Skip to content
August 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

দাম বাড়ছে নিত্যপণ্যের সাধারণ মানুষের কথা ভাবতে হবে

নিউজডেস্ক October 13, 2021

আন্তর্জাতিক বাজারে চালের দাম ক্রমেই কমছে। গত এক বছরে কমেছে ১৫ শতাংশ। অন্যদিকে দেশের বাজারে এক বছরে চালভেদে দাম বেড়েছে ২৫ শতাংশ পর্যন্ত। চাল উৎপাদনে ঘাটতি নেই। পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, দেশে এক বছরে চালের চাহিদা রয়েছে দুই কোটি ৫৮ লাখ টন। গত অর্থবছরে উৎপাদিত হয়েছে তিন কোটি ৮৭ লাখ টন। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়েছে এক কোটি ২১ লাখ টন। চালের আমদানিও থেমে নেই। গত জুলাই থেকে এখন পর্যন্ত তিন মাসে আমদানি হয়েছে পাঁচ লাখ ৫১ হাজার টন। এখন ঋণপত্র খোলা হয়েছে প্রায় আট লাখ টনের। অর্থাৎ আরো প্রায় আড়াই লাখ টন চাল আসছে। বর্তমানে সরকারের গুদামে রয়েছে ১৪ লাখ ৪৫ হাজার টন। তার পরও চালের দাম সেই অনুপাতে কমছে না কেন? একই অবস্থা পেঁয়াজের। অতিরিক্ত উৎপাদন এবং আমদানি সত্ত্বেও দাম হু হু করে বেড়ে চলেছে। আর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে সরকারের সংশ্লিষ্ট সব প্রক্রিয়া।
আমাদের বাজার কোনো নিয়ম-নীতি মেনে চলে না, যে কারণে উৎপাদন বা জোগান অনেক বেশি থাকা সত্ত্বেও এখানে ক্রমাগতভাবে দাম বেড়ে যায়। বলা হয়, এখানে ব্যবসায়ীদের নানা রকম সিন্ডিকেট রয়েছে। সুযোগ পেলেই এসব সিন্ডিকেট বাজার অস্থির করে তোলে। কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয় এবং ক্রেতাদের পকেট কাটে। দেশে এখন প্রচুর চালকল আছে। চালের অনেক বড় বড় ব্যবসায়ী আছেন। অনেক মৌসুমি ব্যবসায়ীও তৈরি হয়েছেন। তাঁদের লাখ লাখ টন চালের মজুদ গড়ে তোলার মতো সক্ষমতা আছে। অভিযোগ আছে, অনেক ব্যাংক এ কাজে তাঁদের অর্থায়নও করে। উল্টো দিকে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংস্থাগুলোর ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সক্ষমতার অভাব রয়েছে। ফলে শুধু এ বছর নয়, প্রতিবছরই বাজারে সিন্ডিকেটের হামলা হতেই থাকে। আর দায়িত্বে থাকা ব্যক্তিরা প্রতিবছর একই অজুহাত দিতে থাকেন। একই ধরনের মিথ্যা আশ্বাস দেন। আর প্রতিকারহীন বাজার নিয়ে ভোক্তাদের হতাশা বাড়তেই থাকে।
ভোক্তা প্রতিনিধি ও বাজার বিশেষজ্ঞরা এসব ব্যাপারে সরকারকে এ পর্যন্ত অনেক পরামর্শ দিয়েছেন। কিন্তু সবই যেন অরণ্যে রোদনের শামিল হয়েছে। বিশেষজ্ঞরা বাজারে সরকারের হস্তক্ষেপ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু টিসিবির নামমাত্র ট্রাক সেল বা ওপেন মার্কেট সেল এতটাই অপ্রতুল যে তা বাজারে কোনো প্রভাবই ফেলে না। বিশেষজ্ঞরা সরকারি গুদামে খাদ্যশস্যের মজুদ বাড়িয়ে ৫০ লাখ টন কিংবা আরো বেশি করার পরামর্শ দিয়েছেন; কিন্তু তা হয়নি। এটি করা গেলে উৎপাদন মৌসুমে কৃষক যেমন ন্যায্য মূল্য পেত, তেমনি সংকটের সময় মজুদ ছেড়ে দিয়ে বাজারে দাম নিয়ন্ত্রণ করা যেত। মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিম্ন আয়ের মানুষ। তাই জনসংখ্যার অন্তত ৩০ শতাংশের জন্য আবার রেশন ব্যবস্থা চালু করা যেতে পারে। আমরা চাই, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিঘাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করা হোক।

Continue Reading

Previous: নেটফ্লিক্সের রেকর্ড : ২৬ দিনে ‘স্কুইড গেমে’র ভিউ ১১ কোটি
Next: দুর্নীতির লাগাম টেনে ধরতে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026
রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

August 25, 2026
সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

August 24, 2026
নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 24, 2026
রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

August 24, 2026

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

382472
Users Today : 6492
This Month : 156523
This Year : 353908
Total Users : 382472
Views Today : 14099
Total views : 1398395

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.