Skip to content
August 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাবি ভর্তি পরীক্ষা উপলক্ষে আরএমপি’র ব্যাপক প্রস্তুতি

নিউজডেস্ক October 4, 2021

স্টাফ রিপোর্টার
আগামী ৪-৬ অক্টোবর ২০২১ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান/স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী মেট্রেপলিটন পুলিশ।
প্রস্তুতির অংশ হিসেবে গত ৩ অক্টোবর ২০২১ সকাল ১০.০০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে এক ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সদের নির্দেশনা প্রদান করেন।

নির্দেশনা প্রদানকালে পুলিশ কমিশনার মহোদয় বলেন, প্রত্যেক অফিসার ফোর্স ভদ্রতা ও শালীনতা বজায় রেখে আগত ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ব্যাগ ও দেহ তল্লাশী করবেন। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে অত্যন্ত ধৈর্য্য ও সহিষ্ণুতা এবং দৃঢ়তার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি তিনি আহ্বান জানান।
পুলিশ কমিশনার মহোদয় ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, কোন ধরনের প্রলোভনে কান দেবেন না। আরএমপি’র বিশেষ টিম সহ গোয়েন্দা সদস্যরা গোপনে সব জায়গায় বিচরণ করছে। আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট সহ বিশেষ টিম গুজব রটানোকারী ও ভুয়া প্রশ্নপত্রের সন্ধানে কাজ করছে। ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারক চক্র আপনাকে বিপদে ফেলতে পারে, এমন সংবাদ বা প্রশ্নপত্র ফাঁসের কথা গোচরীভূত হলে গোপনে পুলিশকে জানানোর অনুরোধ করেন।
এবারের ভর্তি পরীক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনারের পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য পুলিশ কন্ট্রোল রুম ও রাবি কর্তৃপক্ষ ভবন নির্দেশনা ব্যানার, সিট প্লান ইত্যাদি চোখে পড়ার মত জায়গায় প্রদর্শিত করবে। শিক্ষার্থীরা সেখান থেকে সহায়তা নিতে পারবে।

পরীক্ষার দিনসমূহে ট্রাফিক ব্যবস্থায় বাড়তি জনবল থাকবে। ট্রাফিক পুলিশের নির্দেশনায় রাবির ভেতরে জনস্বার্থে যানবহন চলাচলে নিয়ন্ত্রণ আনা হয়েছে। ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। পর্যাপ্ত পুলিশ (সাদা পোশাকসহ) থাকবে, পুলিশের পাশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ স্টুডেন্টস’ কমিউনিটি পুলিশিং সদস্য কাজ করবে।
পরীক্ষার হলে ইলেক্ট্রনিক ও ডিজিটাল ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। প্রত্যেক হলে অথবা ভবনে সন্দেহজনক শিক্ষার্থীদের কঠোর পুলিশ চেকিংয়ের ভেতর দিয়ে যেতে হবে।

পরীক্ষা চলাকালে ৩-৭ অক্টোব ২০২১ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং আশপাশ এলাকার সকল কম্পিউটার ও ফটোকপি দোকানসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী ছাত্রদের মসজিদ কেন্দ্রীক অবস্থানকে নিরুৎসাহিত করা হয়েছে।
এবার কোভিড-১৯ বিস্তাররোধে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তবে ছাত্রীরা আবাসিক হলের উন্মুক্ত স্থানসমূহ (বিনোদন রুম, ডাইনিং, ইবাদত কক্ষ, বারান্দা ইত্যাদি) ব্যবহার করতে পারবে।
আরএমপি’র পক্ষ থেকে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যেকোনো প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে এবং পুলিশকে তথ্য দিতে পুলিশ কন্ট্রোল রুম: ০১৩২০-০৬৩৯৯৮, ওসি (মতিহার): ০১৩২০-০৬১৬২৩, এসি (মতিহার): ০১৩২০-০৬১৫৯৭, এডিসি (মতিহার): ০১৩২০-০৬১৫৮১ এবং ডিসি (মতিহার): ০১৩২০-০৬১৫৮০ নম্বরগুলো দেওয়া হয়েছে।

এবার ‘রাবি ভর্তি পরীক্ষায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এজন্য কোনো ভর্তিচ্ছুক শিক্ষার্থী যেন গুজবে কান না দেয় এবং প্রতারিত না হয় সেজন্য সতর্ক করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের আশপাশের স্থানীয় মেস ও হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এরই মধ্যে মতবিনিময় করা হয়েছে। তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মোঃ সাজিদ হোসেন সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Continue Reading

Previous: বিভিন্ন অপরাধে রাজশাহী মহানগরীতে গ্রেফতার ১৯ জন ও মাদকদ্রব্য উদ্ধার
Next: রাজশাহী মহানগরীতে শো-রুম থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, আটক ২

Related Stories

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

August 23, 2026
সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

August 23, 2026
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

August 23, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

August 23, 2026
সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

August 23, 2026
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

August 23, 2026
রাজশাহীতে মাটি কাটতে গিয়ে ডিজেলের পাইপ ফাটল, ড্রেনে ১০ হাজার লিটার-সরকারের ক্ষতি কত?

রাজশাহীতে মাটি কাটতে গিয়ে ডিজেলের পাইপ ফাটল, ড্রেনে ১০ হাজার লিটার-সরকারের ক্ষতি কত?

August 23, 2026
খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত আরএমপির নামফলক পুনঃস্থাপন

খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত আরএমপির নামফলক পুনঃস্থাপন

August 23, 2026
কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

August 22, 2026
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে LaunchPad AI Hackathon 2026 অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে LaunchPad AI Hackathon 2026 অনুষ্ঠিত

August 22, 2026
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ

August 22, 2026

আরও খবর

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

August 23, 2026
সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

August 23, 2026
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

August 23, 2026
রাজশাহীতে মাটি কাটতে গিয়ে ডিজেলের পাইপ ফাটল, ড্রেনে ১০ হাজার লিটার-সরকারের ক্ষতি কত?
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মাটি কাটতে গিয়ে ডিজেলের পাইপ ফাটল, ড্রেনে ১০ হাজার লিটার-সরকারের ক্ষতি কত?

August 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

367223
Users Today : 174
This Month : 141274
This Year : 338659
Total Users : 367223
Views Today : 307
Total views : 1368205

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.