Skip to content
August 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রামেকে ধারণ ক্ষমতার বেশি হার্টের রোগী

নিউজডেস্ক September 30, 2021

আবু হেনা মোস্তফা জামান
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই কার্ডিওলজি বিভাগে হার্টে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। ইতোমধ্যে হাসপাতালের ব্যবস্থাপনার চেয়ে বেশি রোগী সেখানে ভর্তি হয়েছে। এ অবস্থায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।
হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন, হাসপাতালে কার্ডিওলজি বিভাগের ব্যবস্থাপনার চেয়ে তিনগুন বেশি রোগী সেবা নিচ্ছে। ওয়ার্ডে জায়গা না থাকায় চিকিৎসকদের হাঁটাচলার জায়গা থাকে না। দায়িত্বরত চিকিৎসক জানাচ্ছেন, বর্তমানে কার্ডিওলজি বিভাগে ৫৬টি বেড রয়েছে। রোগী ভর্তি থাকে দেড় শতাধিক। করোনার প্রকোপ কমার পরে রোগী বাড়ছে।
গতকাল বুধবার এই বিভাগে মোট রোগী ছিলো ১০৮ জন। বর্তমানে এই বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে মাত্র ৫ জন। সে কারণে অতিরিক্ত রোগীর চাপ নিতে হচ্ছে প্রতিনিয়ত। রোগীদের জন্য কমপক্ষে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দরকার। সঙ্কটাপন্ন রোগীদের জন্য সিসিই ইউনিট চালু রয়েছে। এই সিসিই ইউনিটে রোগীদের জন্য সিরিয়াল পার করে সেবা নিতে হচ্ছে। জায়গা সংকট থাকায় ফ্লোরে রোগীদের জন্য জায়গা করা হয়েছে।
তবে আশার বাণী- হাসপাতালে আগামী আড়াই বছরের মধ্যেই ক্যান্সার সেন্টারে নতুন ভাবে ১৭ তলা ভবন করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যার কাজও শুরু হয়ে গেছে। মাটির নিচে দুইতলা ও উপরে ১৫ তলা। এর মধ্যে চারটি ফ্লোর হবে কার্ডিওলজি। তিনটি ফ্লোর হবে নেফ্রলজি, বাকি ৮ টি ক্যান্সার সেন্টার হবে। হার্টের ওয়ার্ডটি সেদিকে চলে গেলে এই ওয়ার্ডগুলো নতুন ভাবে অন্য ওয়ার্ডে রূপান্তিত হবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা, জয়পুরহাট ও কুষ্টিয়াসহ বিভন্ন জেলার রোগীদের চিকিৎসা সেবা নিতে আসেন। বেডের তুলনায় অতিরিক্ত রোগীর কারণে করোনার ওয়ার্ডেই অতিরিক্ত বেড বসিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাবলিং বেড বসানো হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই বিভাগে ভর্তি রয়েছে পুঠিয়া উপজেলার সেলিম উদ্দিন। তিনি জানান, আসার আগে আমার শরীরের অবস্থা অনেক খারাপ ছিলো। ভর্তি হওয়ার পরে ডাক্তার নার্স সার্বক্ষণিক সেবা দিচ্ছেন। তবে ওয়ার্ডে মানুষ বেশি থাকায় একটু সমস্যা হচ্ছে।
কার্ডিওলজি বিভাগের এক রোগীর স্বজন খাদিজা বেগম জানান, দুইদিন থেকে আমার স্বামীর চিকিৎসা চলছে। এখন তার অবস্থার উন্নতি হয়েছে। এখানে চিকিৎসা ভালো, তবে পরিবেশটা ভালো হলে ভালো হতো। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, বেডের সমস্যা গোটা হাসপাতালেই। এই ওয়ার্ডে বেডের তুলনায় তিনগুন বেশি রোগী ভর্তি থাকে। সেই সাথে চিকিৎসক সংকট। আগামী আড়াই বছরের মধ্যেই ১৭ তলা ভবন হবে। সেখানে কিছু ইউনিট করা হবে কার্ডিওলজি বিভাগের জন্য। আশা করি কয়েক বছরের মধ্যেই আমরা এই সমস্যার সমাধান করতে পারবো।
হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন, কার্ডিওলজি বিভাগের আয়োজনে পুরো এক সপ্তাহব্যাপী রামেক হাসপাতালের বহির্বিভাগের রোগীদের জন্য ফরম পূরণ করা হবে। ৪০ উর্দ্ধে রোগিদের ডায়াবেটিক পরীক্ষা ও ৪০ এর নিচের বয়সী মানুষকে ব্লাড প্রেসার মাপার কার্যক্রম শুরু হবে। সাতদিনে সকল রিপোর্ট ঢাকায় পাঠানোর জন্য জানানো হয়েছে।

Continue Reading

Previous: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর পক্ষ থেকে নাটোরে চিকিৎসা সহায়তা সামগ্রী বিতরণ
Next: রাজশাহীতে কারাবন্দী সাংবাদিক মাসুদ রানা রাব্বানীর নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

Related Stories

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026
রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

August 25, 2026
সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

August 24, 2026
নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 24, 2026
রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

August 24, 2026

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

377943
Users Today : 1963
This Month : 151994
This Year : 349379
Total Users : 377943
Views Today : 4669
Total views : 1388965

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.