Skip to content
September 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

ই-কমার্স গ্রাহকদের স্বার্থ রক্ষায় ই-অরেঞ্জের ৩৩ ভুক্তভোগীর রিট

নিউজডেস্ক September 26, 2021

আলো ডেস্ক: ই-কমার্সে নজরদারি, অর্থআত্মসাৎ প্রতিরোধ ও ভুক্তভোগী গ্রাহকদের স্বার্থরক্ষায় সরকারের ব্যর্থতা চ্যালেঞ্জ করে ই-অরেঞ্জের ৩৩ গ্রাহক রিট আবেদন করেছেন। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ই-অরেঞ্জের ৩৩ গ্রাহকের পক্ষে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শিশির মনির। রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান, সেন্ট্রাল ডিজিটাল কমার্স সেলের প্রধান, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, ই-অরেঞ্জ শপের ব্যবস্থাপনা পরিচালকসহ মোট ১৬ জনকে বিবাদী করা হয়েছে। আইনজীবী মো. শিশির মনির জানান, দিনাজপুরের বিরামপুরের এক ব্যাক্তি বিভিন্ন সময়ে প্রায় ৭০ লাখ টাকার পণ্য কিনতে অর্ডার করেন। এমন প্রায় ১৬ কোটি টাকার অর্ডার আদেশের কপিও রিট আবেদনে যুক্ত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে ই-কমার্স প্রতিষ্ঠানের কেলেঙ্কারি নিয়ে বিভিন্ন পত্রিকার প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়েছে। তিনি জানান, হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। রাজধানী ঢাকার দিদার হোসেন বাবু, ফরিদুপরের রিজভী আহমেদ, মাগুরার প্রসেনজিত কুমার দত্ত ও দিনাজপুরের বিরামপুরের এক ব্যাক্তিসহ ৩৩ জন এ রিট আবেদনটি করেছেন। রিট আবেদনে ই-কমার্সে ভুক্তভোগী গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতা/নিষ্ক্রিয়তা কেনো আইনগত কর্তৃত্ব বর্হিভূত হবে না এবং ভুক্তভোগী গ্রাহকদের যথাযথ ক্ষতিপূরণ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কেনো নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। এ রুল বিবেচনাধীন থাকা অবস্থায় গ্রাহক ও ই-কমার্স প্রতিষ্ঠান উভয়ের স্বার্থ সংরক্ষণ ও সুষ্ঠু পরিচালনায় সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার জন্য অর্থনীতিবিদ, তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও স্বার্থ-সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি কমিটি গঠন, ঝুঁকিপূর্ণ ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে রিসিভার নিয়োগ, অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ঝুঁকিপূর্ণ ই-কমার্স প্রতিষ্ঠানগুলো থেকে মানিল-ারিং হয়েছে কি না, তা তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবী মো. শিশির মনির আরও জানান, ৩৩ জন ভুক্তভোগী গ্রাহকের পক্ষে ১৬ কোটি টাকা মূল্যের ভাউচার এবং বিভিন্ন দ্রব্যের ক্রয়াদেশ সংযুক্ত করা হয়েছে। এই ভুক্তভোগীরা নির্দিষ্ট সময়ের পরেও তাদের ক্রয়কৃত পণ্য বা তাদের টাকা বুঝে পাননি। আবেদনে বাংলাদেশ ই-কমার্সের সূচনা ও ক্রমবিকাশ সম্পর্কে তুলে ধরা হয়। এছাড়া রিটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, প্রতিযোগিতা আইন-২০১২, জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা-২০১৮, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩১ ও ৪২ এর আলোকে এবং বিভিন্ন মামলার নজির উল্লেখ করে ই-কমার্স কেলেঙ্কারি নজরদারি ও প্রতিরোধে এবং ভুক্তভোগী গ্রাহকদের স্বার্থরক্ষায় বিবাদীদের ব্যর্থতা তুলে ধরা হয়েছে।

Continue Reading

Previous: অনলাইনে পরীক্ষা চলাকালেই ঢাবি শিক্ষার্থীর মায়ের মৃত্যু
Next: পর্যটকদের ভিসা সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে: প্রতিমন্ত্রী

Related Stories

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026
দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

September 20, 2026
রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

September 20, 2026
রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

September 20, 2026
রাজশাহীতে ৩০ হাজার চারা বিতরণ, সবুজ নগরী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে ৩০ হাজার চারা বিতরণ, সবুজ নগরী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

September 20, 2026
বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

September 20, 2026

আরও খবর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026
দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

September 20, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

540965
Users Today : 521
This Month : 120336
This Year : 512401
Total Users : 540965
Views Today : 2024
Total views : 1918637

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.