Skip to content
September 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

বিশ্বকাপে জায়গা পাকা করার পথে আর্জেন্টিনা

নিউজডেস্ক November 13, 2021

এফএনএস স্পোর্টস: লিওনেল মেসিকে বেঞ্চে রেখে আক্রমণে ভীষণ ভুগল আর্জেন্টিনা। শেষ দিকে বদলি নেমে স্বল্প সময়ে তিনিও পারলেন না তেমন কোনো প্রভাব রাখতে। তবে ম্যাচের শুরুতেই আসল কাজটা সেরে রেখেছিলেন আনহেল দি মারিয়া।

বাকি সময়ের প্রায় পুরোটা চাপ ধরে রাখলেও জালের দেখা পায়নি উরুগুয়ে। কষ্টের জয়ে বিশ্বকাপে জায়গা পাকা করার পথে আরেক ধাপ এগিয়ে গেল লিওনেল স্কালোনির দল। মন্তেভিদিওতে বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হওয়া বাছাইয়ের ম্যাচটি ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।

আগের দিন স্কালোনি জানান, চোট থেকে সেরে উঠে মেসি খেলতে প্রস্তুত। তবে সতর্কতার জন্যই কি-না, তাকে বাইরে রেখে খেলতে নামে আর্জেন্টিনা।

নির্ধারিত সময়ের ১৫ মিনিট বাকি থাকতে দলের সেরা তারকাকে বদলি নামান কোচ। তাতে অবশ্য দলটির পারফরম্যান্সে কোনো উন্নতি হয়নি।

বল দখলে অনেক এগিয়ে থাকলেও আক্রমণে সুবিধা করতে পারেনি তারা। তাদের সাত শটের তিনটি ছিল লক্ষ্যে। সেখানে মাত্র ৩৬ শতাংশ সময় বল পায়ে রাখতে পারা উরুগুয়ে শট নেয় ১৯টি, যদিও এর মাত্র চারটিই ছিল লক্ষ্যে। ২০২২ কাতার বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনার এটি অষ্টম জয়।

সঙ্গে চার ড্রয়ে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। গত মাসেই গোছানো ও ছন্দময় ফুটবলে উরুগুয়েকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা।

ফিরতি দেখায় ম্যাচের সপ্তম মিনিটেই গোল পেয়ে যায় তারা। তার আগেই অবশ্য গোল খেতে বসেছিল দলটি। ডি-বক্সে কয়েকবারের প্রচেষ্টায় বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় আর্জেন্টিনার রক্ষণ।

এরপর ছয় গজ বক্সের মুখে প্রতিপক্ষের নাহিতান নানদেসকে অরক্ষিত রেখে সব ডিফেন্ডারের বলের দখল নিতে ছুটে যাওয়াটা ছিল আরও দৃষ্টিকটু। সেই সুযোগে সতীর্থের পাস পেয়ে শট নেন উরুগুয়ের এই মিডফিল্ডার, সেটি ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। এরপরই এগিয়ে যায় আর্জেন্টিনা।

ডান দিক থেকে পাওলো দিবালার পাস ডি-বক্সে ধরে এক পলকে সামনে দেখে শট নেন পিএসজি মিডফিল্ডার। বল দূরের পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেয়। প্রথম ২০ মিনিট পর আর্জেন্টিনার খেলার গতি কমে যায়। সেই সুযোগে চাপ বাড়ায় উরুগুয়ে। ৩২তম মিনিটে দুর্ভাগ্য বাধা হয়ে না দাঁড়ালে গোল পেতে পারতো তারা।

লুইস সুয়ারেসের শট গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফেরে। ফিরতি বল ফাঁকায় পেয়ে আতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার নেন লক্ষ্যভ্রষ্ট শট। প্রথমার্ধের বাকি সময়ে একচেটিয়া চাপ ধরে রাখে উরুগুয়ে। অনেক সুযোগ তৈরি করে তারা; কিন্তু জালের দেখা মেলেনি।

৪২তম মিনিটে মাতিয়াস ভেসিনোর নিচু শট ভাঙতে পারেনি মার্তিনেস বাধা। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আবারও আর্জেন্টিনার সীমানায় উরুগুয়ের হানা। এ যাত্রায় ডি-বক্সে ঢুকে লক্ষ্যভ্রষ্ট শট নেন হোয়াকিন পিকেরেস। উল্লেখযোগ্য কোনো ঘটনা ছাড়াই এগোতে থাকা ম্যাচের ৮৪তম মিনিটে আলভারেস মার্তিনেসের হেড ক্রসবারের একটু ওপর দিয়ে গেলে বেঁচে যায় আর্জেন্টিনা।

দুই মিনিট পর সুয়ারেসের সোজাসুজি ভলি ধরতে গিয়ে তালগোল পাকান মার্তিনেস। তবে বল তার পেছনে পায়ে বাধা পেলে হাফ ছেড়ে বাঁচে আর্জেন্টিনা শিবির। যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে মেসির শট লক্ষ্যের ধারে কাছেও ছিল না। উরুগুয়েও আর পারেনি তেমন কিছু করতে।

বিশ্বকাপের পথে আরেক ধাপ এগোনোর পাশাপাশি অপরাজিত পথচলাও ধরে রাখল দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ২৬ ম্যাচে অপরাজিত আছে স্কালোনির দল, যার শুরুটা হয়েছিল ২০১৯ সালের মাঝামাঝি সময়ে। পরের রাউন্ডে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে দেশের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে মেসিরা।

কাতার বিশ্বকাপে খেলা এরইমধ্যে নিশ্চিত করেছে ব্রাজিল। এই ম্যাচে টিকেট পেয়ে যেতে পারে আর্জেন্টিনাও। মেসিদের চেয়ে ৮ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে আছে ১৩ ম্যাচ খেলা একুয়েডর। সমান ম্যাচ খেলে যথাক্রমে পরের তিনটি স্থানে আছে চিলি, কলম্বিয়া ও উরুগুয়ে। তাদের সবার পয়েন্ট ১৬।

এই অঞ্চল থেকে শীর্ষ চারটি দল কাতার বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।

Continue Reading

Previous: পাকিস্তান সিরিজের দলে তেমন কোন পরিবর্তন নেই
Next: কোনো ফরম্যাটেই আর অধিনায়কত্ব করবেন না কোহলি

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

551416
Users Today : 1862
This Month : 130786
This Year : 522851
Total Users : 551415
Views Today : 10314
Total views : 1974855

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.