Skip to content
August 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

মেসির গোল উদযাপন করলেন নেইমার

নিউজডেস্ক September 29, 2021

এফএনএস স্পোর্টস: বার্সেলোনার হয়ে গোলের অনেক রেকর্ডের মালিক লিওনেল মেসি পিএসজির জার্সিতে যেন নিজেকে খুঁজে পাচ্ছিলেন না। সবার মতো তার গোলের অপেক্ষায় ছিলেন মাওরিসিও পচেত্তিনোও। ম্যানচেস্টার সিটির বিপক্ষে আর্জেন্টাইন তারকা গোলের দেখা পাওয়ায় পিএসজি কোচের চোখেমুখেও ছিল তাই বাড়তি উচ্ছ্বাস। পাক দি ফ্রাঁসে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে সিটিতে ২-০ ব্যবধানে হারায় পিএসজি। শুরুতে ইদ্রিসা গেয়ির গোলে এগিয়ে যাওয়া দলটির ব্যবধান বাড়ান মেসি। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক চুকিয়ে অগাস্টে পিএসজিতে যোগ দেওয়া মেসি এতদিন পাচ্ছিলেন না গোলের দেখা। পরপর দুই ম্যাচে পোস্টে বল লাগার হতাশাও ছিল সঙ্গী। এরপর হাঁটুর চোটে বাইরে থাকেন দুই ম্যাচ। সিটির বিপক্ষে ফেরার ম্যাচেও অনেকটা সময় ছিলেন বিবর্ণ। অবশেষে আসে সেই বিশেষ ক্ষণ। নজরকাড়া গোলে জানান দেন, নতুন ঠিকানায় পুরনো রূপে আলো ছড়াতে তিনি প্রস্তুত। ৭৪তম মিনিটে নিজেকে মেলে ধরেন মেসি। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার এমেরিক লাপোর্তকে এড়িয়ে ডি-বক্সে এমবাপেকে পাস দেন তিনি। ফরাসি তারকা প্রথম ছোঁয়ায় ফ্লিকে ফেরত পাঠান। আর বল ধরেই বাঁ পায়ের দুর্দান্ত এক শটে স্কোরলাইন ২-০ করেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। মেসির গোলে গ্যালারির দর্শকরা মাতেন উল্লাসে। তাদের সঙ্গে উদযাপনে যোগ দেন পচেত্তিনোও। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পিএসজি কোচ জানান, তার এমন উদযাপনের কারণ। “সত্যি বলতে, আমি গোলের জন্য উল্লাস করি না। কিন্তু আমি এই গোলে (মেসির গোল) করেছি।” “এতদিন প্রতিপক্ষ হিসেবেই মেসির গোল দেখে অভ্যস্ত ছিলাম। কিন্তু এখন সে আমার দলে এবং এটা বিশেষ কিছু। উদযাপন করার মতো উপলক্ষ। রাতের জয়ে আমি খুব আনন্দিত।” প্রথম রাউন্ডে ক্লাব ব্রুজের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করা পিএসজি দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রুজ। ৩ পয়েন্ট পাওয়া সিটি আছে তিনে। গ্রুপের তলানিতে থাকা লাইপজিগের পয়েন্ট শূন্য।

Continue Reading

Previous: শেরিফের নজর আরও অনেক দূরে
Next: নেপাল ও আফগানিস্তানের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

August 23, 2026
সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

August 23, 2026
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

August 23, 2026
রাজশাহীতে মাটি কাটতে গিয়ে ডিজেলের পাইপ ফাটল, ড্রেনে ১০ হাজার লিটার-সরকারের ক্ষতি কত?

রাজশাহীতে মাটি কাটতে গিয়ে ডিজেলের পাইপ ফাটল, ড্রেনে ১০ হাজার লিটার-সরকারের ক্ষতি কত?

August 23, 2026
খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত আরএমপির নামফলক পুনঃস্থাপন

খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত আরএমপির নামফলক পুনঃস্থাপন

August 23, 2026
কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

August 22, 2026
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে LaunchPad AI Hackathon 2026 অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে LaunchPad AI Hackathon 2026 অনুষ্ঠিত

August 22, 2026
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ

August 22, 2026

আরও খবর

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

August 23, 2026
সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

August 23, 2026
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

August 23, 2026
রাজশাহীতে মাটি কাটতে গিয়ে ডিজেলের পাইপ ফাটল, ড্রেনে ১০ হাজার লিটার-সরকারের ক্ষতি কত?
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মাটি কাটতে গিয়ে ডিজেলের পাইপ ফাটল, ড্রেনে ১০ হাজার লিটার-সরকারের ক্ষতি কত?

August 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

367633
Users Today : 584
This Month : 141684
This Year : 339069
Total Users : 367633
Views Today : 1161
Total views : 1369059

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.