Skip to content
August 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন

নওগাঁয় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

নিউজডেস্ক October 16, 2021

রাজশাহীর আলোঃ- নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলার জালম মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ঝুুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে আতঙ্ক নিয়ে শ্রেণিকক্ষে আসছেন শিক্ষক ও কোমলমতি শিশুরা। এ অবস্থায় দ্রুত সংস্কারসহ নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও অভিভাবকরা।
জানা গেছে, সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের জালম মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্মাণের ৩১ বছরের মাথায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের পলেস্তার খসে রড বেরিয়ে এসেছে। মাঝে মধ্যে পলেস্তার খসে শিক্ষক ও শিক্ষার্থীদের গায়ে পড়ার মতো ঘটনাও ঘটেছে।
এ ছাড়া ভবনের ছাদ চুয়ে পানি পড়া, বিম ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ভবনটি দুর্বল হওয়ার কারণে বৃষ্টি হলে শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না। ভবনটি কয়েকবার মেরামত করা হলেও ভালো কোনো ফল হয়নি। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের আতঙ্কের মধ্যে ক্লাস করতে হচ্ছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আয়েশা সিদ্দিকা বলে, আমাদের স্কুলটি ঝুঁকিপূর্ণ হওয়ায় মা-বাবা আমাদের স্কুলে পাঠাতে ভয় করে। স্কুলে আসতেও ভয় লাগে। প্রধানমন্ত্রী যেন আমাদের বিদ্যালয়ে নতুন একটি ভবন তৈরি করে দেন।
একই ক্লাসের আরেক শিক্ষার্থী রিয়াদ আহম্মেদ বলে, ফ্যান চলার সময় মনে হয় যেন পুরো ভবন কাঁপছে। বৃষ্টি হলে ছাদ বেয়ে পানি পড়ে। ছাদের পলেস্তার অনেক সময় খসে গায়ে পড়ে। দেয়াল ফেটে আছে মনে হয় কখন ভেঙে পড়বে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. জুলেখা বেগম বলেন, বিদ্যালয়টিতে ১৪০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। কয়েকবার ভবনটি সংস্কার করা হয়েছে। তারপরও ছাদ দিয়ে পানি পড়ে। ছাদের বিমগুলো ফেটে গেছে এবং দেয়ালের পলেস্তার খসে পড়ছে। জানালা দরজাগুলো দুর্বল। বাচ্চাদের নিয়ে আতঙ্কের ভেতরে ক্লাস করতে হয়। অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে আসতে দিতে চায় না।
তিনি আরও বলেন, দিন দিন স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি কমে যাচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানিয়েও কোনো ফল হয়নি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা বলেন, জালম মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি পুরাতন। সংস্কারের জন্য প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সাত লাখ টাকার একটা চাহিদা পাঠিয়েছেন। বরাদ্দ পেলে বিদ্যালয়ের সমস্যাগুলো দূর করা সম্ভব হবে। উপজেলা প্রকৌশলীর মতামতের পরিপ্রেক্ষিতে ছাদের ওপরে জলছাদ ঢালাই করে বিদ্যালয়কে সুন্দর করা সম্ভব।
তিনি আরও বলেন, বিদ্যালয়ে নতুন ভবনের প্রয়োজন হলে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করতে হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তাকে উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলতে বলব। যদি সেখান থেকে এ রকম কোনো নির্দেশনা আসে তারপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Continue Reading

Previous: ইউপি চেয়ারম্যান প্রার্থী সাত্তারের মনোনয়ন ফরম উত্তোলন
Next: রাজশাহীতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবসে আলোচনা সভা ও সাদা ছড়ি বিতরণ

Related Stories

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

August 23, 2026
সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

August 23, 2026
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

August 23, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

August 23, 2026
সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

August 23, 2026
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

August 23, 2026
রাজশাহীতে মাটি কাটতে গিয়ে ডিজেলের পাইপ ফাটল, ড্রেনে ১০ হাজার লিটার-সরকারের ক্ষতি কত?

রাজশাহীতে মাটি কাটতে গিয়ে ডিজেলের পাইপ ফাটল, ড্রেনে ১০ হাজার লিটার-সরকারের ক্ষতি কত?

August 23, 2026
খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত আরএমপির নামফলক পুনঃস্থাপন

খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত আরএমপির নামফলক পুনঃস্থাপন

August 23, 2026
কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

August 22, 2026
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে LaunchPad AI Hackathon 2026 অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে LaunchPad AI Hackathon 2026 অনুষ্ঠিত

August 22, 2026
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ

August 22, 2026

আরও খবর

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

August 23, 2026
সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

August 23, 2026
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

August 23, 2026
রাজশাহীতে মাটি কাটতে গিয়ে ডিজেলের পাইপ ফাটল, ড্রেনে ১০ হাজার লিটার-সরকারের ক্ষতি কত?
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মাটি কাটতে গিয়ে ডিজেলের পাইপ ফাটল, ড্রেনে ১০ হাজার লিটার-সরকারের ক্ষতি কত?

August 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

366886
Users Today : 6775
This Month : 140937
This Year : 338322
Total Users : 366886
Views Today : 14076
Total views : 1367442

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.