Skip to content
September 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

সমালোচনা খেলার অংশ হিসেবে দেখছেন ফের্নান্দেস

নিউজডেস্ক September 26, 2021

এফএনএস স্পোর্টস: দল ছিল পিছিয়ে, নিজে পেনাল্টি না নিয়ে স্বদেশিকে সুযোগ দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু তালগোল পাকিয়ে বল উড়িয়ে মেরে খলনায়কে পরিণত হলেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস। দলকে এভাবে বিপদে ফেলায় হতাশা থাকলেও ফের্নান্দেসের বিশ্বাস, সামনে আবারও দলের জয়ে রাখতে পারবেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে হারে উলে গুনার সুলশারের দল।

২০০৯ সালের পর ঘরের মাঠে দলটির বিপক্ষে এটিই ইউনাইটেডের প্রথম পরাজয়। ম্যাচের ৮৮তম মিনিটে কোর্টনি হাউসের গোলে এগিয়ে যায় সফরকারীরা। এরপর যোগ করা সময়ে নিজেদের বক্সে এদিনসন কাভানির হেডে বল হাউসের হাতে লাগলে পেনাল্টি পায় ইউনাইটেড। ক্লাব ও জাতীয় দলে পেনাল্টির জন্য প্রথম পছন্দ রোনালদো এবার দায়িত্বটা দেন গত মৌসুমে ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা ফের্নান্দেসকে। কিন্তু ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়িয়ে মারেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। ফলে এবারের প্রিমিয়ার লিগে প্রথম হার নিয়ে মাঠ ছাড়তে হয় ম্যানচেষ্টারের দলটিকে। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে ফের্নান্দেস বলেন, দলের ভীষণ প্রয়োজনের সময় সাড়া না দিতে পারায় তিনি হতাশ। তবে সমালোচনায় ভেঙে না পড়ে এটিকে খেলার অংশ হিসেবে দেখছেন তিনি।

“পেনাল্টি মিস করায় এবং এর ফলে দল হেরে যাওয়ায় আমার চেয়ে বেশি হতাশ আর কেউ নয়।” “সমালোচনা ও বিপরীতমুখী মতামত ফুটবলের একটি বড় অংশ। আমি এর সঙ্গে মানিয়ে নিতে শিখেছি, এমনকি সেগুলোকে আমি সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে নিই।” ফের্নান্দেস আশাবাদী, দুঃসহ স্মৃতি পেছনে ফেলে ফিরে আসবেন শক্তিশালীভাবে। “আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব, কারণ আমি নিজেও একটা মানদ- ঠিক করে রেখেছি। তবে ভালোভাবে ফেরার তাড়নাটা সবচেয়ে বেশি আমার সতীর্থ ও ভক্ত-সমর্থকদের জন্য, যারা সবসময় আমাদের সমর্থন করেছেন।” ছয় ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে চারে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে তিন জয়ে ১০ পয়েন্ট নিয়ে সাতে অ্যাস্টন ভিলা। ওল্ড ট্র্যাফোর্ডে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে সুলশারের দল।

Continue Reading

Previous: বৃষ্টির কারণে ব্যাটিং করা হলো না তামিমের
Next: টানা অষ্টম জয় নিয়ে মাঠ ছাড়ল পিএসজি

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

545841
Users Today : 1308
This Month : 125212
This Year : 517277
Total Users : 545841
Views Today : 6720
Total views : 1943024

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.