Skip to content
August 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তাপ

নিউজডেস্ক October 22, 2021

এফএনএস স্পোর্টস: খেলা যে ধরনেরই হোক। টেস্ট ম্যাচ, ৫০ ওভার কিংবা টি-টোয়েন্টি,পাকিস্তান-ভারত ম্যাচের কদর আলাদা। পুরো ক্রিকেট দুনিয়ায় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যাই হোক, উপমহাদেশের আঙিনায় এই দুই দেশের ২২ গজের লড়াইয়ের উত্তাপ দর্শক হৃদয়ে টগবগ করে ফোটে। বিশ্বকাপের আসরে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই স্নায়ুর লড়াই। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মুখোমুখি সাক্ষাতে যারা যত বেশি মানসিক দৃঢ়তা দেখাতে সক্ষম হবে, তারাই হাসবে শেষ হাসি। ভারতীয় সংবাদ মাধ্যমে এমনটাই মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার কপিল দেব। ৮২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত অধিনায়ক জানিয়েছেন, হাইভোল্টেজ এই ম্যাচ যেমন নতুন তারকার জন্ম দেয়, তেমনই এক ঝটকায় মাটিতে আছড়ে ফেলে রথী-মহারথীদেরও। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দুবাইয়ে রোববার নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে পাকিস্তান-ভারত। স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে দুই শিবিরে। চলছে চাপান-উতোর। মহাম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে দুই দেশের সাবেকদের মধ্যেও। ভারতীয় সংবাদমাধ্যমে কপিল দেব নিজের অভিজ্ঞতা থেকে ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উন্মাদনার শেষকথা। এই ম্যাচে যে দল স্নায়ুর চাপ সামলে সেরাটা মেলে ধরতে সক্ষম হবে, তারাই বাজিমাত করবে। এ ক্ষেত্রে ভারতীয় দল একচ্ছত্র দাপট দেখিয়েছে বিশ্বকাপের মঞ্চে। আর সেই সাফল্যের নেপথ্যে রয়েছে চাপ সামাল দেওয়ার ক্ষমতা। মোদ্দাকথা, খোলা মনে ম্যাচ উপভোগ করতে হবে। আর যারা অতিরিক্ত চাপের বোঝা কাঁধে তুলে নেবে তারা পড়বে বিপদে।’ কপিলের এই মন্তব্য যে ভুল নয়, তা অতীতের পরিসংখ্যানে চোখ রাখলেই বোঝা যাবে। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে মোট ১২ বার একে অপরের মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। প্রতিবারই শেষ হাসি লেগেছিল টিম ইন্ডিয়ার মুখে। যার মধ্যে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণে দুবারের সাক্ষাতেই পাকিস্তানকে বশ মানিয়েছিল ধোনি-ব্রিগেড। তাই এবারের আসরেও কোহলিদেরই এগিয়ে রাখছেন ‘হরিয়ানার হ্যারিকেন’। একঝাঁক তরুণ ক্রিকেটারের উপস্থিতিতে রোববার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তরুণ ক্রিকেটারদের পাশে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও। কপিলের মতে, ইশান কিষাণ-সূর্যকুমার যাদবের মতো তরুণদের সামনে সুযোগ থাকবে নিজেদের প্রতিষ্ঠিত করার। এ প্রসঙ্গে তার মন্তব্য, ‘ভারত-পাকিস্তান ম্যাচে ভালো পারফরম করতে পারলেই রাতারাতি তারকা হয়ে ওঠার সুযোগ থাকে। একই সঙ্গে প্রত্যাশার চাপ থাকে সিনিয়র ক্রিকেটারদের ওপর। আর তা পূরণে ব্যর্থ হলেই জুটবে সমালোচনা। আকাশ থেকে নিমেষে নেমে আসতে হবে মাটিতে। তাই ভারতীয় ক্রিকেটারদের উচিত এবারও কোনো রকম চাপে না ভুগে স্বাভাবিক ক্রিকেট মেলে ধরা।

Continue Reading

Previous: ফ্রাঞ্জাইজি লিগের মালিকানায় যুক্ত হচ্ছেন দীপিকা-রনবীর
Next: পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন মাসুদ পথিকের ছেলে

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026
রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

August 25, 2026
সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

August 24, 2026
নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 24, 2026
রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

August 24, 2026

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

382322
Users Today : 6342
This Month : 156373
This Year : 353758
Total Users : 382322
Views Today : 12934
Total views : 1397230

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.