Skip to content
September 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • শিরোনাম

আশা করি ড. ইউনূস কথা রাখবেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন: সেলিমা রহমান

নিউজডেস্ক April 12, 2025

আলো ডেস্ক

অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘অত্যন্ত গুণী ব্যক্তি’ আখ্যা দিয়ে তিনি বলেন, বিএনপি তার ওপর আস্থা রাখে। আশা করি তিনি তার প্রতিশ্রুতি রাখবেন এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন করবেন।

শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর পল্টনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, মানুষ গণতন্ত্র চায়। এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে অবশ্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে।

তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নির্বাচনের কথা বলছে না। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই ভোটের কথা বলা হচ্ছে। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচন প্রয়োজন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, নির্বাচিত সরকার আসলে দেশের অস্থিতিশীলতা দূর হবে। বর্তমানে যেসব ষড়যন্ত্র হচ্ছে তা প্রতিহত করা সম্ভব হবে। বিএনপি নির্বাচনের ভয় পায় না, এমনকি বিরোধী দলে থাকলেও ভয় পায় না।

দেশের সব খাতে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে কেবল নির্বাচিত সরকারই পূর্ণাঙ্গ সংস্কার করতে পারবে।

তিনি বলেন, গণতন্ত্রহীনতা ও একদলীয় শাসনের অবসান ঘটিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।

Continue Reading

Previous: জলবায়ু ধর্মঘট পালিত
Next: ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

Related Stories

রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

September 28, 2026
গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

September 28, 2026
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 28, 2026
৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

September 28, 2026
বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

September 28, 2026
রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

September 28, 2026
বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

September 28, 2026
গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

September 28, 2026
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026

আরও খবর

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 28, 2026
৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

September 28, 2026
বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

September 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

582165
Users Today : 4344
This Month : 161536
This Year : 553601
Total Users : 582165
Views Today : 16733
Total views : 2130934

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.