধীনতা ফিরে পেতে চাই।’ মধ্যবয়সী আরও এক বিক্ষুব্ধ নাগরিক বলেন,‘ কী যে শুরু করেছে সরকার! এরা যা কিছু করছে সবই নাগরিকদের স্বাধীনতার পরিপন্থি।’ বড় দিনের আগে কঠোর লকডাউন আরোপ করা হলে তারা সেটা মেনে নেবেন না বলেও জানিয়েছেন গণমাধ্যমকে।

চলতি বছর ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপে সংক্রমণ পরিস্থিতির অবনতির পর কিউই প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন কঠোর লকডাউন ও গণটিকা কর্মসূচি আরও জোরদার করবেন বলে জানান। গত অক্টোবর মাসে আরডার্ন বলছেন, নিউ জিল্যান্ডে সব শিক্ষক, স্বাস্থ্যকর্মী, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সবাইকে তারা দ্রুত টিকা দেওয়া হবে।

বিক্ষোভের পর নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, ‘এই বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষুব্ধরা কিন্তু নিউ জিল্যান্ডের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব করেন না।’

নিউ জিল্যান্ডের আরেক শহর অকল্যান্ডে ইতোমধ্যেই লকডাউন আরোপ করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী আরডার্ন সেই শহরটি সফরে যাবেন। ধারণা করা হচ্ছে, সেখানেও জনগণের প্রবল বিক্ষোভের মুখে পড়তে পারেন তিনি।

করোনাভাইরাস মহামারীতে সংক্রমণ ও মৃত্যুর হার সর্বনিম্ন রাখতে পেরেছে নিউ জিল্যান্ড। মহামারী শুরুর পর ৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৩২ জন।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্যবিষয়ক বার্তায় জানা যায়, ১২৫ জন নাগরিক নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির নাগরিকদের ৮০ শতাংশ টিকার দুটি ডোজ নিয়েছেন।

Continue Reading

Previous: তোশিবা ভেঙে হচ্ছে আলাদা তিন কোম্পানি
Next: আফগানিস্তানে খাদ্য সংকটে ৮৭ লাখ মানুষ

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.