Skip to content
August 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘গ্লোবাল গেইন’ গ্রুপের সিইও আটক

নিউজডেস্ক October 26, 2021

আবু হেনা মোস্তফা জামান
রাজশাহীতে প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘গ্লোবাল গেইন’ গ্রুপের সিইও মো. সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাইফুল ইসলামকে নগরীর শিরোইল বিন্দুর মোড় হোটেল ও রেস্টুরেন্টের দোতলায় অবরুদ্ধ করে রাখেন গ্রাহকরা। সেখান থেকে উদ্ধার করে প্রথমে তাকে নগরীর শিরোইল পুলিশ ফাঁড়িতে পরে বোয়ালিয়া মডেল থানায় নেওয়া হয়।
ভুক্তভোগী মো. সিরাজুল ইসলাম জানান, নগরীর উপশহর নূর মসজিদ এলাকায় গ্লোবাল গেইন গ্রুপের অফিস ছিল। দুই মাস অফিসের কার্যক্রম ঠিকঠাক চলেছিল। এ দুই মাসে গ্রাহকের কোটি টাকা মেরে অফিস বন্ধ করে পালিয়ে যায় প্রতারক চক্রটি। তাদের কারণে অনেকেই পথে বসেছেন।
তিনি বলেন, কথা ছিল ‘গ্লোবাল গেইন’ গ্রুপে ৫০ হাজার টাকা রাখলে প্রতিদিন ২০০ করে টাকা পাওয়া যাবে। এছাড়া তাদের বিভিন্ন পণ্য আছে। যেগুলো গ্রাহকদের কাছে বিক্রি করা হয়। প্রায় ১৮০ জনের মতো গ্রাহক ছিল গ্লোবাল গেইন গ্রুপে। এদের কাছে থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কোটি টাকার বেশি হাতিয়েছে চক্রটি।
ফারুক হোসেন নামের আরেক ভুক্তভোগী জানান, নিজের ও অত্মীয়-স্বজনদের কাছে থেকে ধার নিয়ে এ গ্রুপে পাঁচ লাখ ১৫ হাজার টাকা বিনিয়োগ করি। করোনার সময়ে তাকে বোঝানো হয়েছিল- টাকা টাকাই থাকবে, মাঝখানে বসে বসে মুনাফা পাবেন। এমন প্রলোভনে ফারুক নিজের ভাই ও শাশুড়ির কাছে থেকে টাকা এনে দেন।
তিনি আরও বলেন, ‘গ্লোবাল গেইন’ গ্রুপে আমার একটি আইডি ছিল। ওই আইডি বা একাউন্টে টাকার ম্যাসেজ আসত। কিন্তু টাকা তোলা যায় না। আইডি বা একাউন্টের নিয়ন্ত্রণ ছিল গ্রুপের লোকদের হাতে। তারা চাইলে টাকা তোলা যেত, না চাইলে নয়। কয়েকবার যোগাযোগ করে ১২ হাজার টাকা তুলেছি। বাকি টাকা তাদের কাছেই রয়ে গেছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, শিরোইল বিন্দুর মোড়ের একটি হোটেলে ছয় ভুক্তভোগী ‘গোলাবাল গেইন’ গ্রুপের সিইও মো. সাইফুল ইসলামকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। পরে সেখান থেকে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
তিনি আরও বলেন, আটক সাইফুল ইসলাম স্বীকার করেছেন তিনি একা একাজের সঙ্গে সম্পৃক্ত নন। আরও কয়েকজন আছেন যারা পলাতক রয়েছেন। আপাতত জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। তবে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Continue Reading

Previous: তথ্যমন্ত্রী আজ রাজশাহী আসবেন
Next: নওগাঁয় কনস্টেবল নিয়োগের কথা বলে টাকা গ্রহণকালে প্রতারক আটক

Related Stories

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026
রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

August 25, 2026
সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

August 24, 2026
নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 24, 2026
রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

August 24, 2026

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

382285
Users Today : 6305
This Month : 156336
This Year : 353721
Total Users : 382285
Views Today : 12788
Total views : 1397084

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.