Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • কৃষি

গম চাষে কৃষকদের অনিহা: পূরণ হয়নি লক্ষ্যমাত্রা

নিউজডেস্ক March 20, 2024

আলো ডেস্ক

শেরপুরে গম চাষে আগ্রহ কমছে কৃষকদের। এ কারণে জেলায় এবার গম চাষের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। কৃষকরা বলছেন, ফলন ভালো না হওয়া এবং বাজারে গমের ন্যায্য মূল্য না পাওয়ায় তারা অন্য ফসল আবাদের দিকে ঝুঁকছেন। অন্যদিকে গম আবাদের লক্ষ্য মাত্রা ঠিক রাখতে প্রণোদনা হিসাবে আগামীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) হুমায়ুন কবীর বলেন, জেলার সদর উপজেলাসহ নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদীতে এক হাজার ৪২ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু আবাদ হয়েছে ৯শ’ ৬২হেক্টর জমিতে। বিশেষ করে সীমান্তবর্তী ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলায় এবার গম চাষ কম হয়েছে।

শ্রীবরদীর রানীশিমুল গ্রামের কৃষক ফজলু শেখ, হাসান আলী তরফদার এবং কাজল মিয়া বলেন, ফলন ভালো না হওয়া, বাজারে গমের ন্যায্য মূল্য না পাওয়া এবং সরকার নির্ধারিত দরে ফসল বিক্রি না হওয়ার কারণে গম আবাদ করে আগের মতো লাভ হয়না। তাই তারা অন্য লাভজনক ফসল আবাদের দিকে ঝুঁকছেন।

ঝিনাইগাতীর গান্ধিগাঁও গ্রামের সজল মিয়া, গারোকুনার কৃষক মোহাব্বত আলী, শালচূড়া গ্রামের দুদু মন্ডল ও নলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কৃষক আইয়ুব আলী ফর্সা বলেন, ভূট্টা চাষে খরচ কম। তাই গমের পরিবর্তে ভূট্টা চাষ লাভজনক। এছাড়া গম ক্ষেতে রোগ-বালাই বেশি হয়। তাই গম আবাদে আগ্রহ কমছে তাদের।

হলদি গ্রামের কৃষক শাহজাহান মিয়া বলেন, পাহাড়ি অঞ্চলে অন্য ফসলের চেয়ে গম চাষে লাভ অনেক কম। গম আবাদ করতে বেশী খরচ হয়। শ্রমিকরাও গম ক্ষেতে কাজ করতে চায় না। বছর কয়েক আগেও বিঘার পর বিঘা জমিতে গম চাষ হয়েছে। এ বছর গমের চাষ করলেও ফলন ভালো হবে বলে মনে হচ্ছে না।

ঝিনাইগাতীর কুশাইকুড়া গ্রামের কৃষক আলতাফ হোসেন বলেন, গমের স্থলে লাভজনক ফসল ভূট্টা, আলুসহ নানা জাতের সবজি চাষাবাদে ঝুঁকছেন কৃষকরা। তবে ফলন ভালো হলে এবং বাজারে গমের ভালো দাম পাওয়া গেলে কৃষকরা হয়তো আগামী বছর গম চাষে ফিরে আসতে পারেন।

ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার জানান, ঝিনাইগাতীতে ১শ ৪ হেক্টর ও শ্রীবরদীতে ১শ’ ৫৫ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে কম।

ঝিনাইগাতীর ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন, বর্তমানে দেশে শীতকাল স্বল্পকালীন হওয়ায় গমের ফলন বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। এছাড়া গম ক্ষেতে ইঁদুরের উপদ্রব বেশী হয়। অন্যদিকে স্বল্প শ্রমিক ও অল্প সেচে ভূট্টা চাষ অত্যন্ত লাভজনক হয়ে উঠায় হয়তোবা গম চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা।

এবার গম আবাদের লক্ষ্য মাত্রা অর্জন হয়নি বিষয়টি নিশ্চিত করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুকল্প দাশ বলেন, জেলায় ভূট্টা এবং বোরো ধান চাষ জনপ্রিয় হয়ে উঠায় কৃষকরা গমের আবাদ কম করছেন।

তিনি জানান, গম আবাদে উৎসাহিত করতে প্রণোদনা হিসাবে আগামীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে।

সূত্র- বাংলাদেশ জার্নাল 

Continue Reading

Previous: ইউক্রেনের অস্তিত্ব বিপদে, আমেরিকার নিরাপত্তা হুমকিতে
Next: আন্তর্জাতিক অভিযান বন্ধে নাবিকদের ওপর চাপ বাড়াচ্ছে জলদস্যুরা

Related Stories

পেঁয়াজের বাজারে ধস, ন্যায্যমূল্যের দাবি কৃষকের
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পেঁয়াজের বাজারে ধস, ন্যায্যমূল্যের দাবি কৃষকের

March 12, 2026
স্রোতের বিপরীতে বাংলাদেশ বিমান বাহিনীর ,এক গ্রুপ ক্যাপ্টেন এর স্বপ্ন – এক অনন্য ফুলের বাগান—ডিমার্স গার্ডেন
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্রোতের বিপরীতে বাংলাদেশ বিমান বাহিনীর ,এক গ্রুপ ক্যাপ্টেন এর স্বপ্ন – এক অনন্য ফুলের বাগান—ডিমার্স গার্ডেন

February 19, 2026
আলুতে লোকসান-তবুও মাঠজুড়ে কৃষকের স্বপ্ন
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আলুতে লোকসান-তবুও মাঠজুড়ে কৃষকের স্বপ্ন

January 15, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.