Skip to content
August 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

তামাকবিরোধী প্রচারণায় জোর দেওয়ার তাগিদ

নিউজডেস্ক October 10, 2021

আলো ডেস্ক:ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি তামাকবিরোধী প্রচারণায় আরও জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। গতকাল শনিবার জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে ‘জীবন বাঁচাতে তামাক ছাড়ি, তামাক কোম্পানি আগ্রাসন প্রতিহত করি’- এ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সেমিনারে বিশিষ্টজনেরা এসব কথা বলেন। এদিন দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ তামাকবিরোধী জোট। সেমিনারে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির সভাপতি মোজাফফর হোসেন পল্টু বলেন, আমি আশাবাদী, বর্তমান অবস্থারও পরিবর্তন হবে। একসময় পাবলিক বাসে সিগারেটের ধোঁয়ায় বসা যেত না। এখন সেটার পরিবর্তন হয়েছে। কেউ ধূমপান করলে জরিমানাও করা হচ্ছে। ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কেম্পানির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বলা হচ্ছে, ২০৪০ সালে তামাক নির্মূল করা হবে। টোব্যাকোর শেয়ার না থাকলে এখান থেকে বের হয়ে আসা সম্ভব হবে। আজকে এই শেয়ারের জন্য বিভিন্ন জায়গায় তারা সুবিধা পাচ্ছে। আমরা এটা নিয়ে আলোচনা করতে গেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। কিন্তু উৎপাদনকারীরা দেখি তাদের সঙ্গে মিটিং করে। তাই টোব্যাকোর শেয়ার, লাইসেন্স ও উৎপাদন বন্ধ করা উচিত। কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, তামাকের বিরুদ্ধে আমরা কিছু লোক চিৎকার করছি। কিন্তু পত্রপত্রিকায় প্রচার হচ্ছে না। পত্রপত্রিকায় বিষয়গুলো এলে কাজে আসতো। এ জন্যই বলা হয়, গণমাধ্যম রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ। মাদকের বিরুদ্ধে সচেতনতার জন্য এটার ভূমিকা অনেক বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক বলেন, তামাকের চাহিদা ও যোগান নিয়ন্ত্রণ করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। সেগুলো বাস্তবায়ন করা গেলে তামাক নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে। এগুলোর প্রচারও জরুরি। যদি আরও প্রচার করা যায় তবে আরও বেশি সচেতনতা বাড়বে। তিনি বলেন, তামাক উৎপাদনকারীদের ওপর সুনির্দিষ্ট কর আরোপ করা প্রয়োজন। এরজন্য সঠিক ব্যবস্থাপনা দরকার। এতে নিয়ন্ত্রণ করা সহজ হবে। বাংলাদেশ তামাকবিরোধী জোটের সমন্বয়কারী ও অনুষ্ঠানের সভাপতি সাইফুদ্দিন আহমেদ বলেন, তামাকের প্রসারের জন্য আধুনিকতার একটি প্রভাব রয়েছে। ১৯৯৯ সাল থেকে তামাকবিরোধী এ কাজ শুরু হয়, যার ফলে ২০০৫ সালে আইন হয়। বাংলাদেশে একমাত্র আইন, যা নিয়ে কোথাও না কোথাও কাজ হয়। আইন হওয়ার আগে রাস্তায় তামাকের বিজ্ঞাপনে বড় বড় বিলবোর্ড ছিল। এ আইনের ফলে সেটা বন্ধ হয়েছে। প্রতিকার পেয়েছি বাসে ধূমপান থেকে। আইনটি কিছুটা সুরক্ষা দিয়েছে। বাস্তবায়নও হচ্ছে, তবে কিছু দুর্বলতা রয়েছে। এটি নিয়ে আরও কাজ করা উচিত। তিনি আরও বলেন, তামাক শিল্প থেকে সরকারের শেয়ার বন্ধ করা উচিত। একদিকে ২০৪০ সালের মধ্যে দেশ তামাকমুক্ত করার কথা বলে অপরদিকে শেয়ার নিয়ে থাকা ঠিক নয়। কোম্পানিনগুলো শেয়ার দেখিয়ে নানা কাজ করছে। করোনাকালেও তামাককে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেখানো হয়েছে। যা খুবই দুঃখজনক। তবে ২০৪০ সালের পর তামাক নিষিদ্ধ পণ্য হবে আশা করছি। হামিদুল ইসলাম হিল্লোলের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান ও মাদকবিরোধী সংগঠন প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ প্রমুখ।এর আগে তামাক কোম্পানির আগ্রাসন ও অবৈধ বিজ্ঞাপন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মাদকবিরোধী সংগঠন প্রত্যাশা। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বলেন, বহুজাতিক ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, জাপান টোব্যাকোসহ দেশীয় তামাক কোম্পানিগুলো রাজধানীসহ সারাদেশের রাস্তা-ফুটপাত দখল করে হাজার হাজার পয়েন্ট অব সেল বা বিড়ি-সিগারেটের টঙ দোকান স্থাপন করে সেখানে সম্পূর্ণ আইনবহির্ভূতভাবে তামাকের বিজ্ঞাপন প্রচার করছে। এতে নতুন প্রজন্ম মাদকের গেইটওয়ে তথা তামাকে আসক্ত হয়ে মাদকাসক্তে পরিণত হচ্ছে। ফলে দেশের মেধাবী তরুণরা জাতির সম্পদে রূপান্তর না হয়ে বোঝায় পরিণত হচ্ছে।

Continue Reading

Previous: মায়ের ওপর অভিমান করে রাজধানীতে তরুণীর আত্মহত্যা
Next: গাজীপুরে পারিবারিক ভ্রমণে গিয়ে রিসোর্টে বৃদ্ধের মৃত্যু

Related Stories

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026
রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

August 25, 2026
সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

August 24, 2026
নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 24, 2026
রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

August 24, 2026

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

379358
Users Today : 3378
This Month : 153409
This Year : 350794
Total Users : 379358
Views Today : 6912
Total views : 1391208

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.