Skip to content
September 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে কী আসলেই কোনো সুযোগ আছে?

নিউজডেস্ক October 26, 2021

এফএনএস স্পোর্টস: দৃশ্যমান তেমন কোনো দুর্বলতা নেই। বিস্ফোরক সব ব্যাটসম্যানের সঙ্গে আছেন কার্যকর অলরাউন্ডার। গতিময় পেসারের সঙ্গে বোলিং আক্রমণে ছন্দে থাকা অফ স্পিনার ও লেগ স্পিনার। কী নেই ইংল্যান্ড দলে। ওয়েন মর্গ্যানদের বিপক্ষে কী আসলেই কোনো সুযোগ আছে বাংলাদেশের। প্রশ্ন শুনে একটু ক্ষুব্ধই হলেন ওটিস গিবসন। বাংলাদেশের পেস বোলিং কোচের বিশ্বাস, ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটের মাঝেই সুযোগ আসবে তাদের। আবু ধাবিতে বুধবার সুপার টুয়েলভের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের দিন সংবাদ সম্মেলনে গিবসন জানালেন, আগের ম্যাচে ক্যারিবিয়ানদের গুঁড়িয়ে দেওয়া দলটির বিপক্ষে সাহস নিয়েই খেলবেন তারা। “জেতার সম্ভাবনা নিয়ে প্রশ্নটা অদ্ভূত। অবশ্যই যে কোনো দলকে আমরা হারাতে পারি, এই বিশ্বাস নিয়ে এখানে এসেছি। আমরা বাছাইয়ে কঠিন গ্রুপ পেরিয়ে এসেছি। সেখানে একটু স্নায়ু চাপও ছিল। এখন আমরা মূল পর্বে এসেছি। আমরা এখানে ¯্রফে সংখ্যা বাড়াতে আসিনি। আমরা বিশ্বাস করি, নিজেদের দিনে আমরা যে কোনো দলকে হারাতে পারি।” ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে চার দেখায় বাংলাদেশের জয়-পরাজয় দুটি করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে এই প্রথম। আসলে টি-টোয়েন্টি সংস্করণেই এটা দুই দলের প্রথম ম্যাচ। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলটির শক্তি-সামর্থ্য দেখে ভড়কে যাওয়ার কিছু দেখছেন না গিবসন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসারের দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের সুযোগ আসবেই। “ইংল্যান্ডের খুব দৃঢ় একটি ব্যাটিং লাইন আছে। আমাদের নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে, যদি ওদের চ্যালেঞ্জ জানাতে চাই বা জিততে চাই। আমরা গত রাতে টিম মিটিংয়ে এসব নিয়ে কথা বলেছি। মিটিংয়ে যা নিয়ে কথা হয়েছে এর কিছু নিয়ে অনুশীলনে কাজ করার সুযোগ পাব। আমরা যাই করব, সেটা নিখুঁত হতে হবে এবং নিজেদের ওপর আস্থা রাখতে হবে।” “জানি, ওরা আমাদের ভীষণভাবে চেপে ধরার চেষ্টা করবে এবং একই সঙ্গে আমাদের সুযোগও দেবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৫ রান তাড়া করতেই ওদের চার উইকেট গিয়েছিল। তো এই জিনিসগুলোকে আমরা ইতিবাচক ভাবে নিতে পারি। আমাদের নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে এবং মনে রাখতে হবে যে ওরা আমাদের সুযোগ দিবে।” ইংল্যান্ডের খেলার ধরন গিবসনের ভালো করে জানা। দলটির প্রবল শক্তিশালী হয়ে ওঠার শুরুর দিকে তিনি ছিলেন ইংলিশদের পেস বোলিং কোচ। এরপরও গভীরভাবে দেখে গেছেন ওয়েন মর্গ্যানের দলের এগিয়ে চলা। সেই জানাশোনা থেকে মাহমুদউল্লাহদের বলেছেন, সামনে ঠিক কী অপেক্ষা করছে। “ইংল্যান্ড ইতিবাচক মানসিকতা নিয়ে খেলবে। আমি আমাদের বোলার ও ব্যাটসম্যানদের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। ওদের বোলাররা সবসময় উইকেট নেওয়ার চেষ্টা করবে। ব্যাটসম্যানরাও সবসময় রান করে বোলারদের চাপে রাখতে চাইবে।” “ওদের বিপক্ষে অস্থির না হওয়ার বার্তা দিয়েছি ছেলেদের। একটা ভালো বল করেও হয়তো মার খাবে। কিন্তু তখন শান্ত থাকতে হবে। এভাবেই তারা খেলে, এটাই তাদের মানসিকতা। সেই সঙ্গে আমরা উইকেট নেওয়ার সুযোগও পাব। আমাদের শান্ত থাকতে হবে। দক্ষতা ও পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দিতে হবে। বোলারদের শান্ত থাকতে হবে যতটা সম্ভব।

Continue Reading

Previous: কোহলির সমালোচনায় ইনজামাম
Next: নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে ‘চার ছক্কা মারো’

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026
দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

September 20, 2026
রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

September 20, 2026
রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

September 20, 2026
রাজশাহীতে ৩০ হাজার চারা বিতরণ, সবুজ নগরী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে ৩০ হাজার চারা বিতরণ, সবুজ নগরী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

September 20, 2026
বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

September 20, 2026

আরও খবর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026
দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

September 20, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

538404
Users Today : 224
This Month : 117775
This Year : 509840
Total Users : 538404
Views Today : 759
Total views : 1910214

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.