Skip to content
August 12, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

পাকিস্তানসহ পাঁচ দেশকে আমন্ত্রণ জানালো ভারত

নিউজডেস্ক October 18, 2021

এফএনএস বিদেশ : আফগানিস্তানে ক্ষমতার পালাবদল নিয়ে ভারতের অস্বস্তি কাটছেই না। একদিকে তালেবানের ওপর পাকিস্তানের প্রভাব, অন্যদিকে আফগানিস্তানে দিল্লির বিপুল অঙ্কের বিনিয়োগ এখন হুমকির মুখে। অর্থাৎ, শুধু রাজনৈতিক নয়, বরং অর্থনৈতিকভাবেও উদ্বেগ বেড়েছে দিল্লির। এমন বাস্তবতায় আফগানিস্তান ইস্যুতে আলোচনার জন্য পাকিস্তানসহ পাঁচ দেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। আগামী মাসে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। মূলত আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে পাকিস্তান ছাড়া বাকি দেশগুলো হচ্ছে চীন, রাশিয়া, ইরান ও তাজিকিস্তান। আগামী ১০ থেকে ১১ নভেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই জাতিসংঘসহ নানা ফোরামে এ নিয়ে কথা বলেছে ভারত। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ফোন করে ৪৫ মিনিট ধরে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ইস্যুতে অন্য বিশ্বনেতাদের সঙ্গেও কথা বলেছেন তিনি। তবে তালেবান ক্ষমতায় আসার পর আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভারতের উদ্যোগে বৈঠক আহ্বানের ঘটনা এটিই প্রথম। এমনকি নতুন আফগান সরকারের ওপর যেই পাকিস্তানের প্রভাব নিয়ে উদ্বিগ্ন দিল্লি তাদেরও এতে আমন্ত্রণ জানানো হয়েছে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এই বৈঠকে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে আমন্ত্রণ জানানোর কোনও পরিকল্পনা ভারতের নেই। আফগানিস্তানের আগের সরকারের আমলে দেশটিতে অন্তত তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ভারত। যে অর্থ দিয়ে তৈরি হয়েছে বাঁধ, রাস্তাঘাট থেকে শুরু করে আফগান পার্লামেন্ট ভবন পর্যন্ত। এর মধ্য দিয়ে পাকিস্তানকে পাশ কাটিয়ে কৌশলগত কারণে দেশটিতে নিজের প্রভাব বাড়িয়েছিল দিল্লি। তবে কাবুলের ক্ষমতার পালাবদলে চিন্তার ভাঁজ পড়ে মোদি সরকারের কপালে। সেই উদ্বেগ কাটাতেই পাকিস্তানসহ আফগানিস্তানের প্রতিবেশীদের সঙ্গে বসতে চাইছে দিল্লি।

Continue Reading

Previous: মুক্তি পাচ্ছে বাংলাদেশি মিথিলার বলিউডের সিনেমা
Next: কুয়েতে তেল শোধনাগারে অগ্নিকান্ড

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 12, 2026
রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

August 12, 2026
রাসিক নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

রাসিক নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

August 12, 2026
দুর্গাপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডিসি

দুর্গাপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডিসি

August 12, 2026
গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪০০ বোতল এসকাফ উদ্ধার

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪০০ বোতল এসকাফ উদ্ধার

August 12, 2026
রাজশাহীতে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘তুঘলকি কাণ্ড

রাজশাহীতে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘তুঘলকি কাণ্ড

August 12, 2026
জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় মোবাইল নিয়ে ঢুকে ১৫ দিনের জেল সরকারি চালকের

জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় মোবাইল নিয়ে ঢুকে ১৫ দিনের জেল সরকারি চালকের

August 12, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার

August 12, 2026

আরও খবর

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 12, 2026
রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

August 12, 2026
রাসিক নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

August 12, 2026
দুর্গাপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডিসি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডিসি

August 12, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

279264
Users Today : 1933
This Month : 53315
This Year : 250700
Total Users : 279264
Views Today : 6244
Total views : 1001418

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.