Skip to content
August 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

অস্বস্তিকর গরম কাটতে পারে ৩ দিনের মধ্যে

নিউজডেস্ক October 3, 2021

আলো ডেস্ক: সারাদেশ প্রায় বৃষ্টিহীন। তাই অস্বস্তিকর গরমে কষ্ট পাচ্ছেন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট ছাড়া সারাদেশ ছিল বৃষ্টিহীন। সিলেট ও শ্রীমঙ্গলে ৫ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। রংপুরে সামান্য বৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে, ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি না থাকায় শরতের এই তাপমাত্রাই অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করেছে। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বিহার ও কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপ হিসেবে পরিণত হয়েছে। এটি পূর্বদিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। গতকাল শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছুকিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

Continue Reading

Previous: জিয়াউদ্দিন বাবলু ছিলেন গণমানুষের কণ্ঠস্বর: জিএম কাদের
Next: হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

Related Stories

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

August 23, 2026
সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

August 23, 2026
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

August 23, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

August 23, 2026
সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

August 23, 2026
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

August 23, 2026
রাজশাহীতে মাটি কাটতে গিয়ে ডিজেলের পাইপ ফাটল, ড্রেনে ১০ হাজার লিটার-সরকারের ক্ষতি কত?

রাজশাহীতে মাটি কাটতে গিয়ে ডিজেলের পাইপ ফাটল, ড্রেনে ১০ হাজার লিটার-সরকারের ক্ষতি কত?

August 23, 2026
খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত আরএমপির নামফলক পুনঃস্থাপন

খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত আরএমপির নামফলক পুনঃস্থাপন

August 23, 2026
কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

August 22, 2026
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে LaunchPad AI Hackathon 2026 অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে LaunchPad AI Hackathon 2026 অনুষ্ঠিত

August 22, 2026
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ

August 22, 2026

আরও খবর

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

August 23, 2026
সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

August 23, 2026
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

August 23, 2026
রাজশাহীতে মাটি কাটতে গিয়ে ডিজেলের পাইপ ফাটল, ড্রেনে ১০ হাজার লিটার-সরকারের ক্ষতি কত?
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মাটি কাটতে গিয়ে ডিজেলের পাইপ ফাটল, ড্রেনে ১০ হাজার লিটার-সরকারের ক্ষতি কত?

August 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

366857
Users Today : 6746
This Month : 140908
This Year : 338293
Total Users : 366857
Views Today : 14004
Total views : 1367370

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.