Skip to content
August 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • শিক্ষাঙ্গন

বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলবে আগামী মাসের শুরুতে

নিউজডেস্ক September 27, 2021

আলো ডেস্ক: দীর্ঘ দেড় বছর পর অক্টোবর থেকে ধাপে ধাপে সচল হতে যাচ্ছে দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) শর্ত পূরণ করে ‘ফল সেমিস্টার’ থেকে সশরীরে ক্যাম্পাসে পাঠদান শুরু করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক করে বিশ্ববিদ্যালয় খোলার দিন নির্ধারণ করেছে বলে জানা গেছে। জানা গেছে, আগামী ৭ অক্টোবর থেকে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মোতাবেক তারা ক্লাসে পাঠদান শুরু করার প্রস্তুতি শুরু করেছে। তবে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলেও অনলাইনে নিয়মিত ক্লাস করানো হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম জানান, আগামী ৭ অক্টোবর থেকে ফল সেমিস্টারের পাঠদান শ্রেণিকক্ষে শুরু করা হবে। অ্যাকাডেমিক কাউন্সিলের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ৯৫ শতাংশ করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন। শিক্ষার্থীদেরও অধিকাংশ টিকার আওতায় এসেছে। তবে যারা এখনো টিকা পাননি তারাও ইউজিসির দেওয়া লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন করেছেন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-পরিচালক (জনসংযোগ) আবু সাদাত বলেন, আগামী ২৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কয়েকটি ভাগে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে। তিনি বলেন, আমাদের ৯৫ শতাংশ শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর দুটি টিকার ডোজ নেওয়া হয়েছে। অধিকাংশ শিক্ষার্থীর একটি করে ডোজ নেওয়া হয়েছে, বাকিরা টিকার জন্য নিবন্ধন করেছেন। তবে সপ্তাহে দুই বা তিনদিন শিক্ষার্থীদের উপস্থিতিতে আর বাকি দিনগুলো অনলাইনে ক্লাস নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোশারফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে কবে থেকে সশরীরে ক্লাস শুরু করা হবে সে সিদ্ধান্ত নিতে চলতি সপ্তাহে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে ক্যাম্পাসে ক্লাস শুরুর চিন্তাভাবনা করা হচ্ছে। জানা গেছে, দেশে ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। তার মধ্যে কয়েকটির পাঠদান এখানো শুরু হয়নি। যেসব বিশ্ববিদ্যালয় সচল রয়েছে তারা আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে ক্লাস শরু করতে প্রস্তুতি নিচ্ছে। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকলকে টিকার আওতায় আনা ও স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে পাঠদান করানো সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসির সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক বিশ্বজিৎ দত্ত বলেন, সকলের টিকা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খুলতে নির্দেশনা দেওয়া হয়েছে। সেটি নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করা হবে। যদি কারো উদাসীনতার কারণে কেউ করোনায় আক্রান্ত হন তবে তার দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে। তিনি বলেন, সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা যাতে সহজে টিকা পান আমরা সেই ব্যবস্থা করেছি। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে টিকার জন্য রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হচ্ছে। আমরা আশা করি এরপর আর কেউ টিকার বাইরে থাকবে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। এদিকে, গত ২৪ সেপ্টেম্বর ইউজিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, শর্তসাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে নিজ ব্যবস্থাপনায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস, পরীক্ষা ইত্যাদিসহ শিক্ষা কার্যক্রম চালু রাখতে পারবে। শর্তগুলোর মধ্যে রয়েছে-
১. শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ ইতোমধ্যে কমপক্ষে এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে অথবা ভ্যাকসিন গ্রহণের জাতীয় পরিচয়পত্র জাতীয় সুরক্ষা সেবা পোর্টালে অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে থাকলে;
২. ১৮ বছর বা তদুর্ধ্ব শিক্ষার্থী যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্মনিবন্ধন সনদের ওয়েবলিংক এ ভ্যাকসিন গ্রহণের জন্য প্রাথমিক নিবন্ধন করে থাকলে এবং পরবর্তীতে জাতীয় সুরক্ষা সেবা ওয়েবপোর্টালে অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা গ্রহণের নিবন্ধন করে থাকলে ক্লাসে অংশ নিতে পারবে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ইউজিসি ও উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এক বৈঠকে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে সরকারি বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় খোলার প্রক্রিয়া হিসেবে শিক্ষা মন্ত্রণালয় ২৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের টিকার জন্য নিবন্ধন করতেও বলেছে। এজন্য সরকার শিক্ষার্থীদের বয়স এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের শর্তও শিথিল করে বিশেষ ব্যবস্থা করেছে।

Continue Reading

Previous: আ. লীগকে রাজনৈতিক সমঝোতায় আসার আহবান জোনায়েদ সাকির
Next: এত খারাপ সময় আর কখনো দেখিনি: ফখরুল

Related Stories

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

August 17, 2026
ফল প্রকাশের পর স্কুলছাত্রীর মৃত্যু: সিসিটিভিতে ঘটনার প্রমাণ, গুজব না ছড়ানোর আহ্বান আরএমপির
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

ফল প্রকাশের পর স্কুলছাত্রীর মৃত্যু: সিসিটিভিতে ঘটনার প্রমাণ, গুজব না ছড়ানোর আহ্বান আরএমপির

August 8, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026
রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

August 25, 2026
সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

August 24, 2026
নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 24, 2026
রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

August 24, 2026

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

382663
Users Today : 189
This Month : 156714
This Year : 354099
Total Users : 382663
Views Today : 335
Total views : 1398794

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.