Skip to content
August 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বাতিলের বিরুদ্ধে আইনি নোটিশ

নিউজডেস্ক October 15, 2021

আলো ডেস্ক: নিয়ম অনুযায়ী লিখিতের পরে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েও কোনো ফল প্রকাশ না করে মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ বাতিল করায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল (আইনি) নোটিশ পাঠানো হয়েছে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গতকাল বৃহস্পতিবার ডাকযোগে সংশ্লিষ্টদের প্রতি তিনশ নিয়োগ প্রত্যাশী প্রার্থীর হয়ে এসএম মোস্তাফিজুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম এই লিগ্যাল নোটিশ পাঠান। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ছাড়াও লিগ্যাল নোটিশে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) চারজনকে বিবাদী করা হয়েছে। লিগ্যাল নোটিশে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব প্রার্থীদের নিয়োগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে এর প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে। লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম। শিক্ষার্থীদের পক্ষে এই আইনজীবী বলেন, আমরা চাকরি প্রার্থী। সরকার আমাদেরকে নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছেন, নিয়ম অনুযায়ী আবেদনও করেছি। এরপরে লিখিত পরীক্ষার আগে প্রবেশপত্র দিয়েছেন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। তারপরে নির্দিষ্ট তারিখে অংশগ্রহণও করেছি। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করারও সুযোগ দেন। আমরা জীবনের ঝুঁকি নিয়ে কোভিডের মধ্যে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছি। কিন্তু এই মৌখিক পরীক্ষার ফল প্রকাশ না করে নিয়োগ বাতিল করা হয়েছে। এখন কোনো উপায় না পেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। এদিকে, গত ২০ সেপ্টেম্বর অনিয়ম-দুর্নীতির অভিযোগে মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান এবং কার্ডিওগ্রাফে ২ হাজার ৬৮৯টি পদে নিয়োগ বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব (প্রশাসন-১ অধিশাখা) আনজুমান আরা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে জানানো হয়, আবার নতুন করে বিজ্ঞপ্তির মাধ্যমে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু হবে। তবে ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুনভাবে আবেদন করতে হবে না। তারা নতুন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। নিয়োগ পরীক্ষা বাতিল সংক্রান্ত চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফে নিয়োগে দুর্নীতির বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। ফলে এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির দাখিল করা প্রতিবেদনের আলোকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিয়োগের বিষয়ে এই নির্দেশনা প্রদান করেন। নির্দেশনায় বলা হয়, তদন্ত প্রতিবেদনে লিখিত পরীক্ষার খাতায় অস্পষ্টতা পাওয়া গেছে বলে উল্লেখ রয়েছে। তাই নিয়োগ কার্যক্রম বাতিল করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ জুন মেডিকেল টেকনোলজিস্টদের ৮৮৯টি, মেডিকেল টেকনিশিয়ানদের ১ হাজার ৬৫০টি এবং কার্ডিওগ্রাফার পদে ১৫০ জনসহ মোট ২ হাজার ৬৮৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। মেডিকেল টেকনোলজিস্ট ও কার্ডিওগ্রাফের বিপরীতে ২৩ হাজার ৫২২ জন ও মেডিকেল টেকনিশিয়ান পদের বিপরীতে অর্ধলাখ আবেদন জমা পড়ে। এরপর গত বছরের ১২ ডিসেম্বর টেকনোলজিস্ট পদে লিখিত পরীক্ষা হয়। আর ১৮-১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় টেকনিশিয়ান পদে। এরপর চলতি বছরের ২২ ফেব্রুয়ারি মেডিকেল টেকনোলজিস্ট এবং ১০ মার্চ টেকনিশিয়ানের মৌখিক পরীক্ষা শেষ হয়। লিখিত পরীক্ষার পরই অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ তদন্তে গত ১৩ এপ্রিল গঠন করা হয় তদন্ত কমিটি।

Continue Reading

Previous: কুমিল্লায় হামলা ও সংঘর্ষের ঘটনায় আটক ৩৫, তদন্তে কমিটি
Next: লক্ষ্মীপুরে পোড়ানো হলো ৭৩ লাখ টাকার জাল

Related Stories

সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

August 16, 2026
মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী

August 16, 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

August 16, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

August 16, 2026
মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী

August 16, 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

দুর্গাপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

August 16, 2026
রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন আইডি বাগানপাড়া থেকে অনলাইন জুয়াড়ি জিতু আটক

রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন আইডি বাগানপাড়া থেকে অনলাইন জুয়াড়ি জিতু আটক

August 16, 2026
এক রাতেই সর্বস্বান্ত তিন পরিবার, আগুনে পুড়ল ঘরবাড়ি ও সঞ্চয়

এক রাতেই সর্বস্বান্ত তিন পরিবার, আগুনে পুড়ল ঘরবাড়ি ও সঞ্চয়

August 16, 2026
পদ্মা কেড়েছে স্বামী, অভাবের সাথে টিকে থাকার লড়ায়ে স্বস্তি- বিধবা রিপার ভরসা এখন ফ্যামিলি কার্ড

পদ্মা কেড়েছে স্বামী, অভাবের সাথে টিকে থাকার লড়ায়ে স্বস্তি- বিধবা রিপার ভরসা এখন ফ্যামিলি কার্ড

August 16, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

August 16, 2026
আই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত

আই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত

August 15, 2026

আরও খবর

সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

August 16, 2026
মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী

August 16, 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

August 16, 2026
রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন আইডি বাগানপাড়া থেকে অনলাইন জুয়াড়ি জিতু আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন আইডি বাগানপাড়া থেকে অনলাইন জুয়াড়ি জিতু আটক

August 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

317002
Users Today : 727
This Month : 91053
This Year : 288438
Total Users : 317002
Views Today : 3834
Total views : 1140452

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.