Skip to content
August 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

৭২’এর সংবিধান পুনঃপ্রবর্তন চায় সাংবাদিক মঞ্চ

নিউজডেস্ক October 20, 2021

আলো ডেস্ক : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রেক্ষাপটে সাম্প্রদায়িকতা দমনে ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রবর্তন চেয়েছে সাংবাদিক মঞ্চ। এ দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাম্প্রদায়িকতাবিরোধী সাংবাদিক মঞ্চের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল শোষণ-বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরও মুক্তিযুদ্ধের পরাজিত শত্রু সাম্প্রদায়িক অপশক্তি সংখ্যালঘুদের ওপর নিপীড়ন অব্যাহত রেখেছে। এরা সমাজকে কলুষিত করে বাংলাদেশকে একটি অকার্যকর মৌলবাদী রাষ্ট্র বানাতে চায়। তাই যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সন্ত্রাস নির্মূল অনিবার্য। আর এজন্য সরকারকে বঙ্গবন্ধুর শাসনামলে প্রণীত ১৯৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তন করতে হবে। এ সময় বক্তারা যত দ্রুত সম্ভব ৭২’এর সংবিধানে ফিরে যাওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, বসতবাড়ি লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা রয়েছে দাবি করে বক্তারা বলেন, এ ধরনের ঘটনা ঘটবে তা গোয়েন্দা সংস্থাগুলোর আগেই জানা উচিত ছিল। এ ছাড়া কুমিল্লার ঘটনার পর প্রশাসন তৎপর হলে অন্যান্য স্থানে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটতো না। বক্তারা আরও বলেন, রাষ্ট্রকাঠামোতে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠিত করা না গেলে সমাজ থেকে সাম্প্রদায়িকতা নির্মূল হবে না। সে জন্য ১৯৭২-এর সংবিধানে ফিরে যেতেই হবে। সম্প্রতি কুমিল্লা, নোয়াখালী, গাজীপুর, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিরুদ্ধে সাম্প্রদায়িকতাবিরোধী সাংবাদিক মঞ্চ এই কর্মসূচির আয়োজন করে। এতে সাংবাদিক মঞ্চের সমন্বয়ক আশীষ কুমার দে’র সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহেদ চৌধুরী। বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক খায়রুল আলম, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ অটল, বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, সাংবাদিক নেতা শাহনাজ শারমিন, মানিক লাল ঘোষ, আজিজুল পারভেজ, নিজামুল হক বিপুল, হরলাল রায় সাগর ও অঙ্গীকার ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মুজিব।

Continue Reading

Previous: জামায়াতকে নিয়ে আ. লীগ যা করেছে আমরাও তাই করবো
Next: শিশুদের সুন্দর জীবন নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

Related Stories

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026
রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

August 25, 2026
সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

August 24, 2026
নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 24, 2026
রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

August 24, 2026

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

377944
Users Today : 1964
This Month : 151995
This Year : 349380
Total Users : 377944
Views Today : 4673
Total views : 1388969

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.