ICU Management of Aspiration Pneumonia বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়
স্টাফ রিপোর্টার
গতকাল ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীতে সাইন্টিফিক সেমিনার কমিটির সার্বিক তত্তাবধানে এনেসথেসিওলজী বিভাগের উদ্যেগে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। মেডিকেল অফিসার ডাঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাওয়াদুল হক এবং অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহন করেন এনেসথেসিওলজী বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ লতিফুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আইসিইউ এর মেডিকেল অফিসার ডাঃ জাহিদ হাসান জিম।
key note speaker হিসেবে সেমিনার পরিবেশনা করেন আইসিইউ বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনিউল হাসান, সেমিনারের মূল বিষয় উপস্থাপনা শেষে তিনি উপস্থিত চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং অনুষ্ঠান পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইন্টিফিক সেমিনার কমিটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ একেএম গোলাম কিবরিয়া ডন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ মোঃ এমদাদুর রহমান, প্রফেসর ডাঃ মোহাঃ মতিউর রহমান, প্রফেসর ডাঃ মোঃ মাহবুবুল করিম, প্রফেসর ডাঃ মোসাঃ আনজুমান আরা আক্তার, প্রফেসর ডাঃ অলি আহমেদ, প্রফেসর ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর ডাঃ আব্দুল খালেক, প্রফেসর ডাঃ সুজন আল হাসান, প্রফেমর ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া, অধ্যাপক ডাঃ পারভীন সুলতানা, ডাঃ আবেদা খাতুন, ডাঃ সুলতান নাজনীন রিতা, ডাঃ নাসরিন বেগম ডটি, ডাঃ ফরিদা ইসলাম, ডাঃ মোঃ মফিজুল ইসলাম সহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল পর্যায়ের শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।
সেমিনারে প্রধান অতিথী অধ্যাপক ডাঃ মোঃ জাওয়াদুল হক বলেন- আজকের সেমিনারে উপাস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। উপস্থাপিত বিষয় ICU Management of Aspiration Pneumonia’’ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহয়োপযোগী। বয়স্ক ও শিশুদের মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে নিউমোনিয়া এবং নিউমোনিয়ার মধ্যে এসপিরেশন নিউমোনিয়া অন্যতম।
যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং ঝুকিপূর্ণ বিষয় নিয়ন্ত্রণের মাধ্যমে এসপিরেশন নিউমোনিয়ার প্রতিরোধ করা সম্ভব। যেমন দ্রুত পানাহার না করা, খাওয়ার সময় কথা না বলা, হাটাহাটি বা চলাচল করতে বা অন্যমনস্ক অবস্থায় খাদ্য গ্রহণ না করা, শুয়ে বা দাঁড়িয়ে খাবার না খাওয়া ইত্যাদি উল্লেখযোগ্য পদক্ষেপ।
এসপিরেশন নিউমোনিয়া হয়ে গেলে দ্রুত ICU এর সার্পোট গ্রহণ করা। ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ICU পূনাঙ্গ এবং সেবা সন্তোষজনক। এর ব্যাপারে বা সেবা গ্রহণ করার জন্য স্থানীয় জনসাধারণকে অবহিত করাও একটি একটি সেবা মূলক কাজ। আজকের বক্তাকে তার সুন্দর বক্তব্য উপাস্থাপনের জন্য ধন্যবাদ এবং সেমিনারকে সাফল্যমন্ডিত করার জন্য অংশগ্রহনকারী সকল শিক্ষক, ছাত্র ও কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানাচ্ছি।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ লতিফুর রহমান হেলথ্কেয়ার ফার্মাকে স্পন্সর করার জন্য এবং সক্রিয় অংশগ্রহন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
