আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এ ভবন উদ্বোধন করেন তিনি। এর আগে তিনি হাউজ প্রাঙ্গণে একটি ফ্রিঞ্জ গাছ রোপণ করেন। বাংলাদেশ হাউজ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নেন। এরপর তিনি বাংলাদেশ দূতাবাস ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মহ. শহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
