Skip to content
August 12, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

২০২৩ বিশ্বকাপে অনিশ্চিত মর্গ্যান

নিউজডেস্ক October 22, 2021

এফএনএস স্পোর্টস: বয়স বাড়ছে, সেই সঙ্গে কমছে ব্যাটের ধার। ওয়েন মর্গ্যান তাই দেখতে শুরু করেছেন ক্যারিয়ারের শেষ। আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলবেন কিনা, নিশ্চিত নন তিনি। তবে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্যই খেলতে চান ইংলিশ অধিনায়ক। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দিবেন মর্গ্যান। ২০ ওভারের বৈশ্বিক আসরের আরেকটি শিরোপায় চোখ রেখে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই অভিযানে নামবে ২০১০ আসরের চ্যাম্পিয়নরা। চলতি বছর টি-টোয়েন্টিতে হাসছে না মর্গ্যানের ব্যাট। এই সংস্করণে এবছর এখন পর্যন্ত ৩৫ ইনিংসে ব্যাটিং করে তার গড় মাত্র ১৬.৬৩। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৪৭ রান। সবশেষ আইপিএলে আমিরাত অংশে ৯ ইনিংসে দুই অঙ্কে যেতে পারেন কেবল একবার! টুর্নামেন্টের মূল পর্ব শুরুর আগে মর্গ্যানের সাম্প্রতিক ফর্ম নিয়ে উঠছে নানা প্রশ্ন। দিন দুয়েক আগে ইংলিশ অধিনায়কও সেসবের উত্তর দেন পেশাদারভাবেই। জানান, দলের প্রয়োজনে একাদশের বাইরেও থাকতে রাজি তিনি। সেটা হওয়ার বাস্তব সম্ভাবনা খুব একটা নেই। কারণ নেতৃত্বে যে চেনা রূপেই আছেন মর্গ্যান। আইপিএলের সবশেষ আসরে তার অধিনায়কত্বেই ফাইনাল খেলেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও শেষ পর্যন্ত হয়েছে রানার্স-আপ। ৩৫ বছর বয়সী মর্গ্যান এবার বললেন, তার ক্যারিয়ার নিয়ে লক্ষ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসরটি হবে অস্ট্রেলিয়ায়, ২০২২ সালে। সেখানে খেলতে চান তিনি। মর্গ্যানের নেতৃত্বেই ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের প্রথম শিরোপা জিতেছিল ইংল্যান্ড। এই সংস্করণের পরের আসর ২০২৩ সালে, ভারতের মাটিতে। সেখানে নিজের খেলার সম্ভাবনা খুব একটা দেখছেন না ইংলিশ অধিনায়ক। তবে বিবিসিকে বৃহস্পতিবার দেওয়া সাক্ষাৎকারে বললেন, এখনও আগের মতোই ক্ষুধার্ত তিনি। “এই মুহূর্তে আমি নিশ্চিতভাবেই নিজেকে পরের বছর পর্যন্ত খেলা চালিয়ে যেতে দেখছি। আশা করি, আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্ত ভূমিকা পালন করতে পারব। এটাই আমার নিজের কাছে চাওয়া।” “আরও দুটি টুর্নামেন্টে খেলা নিয়ে আমি নিশ্চিত নই। এটা পরিষ্কার, ফলাফলের ওপরই তা নির্ভর করে যে আরও কতদিন চালিয়ে যাওয়া সম্ভব। তবে নিশ্চিতভাবেই, আমার মধ্যে (ভালো করার) ক্ষুধা ও তাড়না আগের মতোই শক্তিশালী।” এখন পর্যন্ত ২৪৬ ওয়ানডে ও ১০৭ টি-টোয়েন্টি খেলেছেন মর্গ্যান। ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারে দুই সংস্করণেই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার।

Continue Reading

Previous: দর্শক থাকবে মেয়েদের বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে
Next: ফুটবলে বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে সুখবর

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 12, 2026
রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

August 12, 2026
রাসিক নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

রাসিক নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

August 12, 2026
দুর্গাপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডিসি

দুর্গাপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডিসি

August 12, 2026
গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪০০ বোতল এসকাফ উদ্ধার

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪০০ বোতল এসকাফ উদ্ধার

August 12, 2026
রাজশাহীতে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘তুঘলকি কাণ্ড

রাজশাহীতে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘তুঘলকি কাণ্ড

August 12, 2026
জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় মোবাইল নিয়ে ঢুকে ১৫ দিনের জেল সরকারি চালকের

জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় মোবাইল নিয়ে ঢুকে ১৫ দিনের জেল সরকারি চালকের

August 12, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার

August 12, 2026

আরও খবর

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 12, 2026
রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

August 12, 2026
রাসিক নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

August 12, 2026
দুর্গাপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডিসি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডিসি

August 12, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

279321
Users Today : 1990
This Month : 53372
This Year : 250757
Total Users : 279321
Views Today : 6495
Total views : 1001669

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.