Skip to content
September 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বেড়েছে বেকার শ্রমিকের সংখ্যা বন্ধ কারখানা দ্রুত খুলে দিতে হবে

নিউজডেস্ক October 8, 2021

দেশে বেকার শ্রমিকের সংখ্যা বেড়ে গেছে। গত বছরের জুলাই মাসে বন্ধ করে দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত ২২টি পাটকল এবং পাটসংশ্লিষ্ট তিনটি কারখানা। ফলে কাজ হারান ৫২ হাজার শ্রমিক। রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকলও বন্ধ। এছাড়া বন্ধ রয়েছে দুটি ম্যাচ ফ্যাক্টরিসহ আরো সাতটি কারখানা। সব মিলিয়ে প্রায় ৬০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। অনেকে এককালীন কিছু টাকা পেলেও নানা জটিলতায় বাকি অনেকের ভাগ্যে সেই অর্থও জুটেনি। এর মধ্যে এসেছে করোনা মহামারির আঘাত। আয়-উপার্জন হারানো এসব মানুষ বিকল্প কাজের সন্ধানে দ্বারে দ্বারে ঘুরে বেড়ালেও বেশির ভাগেরই কপালে জুটেনি তেমন কোনো সুযোগ। ফলে বন্ধ কলকারখানার বেশির ভাগ শ্রমিক পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। কারখানাগুলো বন্ধ করার সময় বলা হয়েছিল কারখানাগুলো দ্রুততম সময়ে আধুনিকায়ন করার পর আবার কার্যক্রম শুরু করা হবে এবং সক্ষম শ্রমিকদের আবারও কাজে ফিরিয়ে নেওয়া হবে। কিন্তু আধুনিকায়নের উদ্যোগও খুব একটা দৃশ্যমান নয়। এ অবস্থায় অর্ধলক্ষাধিক শ্রমিক চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।
এর আগে বিএনপি সরকারের আমলে পাটকলসহ বহু মিলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল। অনেক কারখানা ব্যক্তি খাতে বিক্রি করে দেওয়া হয়েছিল। ২০০৯ সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেসব কলকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বেশির ভাগ কারখানার যন্ত্রপাতি এত পুরনো ও জরাজীর্ণ ছিল যে সেগুলো দিয়ে কাক্সিক্ষত মাত্রায় উৎপাদন করা সম্ভব হচ্ছিল না। কারখানাগুলো অনবরত লোকসান দিয়ে যাচ্ছিল। ফলে লোকসানি প্রতিষ্ঠানগুলোকে চালিয়ে নিতে সরকারকে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি হিসেবে দিতে হতো। এ অবস্থায় সরকার মিলকারখানাগুলো আধুনিকায়নের সিদ্ধান্ত নেয়। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এসব কলকারখানা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিশেষজ্ঞরা মনে করেন, একসঙ্গে এত কলকারখানা বন্ধ না করে ধাপে ধাপে আধুনিকায়নের কাজটি করা যেত। তাতে শ্রমিক-কর্মচারীদের ভোগান্তি যেমন কম হতো, সরকারের ওপর এককালীন ব্যয়ের চাপও কিছুটা কম হতো। এখনো সেভাবে পরিকল্পনা করা যেতে পারে। অগ্রাধিকার ভিত্তিতে তালিকা করে কলকারখানা আধুনিকায়নের কাজটি দ্রুত এগিয়ে নেওয়া যেতে পারে।
অতীতে দেশি-বিদেশি নানা চক্রান্তের শিকার হয়েছে আমাদের রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো। মাথাভারী প্রশাসন, দলীয় বিবেচনায় নিয়োগ ও সীমাহীন দুর্নীতির কারণে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো লোকসানি হিসেবে চিহ্নিত হতে থাকে। পরে সেগুলো ব্যক্তি খাতে নামমাত্র মূল্যে বিক্রি করে দেওয়া হয়ে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রক্রিয়ায় লাগাম টানার উদ্যোগ নেন। প্রায় একই অবস্থা হয়েছিল বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেলওয়েসহ আরো অনেক খাতের। প্রধানমন্ত্রীর যথাযথ উদ্যোগের কারণে আজ সেসব খাতও লাভজনকভাবে পরিচালিত হচ্ছে বা লাভজনক হওয়ার পথে রয়েছে। আমরা আশা করছি, আধুনিকায়নের পর এই কারখানাগুলোও লাভজনকভাবে পরিচালিত হবে এবং সেই আধুনিকায়নের কাজটি দ্রুততম সময়ে সম্পন্ন হবে। যেসব শ্রমিক নানা কারণে এখনো তাঁদের বকেয়া পাননি দ্রুত তাঁদের বকেয়া পরিশোধের ব্যবস্থা করতে হবে।

Continue Reading

Previous: রাজশাহী মহানগরীতে ডিবি’র অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
Next: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতা বৃদ্ধি আবশ্যক

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026
দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

September 20, 2026
রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

September 20, 2026
রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

September 20, 2026
রাজশাহীতে ৩০ হাজার চারা বিতরণ, সবুজ নগরী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে ৩০ হাজার চারা বিতরণ, সবুজ নগরী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

September 20, 2026
বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

September 20, 2026

আরও খবর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026
দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

September 20, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

540117
Users Today : 1937
This Month : 119488
This Year : 511553
Total Users : 540117
Views Today : 6031
Total views : 1915486

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.