Skip to content
August 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

দুদকের মামলায় কারাগারে সিআইডির বরখাস্ত এসআই নওয়াব আলী

নিউজডেস্ক November 11, 2021

আলো ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বরখাস্ত উপপরিদর্শক (এসআই) মো. নওয়াব আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ। তিনি বলেন, দুদকের একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সিআইডির বরখাস্ত কর্মকর্তা এসআই নওয়াব। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

ওই মামলায় নওয়াবের স্ত্রী গোলজার বেগম জেল খেটে বর্তমানে জামিনে রয়েছেন। এছাড়াও বাকি দুই আসামি কর অঞ্চল-১ চট্টগ্রামের অতিরিক্ত সহকারী কর কমিশনার (বর্তমানে অবসরপ্রাপ্ত) বাহার উদ্দিন চৌধুরী ও কর পরিদর্শক দীপঙ্কর ঘোষ পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, এসআই নওয়াব সর্বশেষ ঢাকা সিআইডিতে কর্মরত ছিলেন। দুদকের তথ্য মতে বর্তমানে এই দম্পতির ১ কোটি ৩৮ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে।

তবে অধিকাংশ সম্পদের মালিক স্ত্রী গোলজার। যা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এ ঘটনায় এসআই নওয়াব আলী, তার স্ত্রী গোলজার বেগম, কর অঞ্চল-১ চট্টগ্রামের অতিরিক্ত সহকারী কর কমিশনার (বর্তমানে অবসরপ্রাপ্ত) বাহার উদ্দিন চৌধুরী ও কর পরিদর্শক দীপঙ্কর ঘোষকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে এই চার আসামির বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

গতকাল বুধবার সেই মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করেন এসআই নওয়াব। তিনি আদালতে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদক সূত্র জানায়, নওয়াব আলীর গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের কেকানিয়া এলাকায়।

১৯৯২ সালে কনস্টেবল পদে যোগ দেন তিনি। সেখানে নিজের নামে ২০১৩ সালে ৬ দশমিক ৯০ শতাংশ জমির ওপর একটি দোতলা বাড়ি নির্মাণ করেন। তার স্ত্রী গোলজারের নামে চট্টগ্রামের সীতাকু- উপজেলার ছলিমপুরে ৩৫৪ শতক জমি, চট্টগ্রাম শহরের লালখান বাজার এলাকায় পার্কিংসহ এক হাজার ১০০ বর্গফুটের ফ্ল্যাট, একই এলাকায় চার শতক জমি রয়েছে।

এছাড়া গোলজারের নামে একটি মাইক্রোবাসও রয়েছে। নওয়াব আলী কৌশলে স্ত্রী গোলজারকে দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকার মালিক সাজিয়েছেন। কথিত মাছ চাষ থেকে এক কোটি ১০ লাখ টাকা আয়ের কথা বলা হলেও বাস্তবে মাছ চাষের অস্তিত্ব পাওয়া যায়নি। তারপরও মাছ চাষ করা হয় মর্মে কর কর্মকর্তারা প্রতিবেদন দেন।

Continue Reading

Previous: ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৫
Next: প্রশাসন চলছে দলীয় মাস্তানদের কথায়: চরমোনাই পীর

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে রেলওয়ে ও খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে রেলওয়ে ও খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

August 30, 2026
গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল অভিযোগ-পাল্টা অভিযোগের পর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত

গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল অভিযোগ-পাল্টা অভিযোগের পর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত

August 30, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

August 30, 2026
নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ

নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ

August 30, 2026
নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

August 30, 2026
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

August 30, 2026
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

August 29, 2026
‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

August 29, 2026

আরও খবর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে রেলওয়ে ও খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে রেলওয়ে ও খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

August 30, 2026
গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল অভিযোগ-পাল্টা অভিযোগের পর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল অভিযোগ-পাল্টা অভিযোগের পর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত

August 30, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

August 30, 2026
নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ

August 30, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

413856
Users Today : 1601
This Month : 187907
This Year : 385292
Total Users : 413856
Views Today : 4953
Total views : 1504981

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.