Skip to content
August 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

রোনাল্ডোর গোলে ভিয়ারিয়ালকে পরাজিত করেছে ইউনাইটেড

নিউজডেস্ক September 30, 2021

এফএনএস স্পোর্টস: পিছিয়ে পড়েও ইনজুরি টাইমে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ওল্ড ট্র্যাফোর্ডে ইনজুরি টাইমের ৫ মিনিটে রোনাল্ডোর গোলে স্বাগতিকদের জয় নিশ্চিত হয়। এই ম্যাচের মাধ্যমে ১৭৮ ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছে ২৬ বছর বয়সী রোনাল্ডো। একইসাথে কোচ ওলে গানার সুলশারকে আরো একটি হতাশাজনক পারফরমেন্সের হাত থেকে রক্ষা করেছেন। ম্যাচ শেষে তাই রোনাল্ডোর প্রশংসা করতে ভুল করেননি সুলশার, ‘মাঠে যখন আপনার হাতে রোনাল্ডোর মত খেলোয়াড় থাকবে তখন শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সুযোগ থাকবে। পুরো ক্যারিয়ার জুড়েই সে এটা প্রমান করেছে। সে মানসিক ভাবে দারুন শক্তিশালী, শুধুমাত্র ম্যাচের প্রতি মনোনিবেশ করে সে মাঠে টিকে থাকে। আমি আজ সারাদিন তার প্রতি নজড় রেখেছিলাম। ম্যাচের আগে থেকে সে নিজেকে যেভাবে তৈরী করেছে তা অন্য কারো পক্ষে করা সম্ভব নয়। শুধুমাত্র ক্লাব ফুটবলে নয় জাতীয় দলের ক্ষেত্রেও সে এটা করে থাকে। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ম্যাচে সে একটি পেনাল্টি মিস করেছিল। এরপর শেষভাগে দারুন দুটি গোল উপহার দেয়। সে যখন একটি সুযোগ পায় সেটাকে গোলে পরিণত করে। এটাই একজন সত্যিকারের ফিনিশারের মূল কাজ। আসলেই আক্রমনভাগে রোনাল্ডো একজন সেরা খেলোয়াড়। এটা আমাদের জন্য অনেক বড় একটি ফল। এর ফলে দলের আত্মবিশ্বাসও বেড়ে গেছে।’
পাকো আলকাসারের ৫৩ মিনিটে গোলে ইউনাইটেড পিছিয়ে পড়ে। এরপর ৬০ মিনিটে এ্যালেক্স টেলেসের দুর্দান্ত ভলিতে ম্যাচে ফিরে আসলেও সুযোগ তৈরীর ব্যর্থতায় এগিয়ে যেতে পারছিলনা রেড ডেভিসরা। গ্রুপের প্রথম ম্যাচে নবাগত ইয়ং বয়েজের কাছে পরাজয়সহ শেষ চার ম্যাচে তিন পরাজয়ে অনেকটাই মুষড়ে পড়া ইউনাইটেডের জন্য এই জয়টা দরকার ছিল। এ কারনেই সুলশার স্বীকার করেছেন এটা অবশ্যই দলের জন্য অনেক বড় একটি জয়। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে নতুন দলের কাছে পরাজয়ের মধ্য দিয়ে মৌসুম শুরু করাটা সত্যিই হতাশাজনক ছিল। কালকের ম্যাচেও প্রথমে গোল হজম করে আরো একটি হতাশার জন্ম দেবার সুযোগ তৈরী করেছিল ইউনাইটেড। শেষ পর্যন্ত অবশ্য রোনাল্ডোর হাত ধওে দল রক্ষা পেয়েছেন।
গত মৌসুমে ইউরোপা লিগের ফাইনালে সুলশারের দলকে পেনাল্টিতে পরাজিত করে শিরোপা জয় করেছিল ভিয়ারিয়াল। প্রথমার্ধে উনাই এমেরির দল সবদিক থেকে ইউনাইটেডের থেকে এগিয়ে ছিল। রক্ষনভাগে হ্যারি ম্যাগুয়েরে, এ্যারন ফন বিসাকা ও লুক শ নিজেদের মেলে ধরতে ব্যর্থ হন। ডিফেন্ডার দিয়োগো ডালটকেও প্রথমার্ধে কঠিন পরীক্ষর মুখে পড়তে হয়েছে। আরনাট ডানুমা বামদিক থেকে বারবার আক্রমণ করে ইউনাইটেডের রাইট ব্যাক ডালটকে পরাস্ত করেছেন। এর মধ্যে দুবার তার শট ডেভিড ডি গিয়া রুখে দেন। ডানুমার ক্রস থেকে আলকাসারের হেড রক্ষা করেন ডি গিয়া।
প্রথমার্ধের সুযোগগুলো হাতছাড়া হবার পর ভিয়ারিয়াল দ্বিতীয়ার্ধে আর ভুল করেনি। কাউন্টার এ্যাটাক থেকে ডানুমার লো ক্রসে আলকাসার স্প্যানিশ দলকে এগিয়ে দেন। সাত মিনিট পর ব্রুনো ফার্নান্দেসের সহায়তা দুর্দান্ত এক ভলিতে ব্রাজিলিয়ান টেলেস সমতা ফেরান। এডিনসন কাভানি সহজ সুযোগ নষ্ট করলে এগিয়ে যাওয়া হয়নি ইউনাইটেডের। ইনজুরি টাইমে বামদিক থেকে বদলী খেলোয়াড় ফ্রেডের ক্রসে রোনাল্ডো জয়সূচক গোলটি উপহার দেন।
এফ-গ্রুপের অপর ম্যাচে আটালান্টা ১-০ গোলে ইয়ং বয়েজকে পরাজিত করেছে। এর মাধ্যমে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছেআটালান্টা। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইয়ং বয়েজ। গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড।

Continue Reading

Previous: তিন মাসের জন্য মাঠের বাইরে জাকা
Next: শুরু হলো শেখ রাসেল অনূর্ধ্ব -১৮ ফুটবল টুর্নামেন্ট

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026
রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

August 25, 2026
সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

August 24, 2026
নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 24, 2026
রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

August 24, 2026

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

377728
Users Today : 1748
This Month : 151779
This Year : 349164
Total Users : 377728
Views Today : 3989
Total views : 1388285

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.