Skip to content
August 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন

পাঠ্য বই সংকটে কারিগরির এইচএসসি পরীক্ষার্থীরা

নিউজডেস্ক September 30, 2021

চারঘাট সংবাদদাতা
দীর্ঘ দেড় বছর পর সারাদেশের মত রাজশাহীর চারঘাটেও সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় সকল মাধ্যমের শিক্ষার্থীরা আনন্দিত হলেও এইচএসসির কারিগরি শাখার পরীক্ষার্থীরা বই সংকটের কারনে চরম বেকায়দায় পড়েছে। শিক্ষাবর্ষের শুরুতে কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা বই কিনেনি। এখন কলেজ খুলে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার ঘোষণা দেওয়ায় বইয়ের দোকানগুলোতে পাঠ্যবই খুঁজে পাচ্ছেন না তারা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চারঘাটে ৯টি কারিগরি কলেজে প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে ৬৭০ জন শিক্ষার্থী রয়েছেন। কারিগরি শাখায় প্রথম ও দ্বিতীয় বর্ষে দুবার বোর্ড পরীক্ষা হয়। সব শেষে দুটি পরীক্ষার ফল সমন্বয় করে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এই দুই বর্ষে শিক্ষার্থীদের ১০টি করে মোট ২০টি পাঠ্যবইয়ের ওপর পরীক্ষা দিতে হয়।
করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার আভাস থাকায় কোন কোন বইয়ের ওপর পরীক্ষা হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন শিক্ষার্থীরা। এ জন্য তাঁরা বছরের শুরুতে কলেজ বন্ধের মধ্যে কোনো বই কেনেননি। এদিকে বছরের শুরুতে লাইব্রেরি গুলো কারিগরি শাখার বই দোকানে নিয়ে আসে। কিন্তু সে সময় বই বিক্রি না হওয়ায় পরবর্তীতে তারা বই প্রকাশনী গুলোর কাছে ফেরত পাঠিয়েছে।
চারঘাট টেকনিক্যাল বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী আবদুল্লাহ বলেন, করোনায় বন্ধ থাকার পর মাত্র কদিন হলো কলেজ খুলেছে। প্রায় দেড় বছরের বেশি সময় ধরে কলেজ বন্ধ থাকায় বই কেনা হয়নি। কলেজ খুলবে কি খুলবে না, পরীক্ষা হবে কি হবে না এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এখন বছর শেষের দিকে হওয়ার কারণে লাইব্রেরিগুলোতে বই পাওয়া যাচ্ছে না।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ডিসেম্বরের আগেই শেষ করতে হবে সিলেবাসের পড়ালেখা। সিলেবাস সংক্ষিপ্ত হলেও পরীক্ষা কাছে চলে আসায় বইয়ের দোকানগুলোতে বই না পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন কারিগরি শাখার এসব পরীক্ষার্থীরা।
চারঘাট উপজেলা পাঠ্যপুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক মাজদার রহমান বলেন, শিক্ষাবর্ষের শেষ সময় হওয়ায় বই পাওয়া যাচ্ছে না। বছরের প্রথম দিকে বইয়ের দোকানগুলো কিছু বই নিয়ে এসেছিল। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান না খোলার কারণে কয়েক মাস আগে বইগুলো প্রকাশনীর কাছে ফেরত পাঠানো হয়। নয়তো লাইব্রেরী গুলো আর্থিক ভাবে বেশ ক্ষতিগ্রস্থ হতো।
বাঘারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, ‘বাই কিনতে না পারায় কারিগরির কারিগরি শাখায় এই সংকট প্রকট। কারণ, কারিগরির শিক্ষার্থীদের দুই বর্ষের জন্য দুবার বোর্ড পরীক্ষা দিতে হয়। এ জন্য তাঁদের বইও বেশি কিনতে হয়। এ ছাড়া সাধারণ শাখাও এই সমস্যা রয়েছে। পাঠ্যবই না থাকলে শিক্ষার্থীদের পড়া দিয়ে তা আদায় করা যাচ্ছে না।’
মেরামাতপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ নাজমুল হোসেন বলেন, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে বই নিয়ে আসতে পারছেন না। বিষয়টি শিক্ষকেরা আমাদের জানিয়েছেন। লাইব্রেরীতেও বই কিনতে পাচ্ছেনা। এ অবস্থায় অনেকেই শুধু খাতা কলম নিয়ে ক্লাস করছে।
বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি চারঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান নয়ন বলেন, কারিগরির শিক্ষার্থীদের দুই বর্ষের জন্য দুবার বোর্ড পরীক্ষা দিতে হয়। এ জন্য তাঁদের বইও বেশি কিনতে হয়। করোনার কারণেই বইয়ের এ সংকট তৈরি হয়েছে। লাইব্রেরী ও প্রকাশনা প্রতিষ্ঠান গুলো শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা এমন দ্বিধা দ্বন্দ্বে ছিল।

Continue Reading

Previous: রামেকে করোনায় আরও ২ জনের মৃত্যু
Next: চিয়েসার গোলে শিরোপাধারী চেলসিকে হারাল জুভেন্টাস

Related Stories

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026
রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

August 25, 2026
সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

August 24, 2026
নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 24, 2026
রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

August 24, 2026

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

377403
Users Today : 1423
This Month : 151454
This Year : 348839
Total Users : 377403
Views Today : 2773
Total views : 1387069

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.