Skip to content
September 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কঠোর হওয়ার নির্দেশ রাজশাহীর জেলা প্রশাসকের

নিউজডেস্ক May 13, 2025

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কঠোর হওয়ার নির্দেশ রাজশাহীর জেলা প্রশাসকের

স্টাফ রিপোর্টার

রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

সোমবার (১২ মে) বেলা ১১টায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ নির্দেশনা দেন। এ সময় জেলায় অপসাংবাদিকতা প্রতিরোধে এবং ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম ঠেকাতে ‘মিডিয়া মনিটরিং সেল’ গঠন করার প্রস্তাবনা দেওয়া হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। সভায় সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি, ডিজিএফআই ও এনএসআই কর্মকর্তা এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সবাই আইনশৃঙ্খলা কমিটির সদস্য। এ সময় মাসিক পর্যালোচনা রিপোর্ট তুলে ধরা হয়।

সভায় কয়েকটি প্রসঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে না। এক চালান মাদক ধরে অভিযান থামানো যাবে না। আইনশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কোনো দল দেখে কাউকে ছাড় দেওয়া যাবে না। ইউএনওরা এলাকায় অপতৎপরতাকারীদের দমনে ব্যবস্থা নেবেন। মোবাইল কোর্টে শাস্তির আওতায় আনতে হবে।

মাসে শুধু এক-দুটি নয়, ১০-১৫টি করে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করতে হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

এ সময় চলমান মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনার ব্যাপারেও গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। এছাড়া জেলার চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন আফিয়া আখতার।

এদিন উন্মুক্ত আলোচনা পর্বে কমিটির সদস্যরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজুর রহমান বলেন, কার্ড ঝুলিয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে। কথায় কথায় থানায় এসে বিড়ম্বনা সৃষ্টি করে। আমরা চাই, মূলধারা সাংবাদিকেদের তালিকা করেন এবং আমাদেরকে দেন। আপনারা সাংবাদিক নেতারা উদ্যোগ নেন, আমরাও উদ্যোগ নিচ্ছি। কারা ভুয়া সাংবাদিক এটা তালিকা করা এবং আইনের আওতায় আনা জরুরি। কারণ এরা মানুষকে, পুলিশকে ও ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল করছে।

সভায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির অন্যতম সদস্য ও ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু।

পুলিশ কর্মকর্তার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরাও বিব্রত। তবে রাজশাহীর দফতরগুলোতে রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে পেশাদার সাংবাদিকদের তালিকা দেওয়া হয়েছে। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা যারা করছে, তাদের ধরতে ও স্বৈরাচার হাসিনার দোসর পত্রিকাগুলোর ব্যাপারে যাচাই বাছাই করতে মিডিয়া মনিটরিং সেল করে একটি কমিটি করা যেতে পারে।

সাংবাদিক জুলু বলেন, এটা জেলা প্রশাসনের তত্বাবধানে হতে পারে। এতে কারা পেশাদার ও কারা অপেশাদার সাংবাদিক এটা যাচাই বাছাই করা যাবে। এরপর অপেশাদার যারাই থাকবে, তাদের আইনের আওতায় আনতে হবে। তাছাড়া এটি নিয়ন্ত্রণ ও রোধ করা কঠিন হবে। এক্ষেত্রে রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তত আছি। তার এমন প্রস্তাবনার প্রতি সমর্থন জানান আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।

এ দিন সভায় রাজশাহী প্রেসক্লাব সভাপতিকে ধন্যবাদ জানান আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, ‘উনি বিভিন্ন সময়ে নির্ভুল তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেন, সেজন্য তাকে অসংখ্য ধন্যবাদ।

Continue Reading

Previous: রাজশাহীতে বিশেষ অভিযানে মোট ২৩ জন গ্রেপ্তার, সাবেক নেতা আরিফ ও লিটন আটক
Next: জমি জমা বিরোধের জেরে মিথ্যা মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন

Related Stories

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

570663
Users Today : 4756
This Month : 150034
This Year : 542099
Total Users : 570663
Views Today : 22570
Total views : 2083074

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.