Skip to content
September 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

অস্ট্রেলিয়ার নতুন নির্বাচক সাবেক অলরাউন্ডার টনি ডোডেমাইড

নিউজডেস্ক October 18, 2021

এফএনএস স্পোর্টস: অস্ট্রেলিয়ার নতুন নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অলরাউন্ডার টনি ডোডেমাইড। সাবেক নির্বাচক ট্রেভর হন্সের স্থলাভিষিক্ত হলেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। নির্বাচক প্যানেলের চেয়ারম্যান জর্জ বেইলি ও কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে যোগ দিবেন ডোডেমাইড। তিনি দায়িত্ব গ্রহণ করবেন আগামী নভেম্বর। ঘরের মাটিতে অ্যাশেজ সিরিজ দিয়েই নতুন দায়িত্বে শুরু হবে তার পথচলা। ২০১৬ সালে হন্স দ্বিতীয় দফায় প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেন, যার মেয়াদ শেষ হয় গত বছর। কিন্তু বোর্ডের বিশেষ অনুরোধে মেয়াদ আরও বাড়াতে রাজি হন তিনি। ডোডেমাইড ১৯৮৭ থেকে ১৯৯৩ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ১০টি টেস্ট ও ২৪টি ওয়ানডে খেলেছিলেন। ১৯৮৭ সালে বক্সিং ডে টেস্টে নিউ জিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় তার, ওই ম্যাচে ৫০ রান করার পাশাপাশি ৫৮ রানে তিনি নেন ৬ উইকেট। আর পরের সপ্তাহে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেকে নিয়েছিলেন পাঁচ উইকেট। ভিক্টোরিয়া ও সাসেক্সের হয়ে দীর্ঘ প্রথম শ্রেনির ক্যারিয়ারের পর ডোডেমাইড ক্রীড়া প্রশাসনে ক্যারিয়ার শুরু করেন। সফল প্রশাসক হিসেবে কাজ করেছেন ভিক্টোরিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও এমসিসিতে, ক্রিকেট প্রধান হিসেবে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ান হকির নতুন একটি উঁচু মানের জাতীয় প্রতিযোগিতা হকি ওয়ানের মহাব্যবস্থাপক হিসেবেও দায়িত্বরত আছেন। ৪৮ বছর বয়সী ডোডেমাইড উচ্ছ্বসিত ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকের দায়িত্ব পেয়ে। দীর্ঘ মেয়াদে অস্ট্রেলিয়া ক্রিকেটের উন্নতিতে অবদান রাখতে পারার ব্যাপারে আশাবাদী তিনি। “জর্জ (বেইলি) ও জেএলের (ল্যাঙ্গার) সাহায্যে ক্রিকেট ও ব্যবস্থাপনায় আমার অভিজ্ঞতা ভাগাভাগি করতে এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটের পারফরম্যান্সের পরিধি আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করতে আমি মুখিয়ে আছি। ক্যারিয়ার জুড়েই আমি সবসময় উঁচু মানের ক্রিকেট ও দল নির্বাচনের সঙ্গে আছি, তাই আমি নিজেকে এই ভূমিকার জন্য উপযুক্ত এবং প্রস্তুত মনে করছি।

Continue Reading

Previous: ঘুরে দাঁড়িয়ে ভালেন্সিয়াকে হারাল বার্সেলোনা
Next: ডমিঙ্গোর চুক্তি-বেতন দুটোই বাড়ছে

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

546607
Users Today : 2074
This Month : 125978
This Year : 518043
Total Users : 546607
Views Today : 12925
Total views : 1949229

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.