Skip to content
August 8, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

এরদোগানের রাষ্ট্রদূত বহিষ্কারের নির্দেশ প্রত্যাহার

নিউজডেস্ক October 26, 2021

এফএনএস বিদেশ : তুরস্কে যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, তারা কূটনীতিক বিধিমালা সংক্রান্ত ভিয়েনা চুক্তির ৪১ ধারা তারা মেনে চলবেন। গত সোমবার তুরস্কে ওই দশ দেশের দূতাবাস থেকে পৃথক পৃথকভাবে সম্মিলিত এক বিবৃতিতে এই কথা জানানো হয়। রাষ্ট্রদূতদের এই বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এই ১০ রাষ্ট্রদূতকে তুরস্ক থেকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। রাষ্ট্রদূত বহিষ্কারের নির্দেশে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি দেশগুলো হচ্ছে কানাডা, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, জার্মানি ও ফ্রান্স। ১০ দেশের দূতাবাস থেকে জানানো হয়, ১৮ অক্টোবর ১০ দেশের রাষ্ট্রদূতদের বিবৃতির জেরে সৃষ্ট প্রশ্নের পরিপ্রেক্ষিতে, দেশগুলো কূটনৈতিক সম্পর্কের ওপর ভিয়েনা চুক্তির ৪১ ধারা অনুযায়ী সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই ধারা অনুযায়ী কোনো রাষ্ট্রদূত তার প্রতিনিধিত্বের দায়িত্বে থাকা রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। রাষ্ট্রদূতদের বিবৃতির পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তুরস্ক থেকে ওই রাষ্ট্রদূতদের বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট কমপ্লেক্সের এক মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিবৃতিতে রাষ্ট্রদূতদের আরো সতর্ক হওয়া উচিত। তিনি বলেন, ‘রাষ্ট্রদূতদের বিবৃতিতে প্রকাশিত হয়েছে তারা আমাদের দেশের বিরুদ্ধে কুৎসা থেকে সরে এসেছে।’ এরদোগান বলেন, ‘আমাদের উদ্দেশ্য নয় সংকট সৃষ্টি করা তবে সার্বভৌমত্বের অধিকার আমরা সুরক্ষিত রাখবো।’ তিনি বলেন, ‘কাভালার মামলার বিষয়ে যে রাষ্ট্রদূতরা বিবৃতি দিয়েছিলেন, তারা তুরস্কের বিচার ব্যবস্থা, সার্বভৌমত্বের অধিকারের ওপর সরাসরি হামলা করেছেন।’ তুর্কি প্রেসিডেন্ট বলেন, যারাই তুরস্কের স্বাধীনতা ও তুর্কি জাতির অনুভূতিকে সম্মান করবে না, যে পদের লোকই হোক না কেন তারা এই দেশে থাকতে পারবে না। এর আগে গত ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূতরা এক যৌথ বিবৃতিতে তুর্কি কারাগারে আটক থাকা ওসমান কাভালার অনতিবিলম্বে মুক্তি চেয়ে বলা হয়, এই মামলা তুরস্কের ওপর এক অন্ধকার সৃষ্টি করেছে। রাষ্ট্রদূতদের এই বিবৃতির জেরে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মন্ত্রণালয়ে ডেকে পাঠায়। পরে শনিবার প্রেসিডেন্ট এরদোগান তাদের বহিস্কারের নির্দেশ দেন। তুর্কি ব্যবসায়ী ওসমান কাভালা ২০১৩ সালে ইস্তাম্বুলে অনুষ্ঠিত গাজি পার্কের বিক্ষোভের জেরে গ্রেফতার হন। পরে ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সাথে সংযোগের জেরে ইস্তাম্বুলের এক আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দেয়। বর্তমানে আদালতে ওসমান কাভালার মামলা চলমান রয়েছে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

Continue Reading

Previous: মাসজুড়ে যেসব কাজ নিয়ে ব্যস্ত ছিলেন রানি এলিজাবেথ
Next: ব্যাংক কর্মীকে দিয়ে নগদ ৫.৮ কোটি টাকা গোনালেন কোটিপতি

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ছুটির নোটিশ

ছুটির নোটিশ

August 5, 2026
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 5, 2026
রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

August 5, 2026
উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

August 5, 2026
রাজশাহী নির্বাচন অফিসে নিয়োগ তদন্তে নতুন তথ্য

রাজশাহী নির্বাচন অফিসে নিয়োগ তদন্তে নতুন তথ্য

August 5, 2026
রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

August 4, 2026
জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

August 4, 2026
ডিআইজি রাজশাহী রেঞ্জের সঙ্গে নেসকো চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

ডিআইজি রাজশাহী রেঞ্জের সঙ্গে নেসকো চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

August 4, 2026

আরও খবর

ছুটির নোটিশ
  • রাজশাহীর সংবাদ
  • স্লাইড

ছুটির নোটিশ

August 5, 2026
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 5, 2026
রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

August 5, 2026
উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

August 5, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

253070
Users Today : 4173
This Month : 27121
This Year : 224506
Total Users : 253070
Views Today : 9846
Total views : 914987

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.